এক্সপ্লোর

Top Entertainment News: রাজস্থানেই বিয়ের আসর রাঘব-পরিণীতির? টাকার জন্য খারাপ ছবিতে অভিনয় কোরো না,বলেছিলেন মনোজের স্ত্রী, বিনোদনের সারাদিন

Top Entertainment News: প্রিয়ঙ্কার পথে হেঁটে রাজস্থানেই বিয়ের আসর পরিণীতির? প্রাসাদ খুঁজতে মরুশহরে যুগল টাকার জন্য খারাপ ছবিতে অভিনয় কোরো না,বলেছিলেন মনোজের স্ত্রী

কলকাতা: দিদি প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র পথে হেঁটে এবার কি নিজের বিয়ের আসর রাজস্থানেই বসাবেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)? আজ সকালেই, রাজস্থানের বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন আপ সাংসদ রাঘব চড্ডা (Raghav Chadha) ও তাঁর বাগদত্তা। সূত্রের খবর, উদয়পুর অথবা জয়পুরে বসবে পরিণীতি ও রাঘবের বিয়ের আসর। আজ, শনিবার বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন যুগল। রাজস্থানে থাকাকালীন লীলা প্যালেসে থাকবেন নতুন জুটি। তাঁদের সঙ্গে গিয়েছেন কিছু আত্মীয়রাও। তবে লীলা প্যালেসে নয়, থাকবেন উদয়ভিলা হোটেলে।

এর পাশাপাশি, তিনি সব ছবিতে কাজ করেন না। তাঁর অভিনীত ছবি তালিকা অন্যান্যদের তুলনায় অনেকটাই ছোট। তবে তাঁর ছোঁয়ায় সোনা ফলেছে রুপোলি পর্দায়। তিনি বারবার জয় করে নিয়েছেন দর্শকদের মন। তিনি মনোজ বাজপায়ী (Manoj Bajpayee)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, বিভিন্ন সিনেমা না করার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।সম্প্রতি ছবি বাছাই করা নিয়ে, চরিত্র নিয়ে সিদ্ধান্ত নেওয়া নিয়ে মনোজ জানান, এবিষয়ে তাঁর স্ত্রীর অবদান রয়েছে যথেষ্ট। মনোজের স্ত্রী শাবানা রাজা (Shabana Raza) প্রাক্তন অভিনেত্রী। তিনি একবার মনোজ অভিনীতি একটি ছবি দেখতে গিয়েছিলেন। সেসময়ে পর্দায় মনোজের অভিনয়, ছবির বিষয় সমস্ত দেখে দর্শকাসনে হাসাহাসি হয়েছিল। দর্শকেরা জানতেন না, প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন শাবানা। সমস্ত কিছু শুনে বাড়ি ফিরে আসে মনোজকে সবটা বলেন তিনি। 

আরও পড়ুন...

Oily Scalp: 'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?

শাবানা মনোজকে অনুরোধ করেন, বেছে কাজ করার জন্য। শাবানার কথায়, 'টাকার জন্য খারাপ সিনেমা করবে না। আমাদের টাকার এতও প্রয়োজন নেই যে টাকার জন্য সমস্ত ছবিতে অভিনয় করতে হবে। সিনেমাহলে গিয়ে আমি অপমানিত বোধ করছি। তোমার কাছে ভাল চরিত্রের অফার রয়েছে। সেই চরিত্রগুলির ওপর সুবিচার করো। আর কারও কাছে কোনোকিছু প্রমাণ করার প্রয়োজন নেই।'

এর পাশাপাশি, অভিনেত্রী মৌনী রায়ের (Mouni Roy) নতুন ইনিংস। মায়ানগরীতে রেস্তোরাঁ খুললেন বঙ্গকন্যা। ভারতীয় সুস্বাদু খানার টান, আকর্ষণীয় সাজসজ্জাই এই রেস্তোরাঁর মূল আকর্ষণ হতে চলেছে। বিশেষ ডিশ হিসেবে থাকছে মৌনীর পছন্দের সব খাবার। এই রেস্তোরাঁ সম্পর্কে কথা বলতে গিয়ে মৌনী বলেন, 'বদমাশ- এর উদ্যোগের কথা বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি প্রচন্ড উৎসাহী। এই রেস্তোরাঁ, ভারতীয় খাবারের প্রতি আমার ভালবাসাকে তুলে ধরবে। নতুন ইনিংসে আমার সফর নিয়ে বলতে আমি ভীষণ আগ্রহী। এই রেস্তোরাঁয় আমার ব্যক্তিগত পছন্দের ডিশ হল, Stir-fried Mushroom Milagu with Shimeji Crisps। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি, খাদ্যরসিকেরা কবে এই পদটি চেখে দেখবেন। আরও একটি পদ এই রেস্তোরাঁয় এলে অবশ্যই খাবেন। সেটি হল Mounilicious cocktail।'

অন্যদিকে, দেশের রাজনীতির ইতিহাসে সূচনা হল নয়া যুগের। নতুন সংসদভবন পেল দেশ (New Parliament Building)। আজ, রবিবার তার শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন নয়া সংসদভবন চত্বের প্রথমে মহাত্মা গাঁধীর মূর্তিতে মাল্যদান করেন তিনি। তার পর সকাল সাড়ে ৭টায় যজ্ঞ ও পুজো করে অনুষ্ঠানের সূচনা হয়। পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী এবং লোকসভার স্পিকার ওম বিড়লা (Parliament Building Inauguration)। আর ভবন উদ্বোধনের পরে, বক্তৃতা দিতে গিয়ে শাহরুখ খান (Shah Rukh Khan), অক্ষয় কুমার (Akshay Kumar) ও রজনীকান্ত (Rajnikanth)-কে।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ১ | ২০৯ নয়, আইন বাঁচিয়ে কি কলকাতার ১৪৪-টা ওয়ার্ডে নিয়োগ হবে কো-অর্ডিনেটর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget