এক্সপ্লোর

Top Entertainment News: নিতিন দেশাইয়ের অটোপ্সি রিপোর্টে আত্মহত্যার দিকে ইঙ্গিত, মুক্তি পেল 'ওহ মাই গড ২'-র ট্রেলার?

Top Entertainment News Of Today: অটোপ্সি রিপোর্টে আত্মহত্যার দিকে ইঙ্গিত, নিতিন দেশাইয়ের রেকর্ডেড মেসেজে কাদের নাম? আজ সকালে মুক্তি পেল প্রতিক্ষীত ছবি 'ওহ মাই গড ২' ছবির ট্রেলার।

কলকাতা: গতকাল প্রয়াত হয়েছেন আর্ট ডিরেক্টর নিতিন দেশাই (Nitin Deshai)।  আজ মুম্বইয়ের স্যার জে জে হাসপাতালে (Sir J J Hospital)-এ শিল্প নির্দেশকের মরদেহের অটোপ্সি করা হয়। তার ফলাফল হিসেবে প্রকাশ্যে এসেছে, অন্য কোনও কারণ নয়, গলায় দড়ি দেওয়ার জন্যই মৃত্যু হয়েছে শিল্পীর। প্রসঙ্গত, মুম্বইয়ের অদূরে, তাঁর নিজস্ব স্টুডিও থেকে ভোরবেলা যখন নীতিন দেশাইয়ের দেহ দেখেন স্টুডিওর অন্যান্য কর্মীরা, তখন তা ঝুলন্ত অবস্থাতেই ছিল। শিল্পীর মৃত্যু নিয়ে এখনও তদন্ত চলবে।

সূত্রের খবর, নিতিনের মৃত্যুকে আত্মহত্যা বলেই এখনও পর্যন্ত সন্দেহ করছে পুলিশ আর তার অন্যতম কারণ হল তাঁরই গলায় রেকর্ড করা একটি ভয়েজ নোট! শোনা যাচ্ছে, ভোর ৪টে নাগাদ একটি ভয়েজ নোট রেকর্ড করেছিলেন আর্ট ডিরেক্টর। আর সেখানেই তিনি জানিয়েছিলেন তাঁর আর্থিক সমস্যার কথা। এমনকি কিছু মানুষের নামও উল্লেখ করেছিলেন তিনি যাঁরা তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে। 

আরও পড়ুন...

জলখাবারে ফল খাওয়া কতটা উপকারি? কী কী সতর্কতা মেনে চলা প্রয়োজন?

অন্য়দিকে,  ছবির ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল গতকাল। তবে আর্ট ডিরেক্টর নীতিন দেশাইয়ের প্রয়াণে শোকপ্রকাশ করে সেই ট্রেলার মুক্তি ১ দিন পিছিয়ে দিয়েছিলেন ছবির নায়ক অক্ষয় কুমার (Akshay Kumar) খোদ। আজ সকালে মুক্তি পেল প্রতিক্ষীত ছবি 'ওহ মাই গড ২' (OMG 2) ছবির ট্রেলার।

অমিত রাই পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমারকে শিবের অবতার হিসেবে দেখা যাবে। অক্ষয়ের ডেডলকসে নতুন লুক ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যাবে ইয়ামি গৌতমকেও। তাঁকে আইনজীবীর চরিত্রে দেখা যাবে। পঙ্কজের মামলায় বিপক্ষ আইনজীবী তিনিই। যখনই বিভিন্ন পরিস্থিতিতে, সমস্যায় জর্জরিত হয়েছেন পঙ্কজের চরিত্র, তাঁকে বাঁচাতে হাজির হয়েছেন অক্ষয়। ট্রেলারের বেশিরভাগ অংশে অক্ষয়কে দেখা গিয়েছে মহাদেবের বেশে। 

পাশাপাশি, আজ অর্পিতা খানের জন্মদিন উপলক্ষ্য়ে এই পুরনো ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন সলমন। যা নজর কেড়েছে নেটিজেনদের।ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট অর্পিতার পাশে বসে রয়েছে সলমন। ছবির ক্যাপশনে সলমন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অর্পিতাকে। পোস্টটি করার সঙ্গে সঙ্গে এলভিশ যাদব ভক্তরা একের পর এক কমেন্ট করেছেন। উল্লেখ্য়, সালমান খান বিগ বস ওটিটি 2-এ বেবিকা ধুরভের সাথে খারাপ আচরণ করার জন্য এলভিশ যাদবকে তিরস্কার করেছিলেন।

সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Ganguly)-র উপন্যাস 'অরণ্যের দিনরাত্রি' (Oronnyer Dinratri) উপলক্ষ্যে আসছে সুমন মৈত্রের (Suman Maitra)-র নতুন ছবি 'আবার অরণ্যের দিনরাত্রি' ( Abar Awronne Din Ratri)। ছবির মুখ্যভূমিকায় থাকছেন পায়েল সরকার (Paayel Sarkar),  অলিভিয়া সরকার (Alivia Sarkar), রূপসা মুখোপাধ্যায় (Rupsha Mukhopadhyay), তনিমা সেন (Tanima Sen) ও অন্যান্যরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget