এক্সপ্লোর

Top Entertainment News: অস্কার হাতে দুই 'এলিফ্যান্ট হুইস্পারার্স', বাবা হলেন আতিফ আসলাম, জানুন বিনোদনের বাছাই খবর

Top Entertainment News: জয়তী চক্রবর্তীর ফেসবুক পোস্ট উস্কে দিয়েছে বিতর্ক। নিজের পরিচয় লুকিয়ে এক বিজ্ঞানীর সঙ্গে ডেট করেছিলেন কঙ্গনা, নেপথ্যে ছিল কোন প্রত্যাশা?

কলকাতা: জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এ (Hoichoi) দেখা যাচ্ছে ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল' (Indubala Bhaater Hotel)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে চারটি পর্ব। অনুরাগীদের ভালবাসা পাচ্ছে এই সিরিজ, তবে সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তীর (Jayati Chakraborty) ফেসবুক পোস্ট উস্কে দিয়েছে বিতর্ক। গতকাল, বুধবার, ফেসবুকে নিজের প্রোফাইলে একটি পোস্ট করেন জয়তী চক্রবর্তী। তাঁর বক্তব্য, 'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজের জন্য একটি গান তিনি গেয়েছিলেন। তাঁর ধারণা ছিল সেই গানটি ব্যবহার করা হয়েছে। কিন্তু সিরিজ দেখে তিনি বুঝতে পারেন, তাঁর কণ্ঠে গানটি ব্যবহার করা হয়নি। জয়তী লেখেন, 'ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে আমার কণ্ঠে একটি গান আছে বলে আমি জানতাম। অনেক আশা নিয়ে দেখতে বসে দেখলাম গানটি আমার কণ্ঠে নেই। আমার কণ্ঠ বাদ দিয়ে খুবই সুযোগ্য গুণী একজনের কণ্ঠ রাখা হয়েছে।' এই ঘটনায় তিনি 'আঘাত পেয়েছেন' বলে পোস্টে জানান তিনি।

অন্য়দিকে, আজ জন্মদিন অভিনেত্রী কঙ্গনা রানাউতের। তাঁর সম্পর্কে প্রকাশ্য়ে এল নয়া তথ্য়। শোনা যায়, এক বিজ্ঞানীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কঙ্গনা। তখন তিনি রীতিমতো সফল অভিনেত্রী, কিন্তু সেই বিজ্ঞানী চিনতেন না কঙ্গনাকে। অভিনেত্রীর চেয়েছিলেন, তাঁর পেশার আকর্ষণে নয়, তাঁর সঙ্গে যিনি থাকবেন, তিনি যেন মানুষ হিসেবে সম্মান করেন তাঁকে। আর তাই প্রথমে নিজের পেশার ব্যাপারে তাঁকে কোনও আঁচই দেননি কঙ্গনা। মেলামেশা শুরু করেন খুব সাধারণ একটি মেয়ে হিসেবেই। কিন্তু খুব বেশিদিন লুকিয়ে রাখা যায়নি কঙ্গনার পেশা। একবার কঙ্গনা সেই প্রেমিককে নিয়ে একটি ফ্যাশান শো-এর অনুষ্ঠানে যান। সেখানে পাপারাৎজিরা স্বভাবতই ঘিরে ধরে তাঁকে। তাঁদের সঙ্গে স্বাভাবিকভাবে মেলামেশা করেন কঙ্গনাও। প্রেমিকপ্রবরের তখন চোখ কপালে। তিনি বলেন, 'তুমি গোটা দুনিয়ার কাছে এত গুরুত্বপূর্ণ তা তো আমি জানতামই না'। গল্প থামিয়ে কঙ্গনাও হেসে উঠে শ্রোতাদের উদ্দেশে বলেন, 'একজন বিজ্ঞানীর বেশিরভাগ সময়টাই কেটে যায় ল্যাবে। গবেষণায়। তাঁর পক্ষে বাইরের দুনিয়ার সবকিছু চেনা জানা নাও সম্ভব হতে পারে। ও আমায় দেখেছে বাড়িতে বাসন মাজতে। আর সেই আমিই যে ব়্যাম্পে ডিভা, তা ওর কল্পনাতেও আসেনি।'

পাশাপাশি, আজ  নিজের ইন্সটাগ্রাম পেজে শেয়ার করলেন সঙ্গীতশিল্পী আতিফ আসলাম (Atif Aslam)। জানালেন নিজের বাবা হওয়ার খবর। শুধু তাই নয়, সন্তানের কী নাম রাখলেন তাও ভক্তদের সঙ্গে শেয়ার করলেন তিনি। পাকিস্তানি গায়ক আতিফ আসলামের Atif Aslam) স্ত্রী সারা ভারওয়ানা জন্ম দিলেন কন্য়া সন্তানের। সদ্য়োজাতর নাম রাখলেন হালিমা আতিফ আসলাম। ছবি পোস্ট করে ক্য়াপশানে লিখলেন, "অবশেষে অপেক্ষার পালা শেষ। আমার হৃদয়ের নতুন রানী এসেছে। " তিনি আরও লেখেন, "বেবি এবং সারা দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। অনুগ্রহ করে আপনার প্রার্থনায় আমাদের মনে রাখবেন। হালিমা আতিফ আসলামের তরফ থেকে রমজান মোবারক।" তিনি হ্যাশট্যাগও যোগ করেছেন--রমজান।

অন্য়দিকে, বোমান (Bomman) ও বেলি (Bellie), এই জুটির নাম এখন বিশ্ববিখ্যাত। সকল ভারতবাসী তো বটেই, গোটা বিশ্বের সিনেপ্রেমীরাই এখন তাঁদের চেনেন। তাঁরা যে অস্কারজয়ী (Oscars 2023) 'এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। তাঁদের হাতে অস্কারের ট্রফি তুলে দিয়ে ছবি পোস্ট করলেন ছবির প্রযোজক ও পরিচালক। নেটিজেনদের শুভেচ্ছাবার্তার বন্যা। 

সেরা শিরোনাম

Salman Khan: সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
Rajveer-Nandini: রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
Jeetu-Srijla: 'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
Chiranjeet Chakraborty: 'এই দলটার মধ্যে বাঙালিয়ানা কম, বাঙালির ঐতিহ্যের সঙ্গে কতটা মিশবে..', বিজেপিকে নিয়ে কী বললেন চিরঞ্জিৎ?
'এই দলটার মধ্যে বাঙালিয়ানা কম, বাঙালির ঐতিহ্যের সঙ্গে কতটা মিশবে..', বিজেপিকে নিয়ে কী বললেন চিরঞ্জিৎ?

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget