এক্সপ্লোর

Top Social Post: শাহরুখের জন্মদিনে 'ডাঙ্কি'-র টিজার প্রকাশ্য়ে, মা হলেন আকৃতি, নজরে সোশ্যালে সেরা পোস্টগুলি

Top Social Post Update: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? নজর রাখা যাক আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলিতে

কলকাতা: ২ নভেম্বর মানেই.. কিং খানকে নিয়ে উচ্ছ্বাসের দিন। আর এই দিনকেই, নিজের নতুন ছবি 'ডাঙ্কি'-র প্রথম ঝলক প্রকাশ করার জন্য বেছে নিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। অন্যদিকে, পুত্রসন্তানের মা হয়েছেন সঙ্গীতশিল্পী আকৃতি কক্কর (Akriti Kakkar)। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? নজর রাখা যাক আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলিতে

 

শাহরুখের জন্মদিনেই মুক্তি পেল 'ডাঙ্কি'র প্রথম ঝলক

অপেক্ষার অবসান। আজ শাহরুখ খানের ৫৮ তম জন্মদিনে মুক্তি পেল ডাঙ্কির টিজার। সকাল ১১টায় মুক্তি পেয়েছে এই টিজারটি। জন্মদিনে ফ্যানদের রিটার্ন গিফট দিলে বলিউডের বাদশা। চলতি বছর বড়দিনের ছুটিতে ফের বলিউডে ফিরছে শাহরুখ ম্যাজিক। আর তারই প্রথম ঝলক মিলল আজ। রাজকুমার হিরানির (Rajkumar Hirani) পরিচালনায় এই প্রথম অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে। ডিসেম্বরে মুক্তি পাবে 'ডাঙ্কি'। তার আগে মুক্তি পেল  ১ মিনিট ৪৭ সেকেন্ডের টিজার। টিজার বলছে, বন্ধুত্ব, ভালবাসার মোড়কে সাধারণ মানুষের জীবনের স্বপ্নপূরণের গল্প বলবে ছবিটি। রাজকুমার হিরানির (Rajkumar Hirani) পরিচালনায় এই প্রথম অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে। এটিই রাজু হিরানি ও কিং খানের প্রথম একসঙ্গে কাজ। ছবিতে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। ‘ডাঙ্কি’ যে একটি কমেডি ছবি হতে চলেছে ইতিমধ্যেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। টিজার বলছে, ছবির প্রেক্ষাপট পঞ্জাব। যেখানে তরুণ প্রজন্মের  উন্নত জীবনের আশায় দেশান্তরে যাওয়ার গল্প তুলে ধরা হবে। বাদশার সঙ্গে ডাঙ্কি সফরে দেখা মিলবে তাপসী পান্নু, ভিকি কৌশলের। এদিন এক্স হ্যান্ডেলে টিজারটি শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, 'কয়েকজন সাধারণ মানুষের জীবনের স্বপ্নপূরণের গল্প। বন্ধুত্ব, ভালবাসা, একতায় সমৃদ্ধ এক সম্পর্ক, যার নাম বাড়ি।' তিনি আরও লিখেছেন, এই পথ চলার অংশীদার হতে পারে আমি সম্মানিত। আশা করি আপনারাও সঙ্গে আসবেন'। টিজারের ক্যাপশনে Drop1 কথাটি হ্যাশট্যাগে উল্লেখ করেছেন শাহরুখ খান। অর্থাৎ এর পর টিজারের আরও একটি পার্ট আসবে বলেই মনে করা হচ্ছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

আকৃতির কোলে এল পুত্রসন্তান

মা হলেন সঙ্গীতশিল্পী আকৃতি কক্কর (Akriti Kakkar), কোলে এল পুত্রসন্তান। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই ঘোষণা করেন শিল্পী। গতকাল অর্থাৎ ১ নভেম্বর তাঁর কোলে এসেছে একরত্তি। ২০১৬ সালে চিরাগ আরোরার (Chirag Arora)-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আকৃতি। সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি পোস্ট করে আকৃতি জানালেন, তাঁদের জীবনে এসেছে এক নতুন সদস্য। আকৃতি মা হওয়ার খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন তাঁর পরিবারকে, চিকিৎসকদের ও অনুরাগীদের। সবার আশীর্বাদেই নতুন এই ম্যাজিককে জীবনে পেয়েছেন আকৃতি-চিরাগ। আকৃতি লিখেছেন, ১ তারিখ আমার পরিবার দৈর্ঘ্যে ২ ফুট আর একটা একটা সুন্দর হৃদয় নিয়ে বাড়ল। পরিবারে আমাদের ছোট্ট ছেলে এল। ব্রহ্মান্ড যেন আমাদের একটা নতুন ম্যাজিক দিয়ে আশীর্বাদ করল।' আকৃতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেকেই। আকৃতি জনপ্রিয় সঙ্গীতশিল্পী। বলিউডের একাধিক হিট গান তিনি গেয়েছেন। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বলিউডে ‘স্যাটারডে স্যাটারডে’, ‘ইনশাহ আল্লা’-র মতো একাধিক সুপারহিট গান গেয়েছেন আকৃতি। বাংলা ছবিতে বা টলিউডেও তাঁর গাওয়া একাধিক গান জনপ্রিয় হয়েছে। বিভিন্ন মিউজিক ভিডিও হিট হয়েছে আকৃতির। আকৃতির দুই বোন সুকৃতি এবং প্রকৃতিও পেশাদার সঙ্গীতশিল্পী। তাঁরাও ভীষণ খুশি আকৃতির জীবনে এই শিশুপুত্রের আগমনে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akriti Kakar (@akritikakar)

আরও পড়ুন: Ushashi Ray: খোলা চুল, ভয় ধরানো চাহনি... এ কোন উষসী!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?
East Bengal | বরানগর ইস্টবেঙ্গল পরিবারের ১০৭ তম জন্ম দিবস পালন
Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা
Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget