এক্সপ্লোর

Tota Roy Choudhury: 'সফল ছবি'র 'কার্টোগ্রাফার'দের সঙ্গে সেলফি পোস্ট টোটার, দর্শকদের ধন্যবাদ অভিনেতার

Rocky Aur Rani Kii Prem Kahaani: সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করেন 'ফেলুদা' টোটা রায়চৌধুরী। বলিউডে মুক্তি পেয়েছে তাঁর ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। ভূয়সী প্রশংসা পেয়েছে টোটার নাচের দৃশ্য।

কলকাতা: ২৮ জুলাই মুক্তি পেয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। কর্ণ জোহর পরিচালিত এই ছবিতে আলিয়া ভট্টের মা বাবার চরিত্রে দেখা গেছে বাংলা সিনে দুনিয়ার দুই তারকা অভিনেতা ও অভিনেত্রীকে। বলিউডে জমিয়ে কাজ করেছেন টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। সমালোচক ও দর্শকদের বিশেষ নজর কেড়েছেন টোটা। প্রথম তিন দিনের শেষে সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি অদেখা ছবি পোস্ট করলেন অভিনেতা। ফিরে দেখলেন পর্দার পিছনের তিন শিল্পীকে।

টোটার পোস্টে চিত্রনাট্যকারদের প্রশংসা

সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করেন 'ফেলুদা' টোটা রায়চৌধুরী। বলিউডে মুক্তি পেয়েছে তাঁর ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। ভূয়সী প্রশংসা পেয়েছে টোটার নাচের দৃশ্য। সকলকে ধন্যবাদ জানিয়ে এদিন ছবি পোস্ট করেন টোটা। 

টোটা রায়চৌধুরী এদিন ছবি পোস্ট করে লেখেন, 'যদি চলচ্চিত্র নির্মাণ একটি অভিযান হয় তবে এর কার্টোগ্রাফার হচ্ছেন চিত্রনাট্য রচয়িতারা। শক্তিশালী তিন রচয়িতার সঙ্গে, যাঁরা 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র এই দুর্দান্ত চিত্রনাট্য লিখেছেন, বাঁদিক থেকে শশাঙ্ক খৈতান, ইশিতা মৈত্র ও সুমিত রায়। ফ্রেমে বাদ পড়ে গেছেন কর্ণ জোহর স্যর যাঁর এই গল্প ও চিত্রনাট্যে অশেষ অবদান ছবিটিকে ব্লকবাস্টার বানিয়েছে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tota Roy Choudhury (@totaroychoudhury)

প্রসঙ্গত, 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির নায়িকা আলিয়া ভট্ট বাঙালি পরিবারের সন্তান। রানি চট্টোপাধ্যায়ের বাবার চরিত্রে অভিনয় করেছেন টোটা। ছবিটি ইতিমধ্যেই যাঁরা দেখে ফেলেছেন, তাঁরা নিশ্চয়ই জানেন, ছবিতে রণবীর সিংহের সঙ্গে জনপ্রিয় 'ডোলা রে ডোলা' গানে নাচ করেছেন টোটা রায়চৌধুরী। তাঁর এই অবতারে মুগ্ধ হয়েছেন বাঙালি দর্শক তো বটেই, গোটা দেশের দর্শক। অভিনেতার নাচের প্রশংসায় ভরেছে তাঁর পোস্টের কমেন্ট বক্স। 

আরও পড়ুন: 'Jawan' First Song Out: ১০০০ মহিলা নৃত্যশিল্পীর সঙ্গে তাল মিলিয়ে শাহরুখের অফুরান এনার্জি, ঝড় তুলল 'জিন্দা বন্দা'

প্রসঙ্গত, ৭ বছর পর ফের পরিচালকের আসনে বসলেন কর্ণ জোহর। কথা দিয়েছিলেন তাঁর ছবির হাত ধরে ফিরিয়ে আনবেন 'ওল্ড বলিউড ভাইব'। দর্শক ও সমালোচকদের মতে সেই পথেই এগিয়েছে তাঁর নতুন ছবি। প্রথম দিনেই বক্স অফিসে দুই অঙ্কের লাভ দেখেছিল ছবিটি। নির্মাতারা আশা করেছিলেন শনিবার ও রবিবার বাড়বে ব্যবসার পরিমাণ। প্রথম তিনদিন কেটে গিয়েছে। সর্বশেষ হিসেব অনুযায়ী, এই ছবি তৃতীয় দিনে অর্থাৎ প্রথম রবিবার ১৯ কোটি টাকার ব্যবসা করেছে। অর্থাৎ প্রথম সপ্তাহান্ত শেষে এই ছবির মোট আয়ের পরিমাণ ৪৬ কোটি টাকা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget