এক্সপ্লোর

'Jawan' First Song Out: ১০০০ মহিলা নৃত্যশিল্পীর সঙ্গে তাল মিলিয়ে শাহরুখের অফুরান এনার্জি, ঝড় তুলল 'জিন্দা বন্দা'

'Jawan': 'জিন্দা বন্দা' গানের শ্যুটিং হয়েছিল টানা ৫ দিন ধরে। ফলস্বরূপ এই বিশাল, বিপুল আয়োজন উদযাপন। এক হাজার জন মহিলা নৃত্যশিল্পী অংশ নেন এই গানে।

নয়াদিল্লি: ধামাকাদার 'প্রিভিউ'র পর 'জওয়ান' (Jawan Prevue) নির্মাতারা হাজির ছবির প্রথম গান নিয়ে। সোমবার, সপ্তাহের শুরুতেই মন ভাল কিং খান অনুরাগীদের। এদিন সকালেই পোস্ট করেন শাহরুখ খান (Shah Rukh Khan), যে ঠিক ১২টা ৫০ মিনিটে মুক্তি পাবে 'দ্য সাউন্ড অফ জওয়ান' (The Sound Of Jawan)। কথা মতোই কাজ। নির্ধারিত সময়ে প্রকাশিত হল ছবির প্রথম গান 'জিন্দা বন্দা' (Zinda Banda)। ফের একবার মন ছুঁলেন বাদশাহ। 

প্রকাশ্যে 'জওয়ান' ছবির প্রথম গান

সঙ্গীতশিল্পী অনিরুধ রবিচন্দরের পরিচালনায় প্রকাশ্যে 'জিন্দা বন্দা'। গানের তালে নাচ করতে মন চাইবেই। ফের চেনা ঢঙে দেখা গেল শাহরুখ খান। এই গানের কণ্ঠও অনিরুধের। গানের নৃত্য পরিচালনা করেছেন শোবি, গীতিকার ইরশাদ কামিল। 

আগেই এই গান সম্পর্কে মিলেছিল কিছু আকর্ষণীয় তথ্য। যেমন 'জিন্দা বন্দা' গানের শ্যুটিং হয়েছিল টানা ৫ দিন ধরে। ফলস্বরূপ এই বিশাল, বিপুল আয়োজন উদযাপন। একদিকে এক হাজার জন মহিলা নৃত্যশিল্পী, তাঁদের এনার্জি আর তার সঙ্গে তাল মিলিয়ে শাহরুখের অতুলনীয় এনার্জি, নিখুঁত ও আকর্ষণীয় ডান্স মুভস। যাঁকে সাধারণত বলা হয় 'ভিস্যুয়াল ট্রিট', চোখের আরাম। এবং অবশ্যই, যেটা মিস করলে চলবে না, তা কিং খানের দুই বাহু ছড়িয়ে 'সিগনেচার স্টেপস'। এই গানের মাধ্যমে মূলত 'জওয়ান'-এর চরিত্রের ঝলক পাবে দর্শক। 

এক বিবৃতিতে সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ বলেন, ''জিন্দা বন্দা' আমার হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে কারণ এই ছবির জন্য তৈরি করা এটাই আমার প্রথম গান। শাহরুখ খানের জন্যও এটা আমার প্রথম কম্পোজিশন, যিনি আমাদের প্রজন্মের আইকনিক সমস্ত গানে ছিলেন, এবং আমি নিশ্চিত করতে চেয়েছিলাম তাঁর স্টারডমের যথার্থতা যেন বজায় রাখতে পারি। এমন প্রতিভাবান কাস্ট ক্রিউয়ের সঙ্গে কাজ করা দুর্দান্ত অভিজ্ঞতা। এই গানের জন্য ওঁদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম অনুপ্রেরণা জোগায়। চ্যালেঞ্জিং এবং সৃজনশীলতার দিক থেকে খুবই ভাল ছিল তিন ভাষায় এই গান তৈরির সফর। আশা করছি মানুষ এই গানকে ভালবাসবেন ততটাই, যতটা আমি এটা তৈরি করতে গিয়ে আনন্দ পেয়েছি।'

 

আরও পড়ুন: Bigg Boss OTT: 'বিগ বস'-এর বাড়িতে অতিথি সমাগম, 'উইকেন্ড কা ওয়ার' পর্বের নজরকাড়া ৫ মুহূর্ত

এই গানের হিন্দি সংস্করণের নাম 'জিন্দা বন্দা', তামিল সংস্করণের নাম 'বন্ধা এদাম' ও তেলুগু সংস্করণের নাম 'ধুম্মে ধুলিপেলা'। দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির পরিচালনায় ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে তিন ভিন্ন ভাষায় মুক্তি পাবে 'জওয়ান'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget