এক্সপ্লোর

দিলীপ কুমারের অবস্থার অবনতি, রাখা হল ভেন্টিলেটরে

মুম্বই:  কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, গত দুদিনে তাঁর অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়েছে। এএনআই সূত্রে খবর, বুধবার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অভিনেতার অবস্থার আরও অবনতি হয়। কিডনি সংক্রান্ত সমস্যার কারণে তাঁকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। রক্তে ক্রিয়েটিনাইনের মাত্রা মারাত্মক বেড়ে গেছে। হাসপাতাল সূত্রেই জানানো হয়েছে, অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। তবে এখনও পর্যন্ত তাঁর কিডনি সঠিকভাবে কাজ করছে না বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার থেকে অভিনেতার সঙ্গে হাসপাতালে রয়েছেন স্ত্রী সায়রা বানু। এর আগে ২০১৬ সালে জ্বর এবং শ্বাসকষ্টজনিত কারণে আরও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। বলিউডে ট্র্যাজেডি কিং হিসেবে পরিচিত দিলীপ কুমার সারাজীবনে প্রায় ৬৫টি ছবিতে অভিনয় করেছেন। তবে তাঁর সুপারহিট কয়েকটি ছবির মধ্যে রয়েছে ‘দেবদাস’ (১৯৫৫), ‘নয়া দুয়ার’ (১৯৫৭), ‘মুঘল-ই-আজম’ (১৯৬০), ‘গঙ্গা জমুনা’ (১৯৬১), ‘ক্রান্তি’ (১৯৮১), ‘কর্মা’ (১৯৮৬)। শেষবার তাঁকে বড়পর্দায় দেখা গিয়েছিল ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে। ১৯৯৪ সালে দাদাসাহেব ফলকে সম্মানে সম্মানিত করা হয় কিংবদন্তী অভিনেতাকে। ২০১৫ সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন দিলীপ কুমার।

সেরা শিরোনাম

Aditi Munshi: 'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
Entertainment News: অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী
অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget