এক্সপ্লোর

Trina Saha on her Love Life: খবরের কাগজের সঙ্গে এল প্রেমপত্র, সম্পর্কে জড়িয়ে রেজাল্ট খারাপ করেছিলেন তৃণা!

Trina Saha on Valentines Day: একাদশ শ্রেণীতে নাকি প্রথম প্রেমে পড়েছিলেন তৃণা। সেই স্মৃতিচারণা করে অভিনেত্রী বলছেন...

কলকাতা: ভালবাসার সপ্তাহ চলছে। কাজের ব্যস্ততা সামলেও, নিজেদের মতো করে ভালবাসার মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও। কিন্তু.. যে প্রেমের কথা সহজে প্রকাশ্যে আনতে চান না তারকারা? স্কুলের প্রেম, ছোটবেলায় পাওয়া ভালাবাসার চিঠি.... কেমন ছিল তারকা হওয়ার আগের প্রেম? ভালবাসার সপ্তাহে, এবিপি লাইভকে সেই গল্পই শোনালেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। 

একাদশ শ্রেণীতে নাকি প্রথম প্রেমে পড়েছিলেন তৃণা। সেই স্মৃতিচারণা করে অভিনেত্রী বলছেন, 'একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার আগে আমার প্রথম প্রেম। তারপরে যা হয়..ভীষণ খারাপ রেজাল্ট হয়েছিল। কার্যত ফেল করতে করতে বেঁচেছিলাম। তারপরে দ্বাদশ শ্রেণীর ফাইলানের পরে মা ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। সেটা ছিল প্রথম প্রেম আমাদের। তারপরে নীলের সঙ্গে সম্পর্ক... বিয়ে। সেটা সবাই জানে। আমার সেই প্রেমিকের থেকেই প্রথম ভ্যালেন্টাইন্স ডে-র উপহারও পেয়েছিলাম। টিউশনের টাকা বাঁচিয়ে আমায় একটা হার আর লকেট কিনে দিয়েছিল। এই ধরণের উপহারগুলো সত্যিই খুব বিশেষ হয়। টিউশনের টাকা, টিফিনের টাকা বাঁচিয়ে দেওয়া ছোট্ট ছোট্ট উপহারগুলো মনে থেকে যায় চিরকাল। ওই উপহারটাও আনার কাছে ভীষণ স্পেশাল ছিল।'

প্রেমপ্রস্তাব তো পেয়েছেন প্রচুর.. এখনও পর্যন্ত কোনটা ভীষণ মনে ধরেছে তৃণার? অভিনেত্রী বলছেন, 'একটা ঘটনার কথা মনে পড়ে ভীষণ। ক্লাস সেভেনে পড়ি তখন। একান্নবর্তী পরিবারে বেড়ে উঠছি। আমাদের বাড়ি ছিল উত্তর কলকাতায়। তখনও ওখানে রাস্তা থেকে বারন্দায় ছুঁড়ে ছুঁড়ে কাগজ দেওয়ার চল ছিল। একদিন সেই কাগজের সঙ্গেই এল আমার জন্য একটা প্রেমপত্র। খুব সাধারণভাবেই নিয়ে পড়েছিলাম সেটা। তারপরে তো অবাক। আমার ঠিক উল্টোদিকের বাড়িতে একটা ছেলে থাকত.. কোনোদিন দেখা হয়নি অথচ সে নাকি আমার চোখের রঙটাও জানত। আমি নিজেই অবাক.. তার ওপর বাবা-মাকেও বিশ্বাস করাতে পারছিলাম না যে আমি মোটেই প্রেম করছি না।'

নীলের সঙ্গে তৃণার প্রেমকাহিনী সকলেরই প্রায় জানা। তবে অভিনেত্রী বলছেন, 'এটা বললে অনেকেই হয়তো অবাক হবেন, কিন্তু নীলও আমায় প্রেমপত্র দিয়েই প্রপোজ করেছিল।'

আরও পড়ুন: Devlina Kumar: দুপুরের মেনুতে রোজ মাটন-ভাত, তবুও কোন মন্ত্রে ওজন ঝরিয়ে এত ফিট দেবলীনা?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget