এক্সপ্লোর

Tussar Kapoor Birthday: জন্মদিনে ছেলের কাছ থেকে 'আশ্চর্য উপহার' পেলেন তুষার কপূর

পাঁচ বছর আগে সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন বলিউড অভিনেতা তুষার কপূর। বিবাহিত না হয়ে সিঙ্গল ফাদারের দায়িত্ব পালন করছেন তিনি। ছোট্ট ছেলে লক্ষ্য তুষার কপূরের জীবনকে আরও রঙিন করে তুলেছে।

মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেতা তুষার কপূরের (Tusshar Kapoor)। আজকের এই বিশেষ দিনে অনুরাগী, বলিউডের অন্যান্য তারকাদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ উপহার পেলেন ছেলের কাছ থেকে। তুষার কপূরের পাঁচ বছরের ছেলে বাবার জন্মদিনটাকে আরও স্পেশাল করে তুলল। আর ছেলের কাছ থেকে জন্মদিনের বিশেষ উপহার পাওয়ার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন অভিনেতা।

পাঁচ বছর আগে সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন বলিউড অভিনেতা তুষার কপূর। বিবাহিত না হয়ে সিঙ্গল ফাদারের দায়িত্ব পালন করছেন তিনি। ছোট্ট ছেলে লক্ষ্য তুষার কপূরের জীবনকে আরও রঙিন করে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের মাধ্যমে বহুবার এমন বার্তা দিয়েছেন 'গোলমাল' অভিনেতা। আজ জন্মদিনেও তাই ছেলের কাছ থেকে পাওয়া উপহার তাঁর জীবনে বিশেষ মুহূর্ত নিয়ে এসেছে। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তুষার কপূর একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, জন্মদিনে বাবার জন্য বিশেষ আয়োজন করেছে ছোট্ট লক্ষ্য। দেওয়ালে লেখা রয়েছে, 'শুভ জন্মদিন বাবা'। তরপরই সে বাক্স খুলে বাবাকে জন্মদিনের কেকের সামনে নিয়ে যায়। অন্য আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের হাতে বাবাকে জন্মদিনে কেক খাইয়ে দিচ্ছে তুষার কপূরের ছেলে। কেক কাটার পর বাবাকে নিজের হাতে শুভ জন্মদিন লেখা কাগজও দিচ্ছে লক্ষ্য। জন্মদিনে ছেলের কাছ থেকে পাওয়া বিশেষ উপহারের ভিডিও পোস্ট করে তুষার কপূর লিখেছেন, 'চমক। বিশ্বের সবথেকে চমকদার উপহার। দেখুন কে আমাকে উপহার দিল।' তুষার কপূরের জন্মদিনে অভিনেতার অনুরাগীরা বাবা-ছেলের মিষ্টি বন্ধন দেখে আপ্লুত।

আরও পড়ুন - Rajkumar Rao Patralekha Wedding Pics: রাজকুমার-পত্রলেখার বিয়ের পরের রোম্যান্টিক ছবিগুলো দেখেছেন?

তুষার কপূরের জন্মদিনে নেট নাগরিকদের পাশাপাশি এষা দেওল, সুনীল গ্রোভার, মল্লিকা শেরাওয়াত এবং বলিউডের অন্যান্য তারকারা শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এদিন একতা কপূর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তুষার কপূরের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'শুভ জন্মদিন ভাই। অনেক ধন্যবাদ আমার বন্ধু, সঙ্গী, প্রেরণা এবং আমি যা যা চাই সবকিছু হওয়ার জন্য। তুমি সবথেকে ভাল বাবা, সন্তান এবং মানুষ।'

প্রসঙ্গত, বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয়ের পর প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ হয়েছে অভিনেতা তুষার কপূরের। অক্ষয় কুমার এবং কিয়ারা আডবাণী অভিনীত 'লক্ষ্মী' ছবি দিয়ে প্রযোজক হিসেবে ডেবিউ হয় তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget