এক্সপ্লোর

Rajkumar Rao Patralekha Wedding Pics: রাজকুমার-পত্রলেখার বিয়ের পরের রোম্যান্টিক ছবিগুলো দেখেছেন?

দীর্ঘদিনের প্রেমিকাকে জীবনসঙ্গী করে সাতপাকে বাঁধা পড়লেন 'বধাই দো' অভিনেতা। রাজকুমার রাও এবং পত্রলেখার বিয়ের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তাঁদের বিয়ের একাধিক ছবি।

মুম্বই: দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা রাজকুমার  রাও (Rajkumar Rao) এবং তাঁর প্রেমিকা পত্রলেখা (Patralekha)। গত এগারোটা বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। অবশেষে তাঁদের প্রেম বিয়ের পরিণতি পেল। দীর্ঘদিনের প্রেমিকাকে জীবনসঙ্গী করে সাতপাকে বাঁধা পড়লেন 'বধাই দো' অভিনেতা। রাজকুমার রাও এবং পত্রলেখার বিয়ের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তাঁদের বিয়ের একাধিক ছবি। 'সিটিলাইটস' ছবির জুটি বিয়ের পর নিজেরাই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের ছবি ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের  সঙ্গে। আর এবার বিয়ের পরের রোম্যান্টিক কিছু ছবি শেয়ার করলেন রাজকুমার রাও।

গত বেশ কিছুদিন ধরেই বলিউডের আনাচে কানাচে কান পাতলেই বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীর বিয়ের খবর শোনা যাচ্ছে। রণবীর কপূর ও আলিয়া ভট্ট, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের পাশাপাশি শোনা যাচ্ছিল খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রাজকুমার রাও এবং পত্রলেখা। কারণ, রাজকুমার কিংবা পত্রলেখার পক্ষ থেকে বিয়ের কোনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছিল, চণ্ডীগড়ের বিলাসবহুল রিসর্টে বসতে চলেছে তাঁদের বিবাহবাসর। সমস্ত জল্পনাকে সত্যি প্রমাণ করে গত ১৫ নভেম্বর দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন 'শাদি মে জরুর আনা' অভিনেতা।

আরও পড়ুন - Aryan Khan Case: মাদক মামলায় ষড়যন্ত্র করেছিলেন আরিয়ান খান? জামিনের বিস্তারিত রায়ে কী জানাচ্ছে বম্বে হাইকোর্ট?

বিয়ের পর রাজকুমার রাও এবং পত্রলেখা উভয়ের পক্ষ থেকেই বিয়ের মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তাঁরা। তবে, শুধু ছবি পোস্টই নয়, ছবির সঙ্গে জীবনসঙ্গীর উদ্দেশে দিয়েছেন আবেগঘন বার্তাও। রাজকুমার রাও এবং পত্রলেখার পাশাপাশি অভিনেত্রীর বোন পর্ণালেখাও বিয়ের কিছু আনন্দের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে, সম্প্রতি রাজকুমার রাও যে ছবিগুলো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন, তাতে তাঁদের সম্পর্কের রসায়ন আরও স্পষ্ট। বিয়ের পর দুই তারকা ঘনিষ্ঠ মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন। একে অপরকে আলিঙ্গন করছেন। আর এই ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্র তাতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারা। 

প্রসঙ্গত, সদ্য বিবাহিত বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের হাতে রয়েছে একাধিক ছবির কাজ। ভূমি পেড়নেকরের সঙ্গে 'বধাই দো' মুক্তি পাবে খুব শীঘ্রই। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'মনিকা - ও মাই ডার্লিং', 'হিট- দ্য ফার্স্ট কেস'-র মতো একাধিক ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget