এক্সপ্লোর

Bengali Serial Update: শ্যুটিং শেষ, বন্ধ হয়ে যাচ্ছে 'মিলি'! আবেগপ্রবণ নায়িকা খেয়ালী

Bengali Serial Mili: সোশ্যাল মিডিয়ায় আজ একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন খেয়ালী। কোনটা গোটা 'মিলি'-র টিমের সঙ্গে, কোনোটা আবার বিশেষ কিছু বন্ধুদের সঙ্গে।

কলকাতা: ধারাবাহিকের বয়স আট মাসও হয়নি, কিন্তু সফর শেষ হচ্ছে 'মিলি'-র। জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক শুরু হয়েছিল ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর। আর মাত্র ৮ মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। আজ ছিল 'মিলি'-র শেষদিনের শ্যুটিং। আর শেষ দিনের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবেগে ভাসলেন খোদ নায়িকা। খেয়ালী মন্ডল (Kheyali Mondal)। 

সোশ্যাল মিডিয়ায় আজ একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন খেয়ালী। কোনটা গোটা 'মিলি'-র টিমের সঙ্গে, কোনোটা আবার বিশেষ কিছু বন্ধুদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি ভিডিও শেয়ার করে খেয়ালী লিখেছেন, 'মিলির শ্যুটিং শেষ হল। এই সফরটা মনে থাকবে চিরকাল। কত খাটুনি, ভালবাসা, প্যাশন, কষ্ট... কত কীই ছিল এই সফরের শুরু থেকে। কনক ভট্টাচার্য্য আর আমার সমস্ত বন্ধুদের, অনেক ধন্যবাদ, ভালবাসা আমাদের পাশে থাকার জন্য। অনুভবদা, তুমি এই সফরটাকে আমার জন্য অনেক সোজা করে দিয়েছো। তোমায় অনেক ভালবাসা। আমার ফ্লোর, ক্যামেরার পিছনের মানুষেরা, আলো, প্রোডাকশন... সব্বাই.. সব্বাইকে অনেক ভালবাসা। সবার কথা মনে পড়বে। 'মিলি'-র চরিত্র থেকে ছুটি নিলাম।'

২৫ সেপ্টেম্বর শুরু হয়েছিল 'মিলি' ধারাবাহিকের সফর। গল্পের খুব অদ্ভূত মোড়ে শুরু হয়েছিল এক ধারাবাহিক। স্বপ্নের এক বিয়ে আর তার আসর থেকে কনেকে অপহরণ করার ঘটনা দিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিকের। খেয়ালীর বিপরীতে এই ধারাবাহিকে দেখা গিয়েছিল অনুভবকে। ইতিমধ্যেই বড়পর্দা আর ছোটপর্দায় কাজ করে ফেলেছেন অনুভব। তাঁর জনপ্রিয়তাও রয়েছে। তবে অনুভবের ধারাবাহিক শেষ হয়ে গেল খুব তাড়াতাড়িই, এমনটাই মনে করছেন এই ধারাবাহিকের অনুরাগীরা। 

প্রসঙ্গত, জিবাংলায় নতুন একটি ধারাবাহিক আসতে চলেছে, নাম 'অষ্টমী'। আর নতুন কোনও ধারাবাহিকের আসা মানেই তো পুরনো একটি ধারাবাহিকে বিদায় ঘণ্টা বেজে যাওয়া। কিন্তু এতটা কম সময়ে যে 'মিলি' ধারাবাহিকটা শেষ হয়ে যাবে, সেই প্রত্যাশা করেননি অনেকেই।

View this post on Instagram
 
A post shared by Kheyali Mondal (@kheyali_mofficial)

আরও পড়ুন: Debaloy on Anurag Kashyap: 'অনুরাগ যদি এই ছবি দেখেও 'ঘটিয়া' বলেন...' বলিউড পরিচালককে চ্যালেঞ্জ দেবালয়ের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget