এক্সপ্লোর

New Serial Update: সাংসারিক গল্পের স্বাদবদল, রহস্য আর এক জাতিস্মরের গল্প নিয়ে ছোটপর্দায় ফিরছেন সোমরাজ

Somraj Maity: একেবারে ঘরোয়া গল্প নয়... এই ধারাবাহিকে প্রেমের সঙ্গে মিশে থাকবে রহস্য আর সেই সঙ্গে কি থাকবে এক জাতিস্মরের গল্প?

কলকাতা: ২ বছরেরও বেশি সময় পরে ফের বাংলা ধারাবাহিকের মুখ্যভূমিকায় সোমরাজ মাইতি (Somraj Maity)। স্টার জলসার (Star Jalsa)-র নতুন ধারাবাহিক 'চিনি'-তে নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আজই প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। তাঁর বিপরীতে দেখা যাবে এক নতুন নায়িকাকে। নাম ইন্দ্রাণী ভট্টাচার্য্য। 

সদ্যই প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। তবে একেবারে ঘরোয়া গল্প নয়... এই ধারাবাহিকে প্রেমের সঙ্গে মিশে থাকবে রহস্য আর সেই সঙ্গে কি থাকবে এক জাতিস্মরের গল্প? ধারাবাহিকের প্রোমো অন্তত সেই গল্পই বলছে। রহস্যের সঙ্গে সঙ্গে রয়েছে এক অসম প্রেমের গল্পও। সোমরাজ ও ইন্দ্রাণীর যে প্রেমের সম্পর্ক হবে তা এই ধারাবাহিকের প্রোমো থেকই স্পষ্ট। 

এই ধারাবাহিকে নায়িকার নাম চিনি। প্রোমোতে দেখা গিয়েছে, সে এক ড্রাইভারের মেয়ে। তবে তার নাকি রায়চৌধুরী বাড়িতে আসা নিষেধ। হাজার ইচ্ছে থাকলেও, বাবা যে বাড়িতে চাকরি করে, সেই বাড়িতে ঢোকা বারণ চিনির। কিন্তু অবশেষে সুযোগ আসে দ্রোণের হাত ধরে। এই দ্রোণের ভূমিকাতেই দেখা যাবে সোমরাজকে। দ্রোণের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে চিনির। অন্যদিকে রায়চৌধুরী পরিবারের বাড়িতে চিনি ঢোকার অনুমতি পেয়েছে শুনেই অসন্তুষ্ট হয় দ্রোণের ঠাকুমা। কিন্তু চিনি বাড়িতে দৌড়ে ঢুকেই পা ছুঁয়ে প্রণাম করে তার। 

কিন্তু এই পা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই বদলে যায় দৃশ্যপট। চিনি দেখে, অন্ধকারে একটি আলো দিয়ে সাজানো রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছে সে। রায়চৌধুরী বাড়ি যেন একপলকে চলে গিয়েছে কয়েকশো বছর আগে। আর তার সামনে দিয়ে বেপরোয়া গতিতে ছুটে যাচ্ছে একটি গাড়ি। তাতে যেন আগুন ধরে গিয়েছে আর সেখান থেকে ভেসে আসছে মেয়েলি কন্ঠের চিৎকার। চিনি চিৎকার করে বাড়ি থেকে বেরিয়ে আসে বলতে বলতে, 'ওকে বাঁচাও ও পুড়ে যাবে।'

কিন্তু তাকে ধরে ফেলে দ্রোণ। সামনে দাঁড়ানো বাবার গাড়ির দিকে আঙুল দিয়ে চিনি বলে 'গাড়িতে আগুন... ও পুড়ে যাবে'। ভুল ভাঙিয়ে দ্রোণ প্রশ্ন করে, গাড়িতে যদি সত্যিই আগুন লাগত তবে সে গাড়ি করে চিনি এই বাড়িতে এল কি করে? এই কথায় যেন সম্বিৎ ফেরে চিনির। সে দেখে সব আগের মতোই রয়েছে। তখন তার মনে প্রশ্ন জাগে.. যা দেখছিল তা কি সত্যি না মিথ্যে?

ট্রেলারে প্রেম, প্রতিজ্ঞা, রহস্য সবই থাকলেও এই ধারাবাহিক দর্শকদের কতটা মন জয় করতে পারে সেটাই দেখার। এখনও প্রকাশ্যে আসেনি এই ধারাবাহিক সম্প্রচারের তারিখ।

আরও পড়ুন: Serial Update: ধারাবাহিকেও বিয়ের মরসুম, আবির-টুম্পার সাত পাক কি মোড় ঘোরাবে গল্পের?

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget