এক্সপ্লোর

Dwitiyo Basanto: ছোটবেলা থেকেই শেখানো হোক প্রতিবাদের ভাষা, জরুরি বার্তা 'দ্বিতীয় বসন্ত' ধারাবাহিকে

RG Kar Incident Effect: আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা। সারা রাজ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। শুধু বাংলা নয়, গোটা দেশ, দেশের বাইরেও সাধারণ মানুষের এখন একটাই দাবি 'বিচার চাই'! প্রতিবাদের নয়া ভাষা ধারাবাহিকের।

কলকাতা: ছোটবেলা থেকেই শেখানো হোক, কোনটা ভাল, কোনটা খারাপ। ছেলেবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা শেখানো হোক। রাজ্য রাজনীতি তোলপাড় যে আরজি কর কাণ্ডকে নিয়ে, তাকে মাথায় রেখেই এক গুরুত্বপূর্ণ বার্তা উঠে এল সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় 'দ্বিতীয় বসন্ত' (Dwitiyo Basanto) ধারাবাহিকে। (Daily Serial Update)

শৈশব থেকে শেখানো হোক প্রতিবাদের ভাষা!

আরজি কর কাণ্ডে (RG Kar News) উত্তাল বাংলা। সারা রাজ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। শুধু বাংলা নয়, গোটা দেশ, দেশের বাইরেও সাধারণ মানুষের এখন একটাই দাবি 'বিচার চাই'! ঠিক এমন এক অশান্ত সময়ে সান বাংলার 'দ্বিতীয় বসন্ত' ধারাবাহিকের অন্দরমহলেও যেন প্রতিবাদের এক সুর। বাস্তবের কঠিন সমস্যা সমাধানে তারাও সামিল। ধারাবাহিকের গল্পের মাধ্যমে এক নতুন বার্তা উঠে এসেছে 'দ্বিতীয় বসন্ত'-তে, 'শৈশব থেকে শেখানো হোক প্রতিবাদের ভাষা'।

ধারাবাহিকের গল্পে দেখা যাবে জাগৃতি ও অনিরুদ্ধর কন্যা সন্তান মিহি যে স্কুলে পড়ে, সেই স্কুলেরই পিটি শিক্ষকের লালসার স্বীকার হয় ছোট মিহি। তার গায়ে পিটি টিচারের 'অন্যরকম' স্পর্শ মিহিকে শিহরিত করে, বিচলিত করে। কুঁকড়ে যায় ছোট্ট মিহি। রাতে নানারকম দুঃস্বপ্ন দেখে। ছোট্ট মিহির আচরণ বদলে যায়, সব সময় একটা ভয়ে জড়োসড়ো হয়ে থাকে। জাগৃতি ব্যাপারটা লক্ষ্য করে এবং মিহির কাছে সব জানতে চায়।

জাগৃতি সমস্তটা বুঝতে পেরে স্কুলের দ্বারস্থ হয়। ওই পিটি টিচারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জাগৃতি স্কুল কতৃপক্ষকে 'গুড টাচ, ব্যাড টাচ' নিয়ে আলাদা করে সেশন শুরু করার আর্জি জানায়। জাগৃতির কথায়, 'শৈশব থেকেই শেখানো হোক প্রতিবাদের ভাষা। ছেলে মেয়ে নির্বিশেষে ছোটবেলা থেকেই প্রত্যেককে সজাগ করে দেওয়া উচিত। বাচ্চারা হোম ওয়ার্ক করল কিনা, খেল কিনা এইটুকু শুধু জানলে মা-বাবাদের হবে না, মা-বাবাকে বন্ধুর মত বাচ্চাদের সঙ্গে মিশতে হবে, যাতে তারা খোলাখুলিভাবে তাদের সমস্যার কথা বলতে পারে। শুরুটা বাড়ি থেকেই করতে হবে।' জাগৃতির মত অনিরুদ্ধের গলায়ও একই সুর, 'একটা বাচ্চা মেয়েকে যেমন গুড টাচ (Good Touch), ব্যাড টাচ (Bad Touch) শেখানো উচিত, একটা বাচ্চা ছেলেকেও মেয়েদের কীভাবে সম্মান করবে সেটা ছোট থেকে শেখানো উচিত। মা-বাবাকে বন্ধুর মত মিশতে হবে বাচ্চাদের সঙ্গে।'

আরও পড়ুন: Vivek Agnihotri: 'একজন মেয়েও পশ্চিমবঙ্গে নেই যিনি নিরাপত্তাহীনতায় ভোগেন না', কলকাতায় এসে বলে গেলেন বিবেক অগ্নিহোত্রী

বাস্তবের প্রতিচ্ছবিই হয়ে ওঠে ধারাবাহিকের গল্প। বাস্তব সমস্যা সমাধানের গভীরে গিয়ে নোঙর ফেলেছে সান বাংলার 'দ্বিতীয় বসন্ত'। সবার মিলিত প্রয়াসে সমাজ সত্যি সত্যি পাল্টাবে কি না সেটা যদিও সময় বলবে, তবে নির্মাতারা চেষ্টা করে যাবেন বলে দাবি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP News:'এটা শুধু স্বাস্থ্য শিবির পরিচালনার বিষয় নয়,এটা স্বাস্থ্যবিমা জালিয়াতি',অভিযোগ বিজেপি নেতার
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া | ABP Ananda Live
Dilip Ghosh |
Baruipur Case:বারুইপুরে অশান্তিতে উস্কানির ঘটনায় গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি। ৮দিনের পুলিশ হেফাজত
Gobardanga News: গোবরডাঙা পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget