এক্সপ্লোর

Vivek Agnihotri: 'একজন মেয়েও পশ্চিমবঙ্গে নেই যিনি নিরাপত্তাহীনতায় ভোগেন না', কলকাতায় এসে বলে গেলেন বিবেক অগ্নিহোত্রী

Vivek Agnihotri on RG Kar Case: 'গোটা ঘটনাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে। যে লোকটার এই ঘটনায় দায় নেওয়ার কথা ছিল, তাকের পদন্নোতি করে তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হল', কলকাতায় এসে বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী

কলকাতা: তিনি কলকাতায় এসেছিলেন, পা মিলিয়েছিলেন মিছিলে। বক্তৃতা রাখলেন মঞ্চেও। আরজি করের মহিলাদের খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানাতে কলকাতায় এসেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। আর সেখানে এসেই একদিকে যেমন তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন তিনি, তেমনই তাঁর কথায় উঠে এল আরজি করের ঘটনার তীব্র নিন্দা। 

এদিন বিবেক অগ্নিহোত্রী বলেন, 'আরজি করে যে ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার আগে, গোটা দেশ প্রথমটা অপেক্ষা করেছিল। সবাই মনে করেছিল, সঠিকভাবে তদন্ত হবে। কিন্তু দেখা গেল, গোটা ঘটনাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে। যে লোকটার এই ঘটনায় দায় নেওয়ার কথা ছিল, তাকের পদন্নোতি করে তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হল। নির্যাতিতার মা-বাবাকে প্রথমে বলা হল, এটা আত্মহত্যা। এত দেরি করে এফআইআর হল। সুপ্রিম কোর্টও পশ্চিমবঙ্গের সরকারের একাধিক বিষয়ে আপত্তি জানিয়েছে। আমি দেখলাম, বাংলার মুখ্যমন্ত্রী নিজেই শাস্তি চেয়ে পথে নেমে পড়লেন। কার বিরোধীতা করছেন বাংলার মুখ্যমন্ত্রী? নিজেই নিজের? যখন মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের ছায়ার সঙ্গে প্রতিন্ধন্দ্বিতা করেন, তখন কিছু না কিছু সমস্যা তো রয়েছেই। তখনই আমার মনে হয়েছে, এখানে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এটাই তো ভারতের সমস্ত ক্ষেত্রের মানুষদের রাস্তায় নামার সময়। রাস্তায় নামুন, এর সঙ্গে লড়াই করুন কারণ এটা আজকের সমস্যা নয়।'

বিবেক অগ্নিহোত্রী আরও বলেন, 'আমার আগামী ছবি তুলে ধরবে কীভাবে বাংলায় রাজনৈতিক হিংসাকে চিরকাল আড়াল করা হয়েছে। যখন এখানে মুসলিম লীগ শাসন করত, তখন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য মহিলাদের ওপর অত্যাচার, ধর্ষণকে একটা রাজনৈতিক অস্ত্রের মতো ব্যবহার করেছিল। স্বাধীনতার পর থেকে বাংলাই একমাত্র রাজ্য যেখানে মহিলাদের ধর্ষণকে একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। কাশ্মীরেও আগে এটাই হত। এমন একজনও নারী নেই, যে বলবে আমি ভীষণ নিরাপদে রয়েছি। আর এটা কোনও প্রত্যন্ত গ্রামের বিষয় নয়। একজন চিকিৎসক, যাঁকে আমরা ভগবান বলি, শহরের একেবারে কেন্দ্রস্থলের একটা হাসপাতালে তাঁকে ধর্ষিতা হয়ে খুন হতে হয়। সবচেয়ে দুঃখের কথা, এটা সেই মাটি, যেখান থেকে প্রথম সতীদাহ প্রথার বিরুদ্ধে আওয়াজ তোলা হয়েছিল। এই মাটিতেই লেখা হয়েছিল, 'বন্দে মাতরম'। এই মাটি থেকেই সাহিত্য-সঙ্গীত লেখা হয়েছে যেখানে নারী স্বাধীনতা, নারীশক্তির কথা বলা হয়েছে। এই মাটিতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এই উর্বর জমিকে রাজনীতি আর বন্ধা তৈরি করে দিয়েছে। বাংলাকে ফের একবার নিজের জায়গা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। 

আরও পড়ুন: Aman Sehrawat meets Dilip Joshi: 'তারাক মেহতা কি উল্টা চশমা'-র জ্যেঠালাল-এর সঙ্গে দেখা করলেন আমন, পেলেন বিশেষ উপহারও!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget