এক্সপ্লোর

Bengali Serial Update: আরজি কর কাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি, রূঢ় বাস্তবের প্রতিফলন 'আকাশ কুসুম' ধারাবাহিকে

'Akash Kusum': আরজি কর মেডিক্যাল কলেজের 'নৃসংশ' ঘটনার প্রভাব এবার ধারাবাহিকের গল্পে। সামাজিক ঘটনার প্রতিফলনে সেখানেও উঠে আসবে ধর্ষণ ও এই জঘন্য কাজের প্রতিবাদ প্রসঙ্গ।

কলকাতা: উত্তপ্ত শহর থেকে রাজ্য, উত্তাল গোটা দেশ। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (RG Kar News) মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি (Kolkata Doctor Death)। গর্জে উঠছে গোটা বাংলা। একটাই দাবি - অপরাধীর শাস্তি চাই! আর এই কঠিন বাস্তবের প্রতিফলনই এবার ছোটপর্দায়। সান বাংলার 'আকাশ কুসুম' (Akash Kusum) ধারাবাহিকে এমনই হাড় হিম করা ঘটনা প্রবাহ। কী বলছে ধারাবাহিকের গল্প? (Daily Serial Update)

'আকাশ কুসুম' ধারাবাহিকে বাস্তবের প্রতিচ্ছবি

সারা বাংলা এখন গর্জে উঠেছে - বিচার চাই, অপরাধীর শাস্তি চাই! এই কড়া বাস্তবের প্রতিচ্ছবি হুবহু ফুটে উঠেছে যেন ডালির জীবনে। রূঢ় বাস্তব ও 'আকাশ কুসুম' ধারাবাহিকের অন্দরমহলে ঘটে যাওয়া চিত্রনাট্য এখন মিলেমিশে একাকার। নির্মাতাদের দাবি ধারাবাহিক তো সমাজেরই প্রতিফলন, আর ঠিক সেখান থেকেই 'আকাশ কুসুম'-এর অন্দরমহলের গল্পে এমন চাঞ্চল্যকর মোড়। তোলা হয়েছে এক কড়া বাস্তব প্রশ্ন - কোনও মেয়ের সম্মান রক্ষার্থে কাউকে হত্যা করা কি অপরাধ নাকি প্রতিবাদ? আজ যখন গোটা বাংলা ধর্ষণের মতো জঘন্য অপরাধের জন্য রাস্তায় নেমেছে প্রতিবাদ জানাতে, তখন ডালিও যেন সেই প্রতিবাদে সামিল তার নিজের মত করে। যেন রিল আর রিয়েল মিলেমিশে একসঙ্গে ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছে।

বাস্তবে ওই মহিলা চিকিৎসককে যেমন ধর্ষণ করে খুন করার কথা জানা যাচ্ছে, তেমনই ধারাবাহিকে ডালি একটি মেয়েকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে অপরাধীকে খুন করে। কী এমন ঘটেছিল? 'আকাশ কুসুম'-এর গল্পে দেখা যায় রেহান, রাজা, অমৃতা, অরিত্র সবাই মিলে বাড়িতে পার্টি করে। মদ্যপ অবস্থায় রেহান ফাঁকা ঘরে অমৃতার ওপর হামলা করে। ধস্তাধস্তি শুরু হয়। ঠিক সেই সময় ডালি ঘরে আসে, অমৃতাকে বাঁচায়। রেহানের বন্ধু রাজার পেটে তখন বোতল ঢুকে রক্তারক্তি কাণ্ড। এইসময় পুলিশ আসে। বাড়ির বাকিরাও তখন সবাই ঘরে চলে আসে। অরিত্রর বোন এই অমৃতা। বোনের এই অবস্থা দেখে রেহানের ওপর রেগে ফেটে পড়ে। ডালি স্বীকার করে নেয় অমৃতাকে বাঁচাতে সে রাজাকে মেরেছে। পুলিশ গ্রেফতারও করে ডালিকে। ডালির জেল হয়। আর এখানেই সেই লাখ টাকার প্রশ্ন ডালি ছুঁড়ে দিচ্ছে প্রশাসনকে, সমাজকে, একটি মেয়ের সম্মান রক্ষার্থে কেউ কাউকে হত্যা করলে সেটা কি অপরাধ নাকি প্রতিবাদ?

আরও পড়ুন: Abhishek Bachchan: 'প্যারিস অলিম্পিক্স ২০২৪' থেকে ঘুরে এলেন অভিষেক, পোস্ট করলেন ভিডিও, কিন্তু বন্ধ রইল 'কমেন্ট সেকশন'!

এই প্রশ্ন যেন একা ডালির নয়, গোটা সমাজের। এরপর ডালির জীবনে কী ঘটল? জেল থেকে কি ছাড়া পাবে ডালি? জানা যাবে সান বাংলায় 'আকাশ কুসুম' ধারাবাহিকে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget