এক্সপ্লোর

Shruti Das: 'ত্রিনয়নী' হয়েই ফের ছোটপর্দায় শ্রুতি?

Shruti Das at Trinayani: সোশ্যাল মিডিয়ায় 'ত্রিনয়নী' ধারাবাহিকের বিভিন্ন ভাষার পোস্টার শেয়ার করে নিয়েছেন শ্রুতি

কলকাতা: একবার সোশ্যাল মিডিয়াতেই তিনি স্বীকার করে নিয়েছিলেন, প্রথম ধারাবাহিক ত্রিনয়নীই তাঁকে বাঁচিয়ে রাখবে আজীবন। সেই কথা কী অক্ষরে অক্ষরে ফলে গেল? 'ত্রিনয়নী' ফের টেলিভিশনের পর্দায়, তবে এবার বিভিন্ন ভাষায়! সোশ্যাল মিডিয়ায় খোদ সেই খবর শেয়ার করে নিলেন বাংলার 'ত্রিনয়নী' ওরফে শ্রুতি দাস (Shruti Das)

সোশ্যাল মিডিয়ায় 'ত্রিনয়নী' ধারাবাহিকের বিভিন্ন ভাষার পোস্টার শেয়ার করে নিয়েছেন শ্রুতি। এর মধ্যে রয়েছে ওড়িয়া, তেলুগু, ভোজপুরী, পাঞ্জাবি ও তামিল। এর মধ্যে প্রথম চারটি ভাষার পোস্টার শেয়ার করে নিয়েছেন শ্রুতি। সেইসঙ্গে জানিয়েছেন, তামিল ভাষাতেও শুরু হতে চলেছে এই ধারাবাহিক। তবে সবার প্রথমে রয়েছে অবশ্যই বাংলা 'ত্রিনয়নী'-র পোস্টার।

আরও পড়ুন: Siddharth Kiara: জুটির ম্যাজিক? পর্দায় ফের সিদ্ধার্থ-কিয়ারার রোম্যান্স দেখার অপেক্ষায় অনুরাগীরা

শ্রুতি জানিয়েছেন, ওড়িয়াতে এই ধারাবাহিকের নাম হয়েছে 'দিব্যদৃষ্টি'। তেলুগুতে নাম না বদলে রাখা হয়েছে 'ত্রিনয়নী'-ই। ভোজপুরী ধারাবাহিকটির নাম রাখা হয়েছে ত্রিকালী। এটি অবশ্য নতুন শ্যুটিং নয়, শ্রুতির 'ত্রিনয়নী'-র ডাবড ভার্সন দেখানো হবে এখানে। আর পাঞ্জাবিতে এই ধারাবাহিকের নাম 'নয়ন'।

সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন শ্রুতি। সেখানে দেখা যায়, এক খুদে তাঁর 'ত্রিনয়নী'-র চরিত্রের নাম নয়ন কে নয়ন আন্টি বলে বলছে, "তোমায় আমি অনেকবার ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। আমি যখন কাটোয়া যাব তোমার সঙ্গে দেখা করব।' প্রসঙ্গত, শ্রুতির বাড়ি কাটোয়ায়। এই ভিডিও শেয়ার করে শ্রুতি লিখেছেন, 'জীবনের প্রথম ধারাবাহিক আদতেই আমাকে এখনও বাঁচিয়ে রেখেছে। রাস্তাঘাটে এখনও নয়ন বলেই অধিকাংশ মানুষজন ডেকে ওঠেন। এ পাওয়া পরম পাওয়া। আট থেকে আশি সবাই এখনও নয়ন কে মনে রেখেছেন এই ঋণ অনস্বীকার্য। ধন্যবাদ ত্রিনয়নীর সাথে যুক্ত সকলকে আমায় সহযোগীতা করার জন্য।নয়ন-নোয়ার পর এখনও অবধি কিছু পাইনি, যা অবস্থা দেখছি,না পেলেও আক্ষেপ থাকবে না। প্রথম চরিত্রের রেশ রয়ে গেছে, থেকে যাবে।'

'ত্রিনয়নী' ধারাবাহিকে অভিনয় করার সময়ই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি। ইন্ডাস্ট্রির অনেকে সেই সম্পর্কে খুশি হলেও, স্বর্ণেন্দু আর শ্রুতির বয়সের পার্থক্য় নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েন শ্রুতি। যদিও সেই সমস্ত ট্রোলিং-এর যোগ্য জবাব দেন নায়িকা। প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি শ্রুতি। তাঁর সোশ্যাল মিডিয়া খুললেই ঝলমল করে ওঠে স্বর্ণেন্দুর সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন প্রেমের মুহূর্তের ছবি। অন্যদিকে শ্রুতির প্রেমের ছোঁয়া স্বর্ণেন্দুর প্রোফাইলেও। তাঁর রিলেসানশিপ স্টেটাসে লেখা, 'এনগেজডট'।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget