এক্সপ্লোর

Serial Update: ৩০০ পর্ব পার 'আলোর ঠিকানা' ধারাবাহিকের, সেটেই কেক কেটে, ভূরিভোজে হল উদযাপন

Alor Thikana: সান বাংলার 'আলোর ঠিকানা'-র গল্প আলোকে নিয়ে গড়ে উঠেছে। এখন আলো আর অভি বিয়ে করে জমিয়ে সংসার করছে। কিন্তু এরই মাঝে চলছে পরিবারে নানারকম ক্রাইসিস। আলো কি পারবে সেই সব সামলাতে?

কলকাতা: দেখতে দেখতে ৩০০ পর্ব (300 Episodes) ছুঁয়ে ফেলল সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'আলোর ঠিকানা' (Alor Thikana)। আমরা এখন এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন বেশিরভাগ মেগা সিরিয়ালের আয়ুষ্কাল খুবই সীমিত। সেখানে 'আলোর ঠিকানা' ৩০০ পর্ব পার করে ফেলল, স্বাভাবিকভাবে খুবই খুশি কলাকুশলীরা। সেটেই মহাসমারোহে পালিত হল এই মাইলস্টোন।

৩০০ পর্ব পার 'আলোর ঠিকানা' ধারাবাহিকের

'আলোর ঠিকানা' ধারাবাহিকের ৩০০ পর্ব পার। সেটের মধ্যেই মহা ধুমধাম করে কেক কেটে উদযাপিত হল এই ৩০০ পর্বে পদার্পণ। সারা দিন জুড়েই ছিল খুশির মেজাজ। শ্যুটিং চললেও তারই ফাঁকে ফাঁকে চলছিল উৎসবের আয়োজন। কেক কাটলেন পরিবারের সবচেয়ে বরিষ্ঠ সদস্য শকুন্তলা বড়ুয়া। দুপুরে ছিল এলাহি খাওয়া-দাওয়ার আয়োজন। সমস্ত কলাকুশলীরা এদিন একসঙ্গে কব্জি ডুবিয়ে মাটন ভাতে মজেন। 'আলোর ঠিকানা'র আলো মানে দেবাদৃতা বসু তো দারুণ খুশি। অভিনেত্রীর কথায়, 'ধারাবাহিকটা প্রথম যখন শুরু হয়, তখন একটু ভয় ছিল। আমার আর জনের জুটি দর্শক কেমন ভাবে নেবেন সেই চিন্তা ছিল! কিন্তু এখন সেই ভয় একদমই কেটে গেছে। দর্শক আমাদের এত ভালবাসছেন বলেই আমরা এতটা পথ আসতে পেরেছি। আশা করব দর্শক এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন।' সিরিয়ালের হিরো অভি মানে জন ভট্টাচার্যের গলাতেও একই তৃপ্তি ঝরে পড়ছে। তিনি বলেন, 'এতদিন একসঙ্গে কাজ করতে করতে আমরা একটা পরিবারের মত হয়ে গেছি। এই ঝগড়া হচ্ছে, আবার এই ভাব হয়ে যাচ্ছে, একটা পরিবারে যেমন হয় আর কী! আমরা তো চাইব এই সিরিয়াল হাজার পর্ব পেরিয়ে যাক। দর্শক আমাদের যেন এভাবেই ভালবাসতে থাকেন।'

ধারাবাহিকের গল্প এবার কোনদিকে মোড় নেবে?

আলো আর অভির সম্পর্ক ভাল হলেও ওদের মধ্যে সারাক্ষণ ঝড় তোলার চেষ্টা করে দেবরাজ-চারুরা। অদ্রিজার বিয়ের সময় অরুণের অপহরণের দোষ আলোর নামে চাপিয়েও যখন আলোর ব্যবসা আর আলো-অভির সম্পর্কে ঘুণ ধরানো যায়নি তখন অন্য প্ল্যান করে দেবরাজ। সে ফন্দি আঁটে আলোদের তৈরি খাবারে বিষ মেশানোর। সেই খাবার খেয়ে কারও কিছু হলে আলোকে জেলে পাঠানো যাবে, এটাই দেবরাজদের টার্গেট। সেই বিষ মেশানো খাবার ভাগ্যের ফেরে খেয়ে বসে দেবরাজের নিজের ছেলে প্রীতম আর মেজভাই শুভর মেয়ে ঐশি। কী হয় তারপর?

আরও পড়ুন: Shruti-Swarnendu: নদী, ঘন জঙ্গলে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন শ্রুতি-স্বর্ণেন্দু, বিশেষ উপহারে কী পেলেন 'রাঙাবউ'?

সান বাংলার 'আলোর ঠিকানা'-র গল্প আলোকে নিয়ে গড়ে উঠেছে। এখন আলো আর অভি বিয়ে করে জমিয়ে সংসার করছে। কিন্তু এরই মাঝে চলছে পরিবারে নানারকম ক্রাইসিস। আলো কি পারবে সেই সব সামলাতে? আগামী পর্বগুলোয় থাকছে বড়সড় ধামাকা। দেখতে হলে চোখ রাখুন সান বাংলায় রাত ৯ টায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget