এক্সপ্লোর

Hera Pheri 3 Film: 'হেরা ফেরি ৩'-এর শ্যুটিং শুরু করলেন অক্ষয়-সুনীল-পরেশ? ট্যুইটারে উচ্ছ্বাস নেটিজেনদের

Hera Pheri 3: ২০০০ সালে মুক্তি পায় 'হেরা ফেরি'। কমেডি ঘরানার এই কাল্ট ছবিতে অভিনয় করেছিলেন তব্বু, ওম পুরী, গুলশন গ্রোভারও। প্রিয়দর্শন পরিচালিত এই ছবির কাহিনি লিখেছিলেন নীরা ভোরা।

নয়াদিল্লি: মঙ্গলবার শুরু হল বহু প্রতীক্ষিত ছবি 'হেরা ফেরি ৩'-এর (Hera Pheri 3) শ্যুটিং। সূত্রের খবর, এই ছবির হাত ধরে ফের একবার পর্দায় প্রত্যাবর্তন করছেন অক্ষয় কুমার (Akshay Kumar), সুনীল শেট্টি (Suniel Shetty) ও পরেশ রাওয়াল (Paresh Rawal)। শোনা যাচ্ছে, এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি (Farhad Samji)। 

শ্যুটিং শুরু 'হেরা ফেরি ৩'-এর, ট্রেন্ডিং ট্যুইটারে

অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল। এই তিন জনকে পর্দায় একসঙ্গে দেখা দর্শকদের কাছে নস্ট্যালজিয়ার থেকে কম কিছু নয়। 'হেরা ফেরি' ও 'ফির হেরা ফেরি' মানুষের অত্যন্ত পছন্দের দুটি ছবি। তবে শোনা গিয়েছিল 'হেরা ফেরি ৩'-এ দেখা যাবে কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan)। এবার ফের শোনা যাচ্ছে আগামী ছবিতেও দেখা যাবে তিন তারকার ট্রাওই। স্বভাবতই উচ্ছ্বসিত নেটিজেনরা। এমনকী অনুরাগীদের দাবি এই ছবি ফের বক্স অফিস রেকর্ড (Box Office Records) ভাঙবে।

২০০০ সালে মুক্তি পায় 'হেরা ফেরি'। কমেডি ঘরানার এই কাল্ট ছবিতে অভিনয় করেছিলেন তব্বু, ওম পুরী, গুলশন গ্রোভারও। প্রিয়দর্শন পরিচালিত এই ছবির কাহিনি লিখেছিলেন নীরা ভোরা। ১৯৮৯ সালে মুক্তি প্রাপ্ত মালয়লম ছবি 'রামোজি রাও স্পিকিং'-এর (Ramoji Rao Speaking) হিন্দি রিমেক ছিল এটি। ২০০৬ সালে মুক্তি পায় 'ফির হেরা ফেরি'। সেখানেও অক্ষয়, সুনীল ও পরেশই ছিলেন। নীরজ এই ছবির চিত্রনাট্য লেখেন, পরিচালনাও করেন। তবে ২০১৭ সালে অকাল প্রয়াণ ঘটে তাঁর। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি তৈরির কথা চলছে বহুদিন ধরেই। 

এক বিনোদন সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মুম্বইয়ে শ্যুটিং শুরু করেছেন অক্ষয়, সুনীল ও পরেশ। এছাড়াও শোনা যাচ্ছে অনীশ বাজমি নন, এই ছবির পরিচালনা করবেন ফারহাদ। গত বছর, নভেম্বর মাসে, অক্ষয় কুমার জানিয়েছিলেন 'হেরা ফেরি ৩'-এর অংশ হবেন না তিনি। তবে তাঁদের শ্যুটিং শুরুর খবরে উচ্ছ্বসিত নেট দুনিয়া। ভাইরাল হয়েছে একাধিক মিম। 

 

আরও পড়ুন: Pathaan Dance Viral: 'পাঠান'-এর গানে পা মেলালেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকারা, ভাইরাল ভিডিও শেয়ার শাহরুখের

প্রসঙ্গত, গত ডিসেম্বরে অক্ষয় কুমারের এই ছবিতে অভিনয় নিয়ে জল্পনার মাঝে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, 'হেরা ফেরি ৩' ছবির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা ফের অক্ষয় কুমারের সঙ্গে ছবিতে অভিনয়ের প্রসঙ্গে কথা বলেছেন। বলাই বাহুল্য, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টির সঙ্গে অক্ষয় কুমারের অভিনীত 'রাজু' চরিত্রটি 'হেরা ফেরি' ফ্র্যাঞ্চাইজিতে অন্য মাত্রা যোগ করে। যথেষ্ট জনপ্রিয় তাঁর অভিনীত চরিত্রটি। তাই প্রযোজকের সঙ্গে অক্ষয় কুমারের ফের কথাবার্তা শোনা যাওয়ায় আশার আলো দেখেন অনুরাগীরা। সেই উচ্ছ্বাসও তাঁরা প্রকাশ করেন নেট দুনিয়ায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kriti Sanon-MS Dhoni: সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?
সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?
Jaan Kumar Sanu: নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
Supreme Court on Mannat Expansion: ‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget