এক্সপ্লোর

Atrangi Re Update: 'এক ফ্রেমে দুই তারকা', অক্ষয়-ধনুশের সেলফি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Atrangi Re Update: ক্যাপশনের প্যাঁচে মুগ্ধ অনুরাগীরা। 'অতরঙ্গি রে' ছবির প্রোমোশনে হাজির অক্ষয় কুমার ও ধনুশ। নিজেদের সেলফি তুলে পোস্ট করলেন আক্কি। তাতে লিখলেন মজার ক্যাপশন। নিমেষে ভাইরাল ছবি ও ক্যাপশন।

নয়াদিল্লি: মাত্র কয়েকদিনের অপেক্ষা। মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত অক্ষয় কুমার (Akshay Kumar), সারা আলি খান (Sara Ali Khan) ও ধনুশ (Dhanush) অভিনীত ছবি 'অতরঙ্গি রে' (Atrangi Re)। ছবির প্রোমোশনে ব্যস্ত গোটা টিম। সারার সঙ্গে আপাতত প্রোমোশনে অক্ষয় ও ধনুশও। এই ছবিতে খানিক অন্যরকম চরিত্রে দেখা যাবে অক্ষয়কে।

সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়ায় একই সেলফি পোস্ট করেছেন অক্ষয় কুমার ও ধনুশ। সেখানে দেখা যাচ্ছে অক্ষয়ের হাতে ক্যামেরা। ওপর দিকে ফোন তাক করে হেসে ছবি তুলছেন তাঁরা। ছবি পোস্ট করে নিজেদের মজার কথোপকথন ক্যাপশনে লিখেছেন অক্ষয়।

কী লিখলেন খিলাড়ি কুমার? (What did Akshay Kumar post?)

'আজ আমার 'অতরঙ্গি রে' সহ-অভিনেতা ধনুশ আমাকে ডাকতে ডাকতে এল। 'স্যর, আমি সবসময়ে আপনার থেকে অনুপ্রাণিত (look up to) হই।' আমি বললাম, 'আমি তোমার অসাধারণ ট্যালেন্টে অনুপ্রাণিত (look up to) হই।' তারপর আমরা দু'জনই ওপরে তাকালাম (look up)। এবং এই ছবিটা হল।' সেলফি পোস্ট করে ক্যাপশনে লেখেন অক্ষয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

একাধিক টিনসেল তারকা তাঁর পোস্ট লাইক করেছেন, কমেন্টও করেছেন। মাত্র এক ঘণ্টায় পোস্টে লাইকের মাত্রা ছাড়ায় ৭ লক্ষের বেশি। শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও। রীতিমতো ভাইরাল হয়ে যায় তাঁর এই পোস্ট, বিশেষত পোস্টের ক্যাপশনের জন্যই এই কাণ্ড। অনেকেই কমেন্টে লেখেন, 'দুই তারকা এক ফ্রেমে'।

আরও পড়ুন: Sara Ali Khan News: স্টেজে দাঁড়িয়ে নিজের হাতে মেরে একের পর এক কাচের বোতল ভাঙছেন সারা! তারপর?

ছবির 'বিশু' ধনুশও একই সেলফি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডলে। ক্যাপশনে তিনি এই ছবিতে কাজ করার জন্য অক্ষয়কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, 'অতরঙ্গি রে ছবির অংশ হওয়ার জন্য ধন্যবাদ স্যর। আপনার সঙ্গে কাজ করে ভীষণ ভাল লেগেছে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanush (@dhanushkraja)

ইতিমধ্যেই নজর কেড়েছে ছবির টিজার, ট্রেলার এবং তাঁদের প্রথম গান 'চকা চক'। ছবির প্রোমোশনে একাধিক রাজ্যে দেখা মেলে সারা আলি খান ও পরিচালক আনন্দ এল রাইয়ের। আগামী ২৪ ডিসেম্বর, ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে ছবিটি দেখা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget