এক্সপ্লোর

Tollywood New Film: প্রথমবার বাংলা ছবিতে 'জওয়ান' খ্যাত অভিনেতা, থাকছেন প্রিয়ঙ্কা-তথাগতও

Umakant Patil in Bengali Film: স্বর্ণায়ু মৈত্রের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। ক্রাইম থ্রিলার এই ছবির রয়েছে অন্যান্য আকর্ষণীয় দিকও। এরমধ্যে একটি হল, 'গমীরা' নাচ

কলকাতা: তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছে 'জওয়ান' (Jawan)। টলিউডের ব্লকবাস্টার হিট এই ছবিরই অংশ ছিলেন মারাঠি অভিনেতা উমাকান্ত পাটিল (Umakant Patil)। আর এই প্রথম, কোনও বাংলা ছবিতে অভিনয় করবেন তিনি। সঙ্গে থাকবেন প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) ও তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। ছবির নাম 'ভামিনী' (Bhamini)। গ্রামবাংলার জীবনযাত্রা, সংস্কৃতি থেকে শুরু করে এক ক্রাইম থ্রিলারের গল্প বলবে এই ছবি।

স্বর্ণায়ু মৈত্রের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। ক্রাইম থ্রিলার এই ছবির রয়েছে অন্যান্য আকর্ষণীয় দিকও। এরমধ্যে একটি হল, 'গমীরা' নাচ। কী এই গমীরা? পরিচালক জানাচ্ছেন, গমীরার সঙ্গে গম্ভীরার সম্পর্ক নেই একেবারেই। দিনাজপুরের এক বিশেষ মুখোশ নৃত্যকলাকে বলা হয় 'গমীরা'। প্রিয়ঙ্কাকে দেখা যাবে একজন 'গমীরা' নৃত্যশিল্পীর ভূমিকায়। তবে কেবল নৃত্যশিল্পী নয়, প্রিয়ঙ্কার চরিত্র একজন অধ্যাপিকারও। একদিকে তিনি ৩ জন মেয়েকে নিয়ে এই 'গমীরা' নাচের দলটি চালায়, অন্যদিকে অধ্যাপনাও করে। তবে এই নাচের দল চালানোর পিছনে রয়েছে অন্য এক উদ্দেশ্যও!

গল্পে দেখানো হয়েছে, সুহৃতার (প্রিয়ঙ্কার চরিত্রের নাম) বাড়িতে ৩ জন আশ্রিতা নারী থাকেন। বাহা, মুন্নি আর মেঘা। তাঁদের সবাইকে নিয়ে 'গমীরা' নাচের দল চালান প্রিয়ঙ্কা। তবে শুধু নাচই নয়, এই দলের আড়ালে বিভিন্ন অসমাজিক কাজের বিরুদ্ধেও লড়াই করেন তাঁরা। নারীকেন্দ্রিক এই ছবিতে একেবারে অন্যভূমিকায় দেখা যাবে প্রিয়ঙ্কা সরকারকে। পরিচালক বলছেন, 'গমীরা নৃত্যকলার কথা হয়তো অনেকেই জানেন না। এই ছবির হাত ধরে নৃত্যকলাটি সাধারণ মানুষের কাছে উঠে আসবে এটাই আশা। এছাড়াও এটি একটি ক্রাইম থ্রিলার, ফলে মানুষের একটি বাড়তি আকর্ষণ থাকবে। এই ছবিতে তথাগত আর প্রিয়ঙ্কাকে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে।'

এই ছবিতে তথাগতর চরিত্রের নাম কমল। আর মারাঠি অভিনেতা উমাকান্ত পাটিলকে দেখা যাবে একজন স্পেশাল অফিসারের চরিত্রে। ছবিতে তাঁর নাম হলে ইন্দ্র। এই ছবিটি নিয়ে তিনি বলছেন, 'আমি এর আগে একাধিক বলিউড ছবিতে কাজ করেছি। হলিউডেও কাজ হয়েছে। তবে এই প্রথম আমি বাংলা ছবিতে কাজ করছি। নতুন ভাষা, ধীরে ধীরে শেখার চেষ্টা করছি। এর আগে বাংলা ভাষা শুনলেও কখনও বলিনি। ফলে যেমন উৎসাহিত এই ছবিটা নিয়ে, তেমন টেনশনও হচ্ছে একটু। কিছুটা পরিচালকের থেকে, কিছুটা গুগল থেকে ভাষাটি শিখছি। ওমকার বক্সী আর আমাদের প্রযোজনা সংস্থা ওমকার ফিল্মস ও প্রযোজক সন্দীপ সরকারকে অনেক ধন্যবাদ। ওঁদের জন্য অন্য একটা ভাষায় কাজ করার সুযোগ পাচ্ছি। একটু বেশি হিন্দিতেই সংলাপ নিচ্ছি, তবে অল্প অল্প বাংলাও থাকবে।'

খুব শীঘ্রই বালুরঘাটে শুরু হবে ছবির শ্যুটিং। ছবির পুরোটাই শ্যুটিং হবে ওখানেই। শোনা যাচ্ছে, এই ছবিটি মারাঠি ভাষাতেও ডাবিং করা হতে পারে। 

আরও পড়ুন: David Warner on Allu Arjun: মাঠে জনপ্রিয় তাঁর 'শ্রীভল্লি' নাচ, অল্লু অর্জুনের মোমের মূর্তি দেখে উচ্ছ্বসিত অনুরাগী ওয়ার্নার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

   

সেরা শিরোনাম

Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget