এক্সপ্লোর

Uorfi Javed: মুখে ডেটল মেখে, হারপিক দিয়ে দাঁত মেজে 'বিউটি এক্সপেরিমেন্ট'! উরফির 'উদ্ভট' পরীক্ষানিরীক্ষার ফল ছিল সাংঘাতিক!

Urfi Javed News: কখনও বোটক্সের ব্যবহার, আবার কখনও ফিলার্স! সবই করেছেন উরফি। তা প্রকাশ্যেই জানিয়েছেনও। যখন সেই সমস্ত সার্জারির ফল খারাপ হয়েছে তখন বাকিদের সতর্কও করেছেন।

নয়াদিল্লি: কথায় বলে, 'ওঁকে আপনি অপছন্দ করতে পারেন, কিন্তু এড়িয়ে যেতে পারবেন না'। এই কথা অনেকটাই খাটে উরফি জাভেদের (Uorfi Javed) ক্ষেত্রেও। তাঁর পোশাক, তাঁর সাজ নিয়ে নানা বিরূপ মন্তব্য করেন অনেকেই, কিন্তু তা সত্ত্বেও, উরফিকে কি খুব সহজে এড়িয়ে যাওয়া যায়? সম্প্রতি আবারও তাঁর এক কীর্তি উঠে এল শিরোনামে। জানালেন তাঁর উদ্ভট 'বিউটি এক্সপেরিমেন্ট' (Beauty Experiment) প্রসঙ্গে। 

উরফি জাভেদের 'বিউটি এক্সপেরিমেন্ট'! কী কী মুখে মেখেছিলেন জানেন?

কখনও বোটক্সের ব্যবহার, আবার কখনও ফিলার্স! সবই করেছেন উরফি। তা প্রকাশ্যেই জানিয়েছেনও। যখন সেই সমস্ত সার্জারির ফল খারাপ হয়েছে তখন বাকিদের সতর্কও করেছেন। এবার অনুরাগীদের তাজ্জব করে জানালেন 'আজব' কিছু বিউটি এক্সপেরিমেন্টের কথা। 

'মোমেন্ট অফ সাইলেন্স' পডকাস্টে উরফি বলেন তাঁর স্কিনকেয়ার রুটিন ও ফিটনেসের ব্যাপারে। তিনি বলেন, 'আমি ঘুম থেকে উঠতাম, দাঁড়াতাম আর আমার কর্মীরা আমার গোটা শরীরে 'প্যাক' লাগিয়ে দিত। আমি প্রচুর শশা, টমেটো পেস্ট আর ময়দা দিয়ে একটা মিশ্রণ প্রস্তুত করতাম।'

তিনি বলে চলেন, 'তারপর আমি আমার নিম জ্যুস, গুলঞ্চের জ্যুস, চমনপ্রাশ খাই আর স্নান সারি। তারপর আবার আমি অ্যালোভেরা দিয়ে আর ফেসপ্যাক দিয়ে রূপচর্চা করি। তারপর আমি জিমে যাই। কার্ডিও করি, এমএমএ এক্সারসাইজ ও পিলেটস করি। দুপুর সাড়ে ১২টার মধ্যে শেষ করি এগুলো তারপর আমি ফাঁকা।'

ওই একই পডকাস্টে তিনি কিছু 'অঘটন' ঘটানোর গল্পও বলেন। যেমন একবার নাকি তিনি মুখে ডেটল মেখে ফেলেছিলেন। স্মৃতির সরণি হেঁটে বলেন, 'আমি এত বেশি এক্সপেরিমেন্ট করেছি যে এখন আমি জানি কোনগুলোয় কাজ হবে। একবার, আমি মুখে ডেটল ঢেলে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পর দেখছি পুরো মুখ জ্বলে গেছে। একটা পিম্পল হয়েছিল, তো আমি ভেবেছি যে এটা (ডেটল) তো ৯৯.৯ শতাংশ ব্যাক্টেরিয়া মারে। তাই মুখের অর্ধেক অংশে সেটা মেখে ফেলি। মনে হয়েছিল একবার পরীক্ষা করে দেখা যাক। প্রায় ১৫ থেকে ২০ দিন, মুখে দাগ রয়ে গিয়েছিল, চোখ ফুলে উঠেছিল। খুব খারাপ অবস্থা হয়েছিল।'

আরও পড়ুন: Rafiath Rashid Mithila: বাড়ি ফেরার পথে ৩ বার গাড়ি থামাল অচেনা যুবকের দল, 'উদ্বেগজনক ঘটনা' লিখলেন অভিনেত্রী মিথিলা

তবে এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, 'একবার আমি হারপিক দিয়ে দাঁত মেজেছিলাম। আমার দাঁতগুলো খুবই হলুদ মতো হয়ে গিয়েছিল এবং আমি দেখলাম যে এটা (হারপিক) বাথরুম পরিষ্কার করতে পারে তো মনে হল যে ট্রাই করি। তারপর, হায় ভগবান, যা সেন্সিটিভিটি হয়েছিল। বাজে হাল হয়েছিল।'

কাজের ক্ষেত্রে, উরফি জাভেদকে শেষ দেখা গিয়েছিল 'লাভ সেক্স অউর ধোকা ২' ছবিতে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget