এক্সপ্লোর

'Bholaa' Teaser: মেয়ের কাছে পৌঁছনোর লড়াইয়ে অজস্র সমস্যার সম্মুখীন 'ভোলা', প্রকাশ্যে দ্বিতীয় টিজার

'Bholaa' Teaser Out: 'ভোলা' ছবিটি অজয় দেবগণ পরিচালিত চতুর্থ ছবি। এই ছবি এক অকুতোভয় বাবার গল্প বলবে যে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে।

নয়াদিল্লি: প্রথম লুক (First Look) প্রকাশ্যে আসার পর থেকেই সকলের নজর কেড়েছিল অজয় দেবগণের (Ajay Devgn) 'ভোলা' (Bholaa)। প্রথম টিজার লঞ্চ হওয়ার পর থেকে সেই উত্তেজনার মাত্রা আরও বেড়েছে। এবার প্রকাশ্যে এল ছবির দ্বিতীয় টিজার (Second Teaser)। লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। 

মুক্তি পেল 'ভোলা'র দ্বিতীয় টিজার

ফের বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন অজয় দেবগণ ও তব্বু (Tabbu)। মুক্তির অপেক্ষায় 'ভোলা'। প্রকাশ্যে এল ছবির দ্বিতীয় টিজার। দুর্দান্ত ও চোখ ধাঁধানো লুকে দেখা মিলল অজয়ের। এছাড়া এই টিজারেই ছবির পুরো কাস্টের সঙ্গে পরিচয় হল দর্শকের। তব্বুকে দেখা যাবে পুলিশের চরিত্রে। এছাড়া মুখ্য খলনায়কের চরিত্রে দেখা যাবে দীপক ডোব্রিয়ল। ধূসর চরিত্রের পুলিশ হিসেবে দেখা যাবে সঞ্জয় মিশ্রকে। এছাড়া ছবিতে দেখা যাবে বিনীত কুমার, গজরাজ রাওকে।                      

'ভোলা' ছবিটি অজয় দেবগণ পরিচালিত চতুর্থ ছবি। এই ছবি এক অকুতোভয় বাবার গল্প বলবে যে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে। ড্রাগ মাফিয়া, দুর্নীতিগ্রস্ত ফোর্স ইত্যাদি ভোলাকে আটকানোর বহু চেষ্টা করলেও সে নিজে একজন যোদ্ধা। ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ভোলা'। ছবিটি পুরোপুরি অ্যাকশন ঘরানার।                                                                                                          

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

গত ২৭ অগাস্ট, ইনস্টাগ্রামে তাব্বু একটি ছবি পোস্ট করেন। সেখানে এই ছবির শ্যুটিং শেষের কথা ঘোষণা করেন। ছবি পোস্ট করে তিনি লেখেন, 'দেখো!! আমরা একসঙ্গে আমাদের নবম ছবি শেষ করলাম!' সম্প্রতি অজয় দেবগণ ও তব্বুর একসঙ্গে 'দৃশ্যম ২' মুক্তি পেয়েছে। 

আরও পড়ুন: Nawazuddin Siddiqui: পুত্রবধূর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নওয়াজউদ্দিন সিদ্দিকির মায়ের, মুখ খুললেন আলিয়া

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget