এক্সপ্লোর

‘সন্ত্রাসবাদী’! ‘পাকিস্তানি’! কাশ্মীরি মুসলিম স্বামী, তাঁর পরিবারকে ট্রোলিং: সীমা থাকা উচিত, জবাব উর্মিলার

ট্রোলবাহিনীর উদ্দেশে তাঁর কটাক্ষ, আমার গায়ের চামড়া একেবারেই মোটা নয়, আমার খুব সুন্দর ত্বক রয়েছে। কিন্তু এ ধরনের দুর্বৃত্তরা তাতেই কালি ছেটাচ্ছে। আমি মনে করি সংবেদনশীলতা মহিলাদের একটি অন্যতম শক্তিশালী বিষয়।।‘‘

মুম্বই: ট্রোলিংয়ের জেরে তিতিবিরক্ত অভিনেত্রী তথা রাজনীতিবিদ ঊর্মিলা মাতন্ডকর। যেভাবে তাঁর স্বামী ও পরিবারকে ট্রোলড হতে হচ্ছে, তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সব কিছুর সীমা থাকা উচিত বলেই মন্তব্য করেছেন শিবসেনা নেত্রী। ঊর্মিলার অভিযোগ, সম্প্রতি তাঁর স্বামী মহসিন আখতারকে সন্ত্রাসবাদী বলে আক্রমণ করা হয়েছিল। এমনকি পাকিস্তানি বলেও আক্রমণ করা হয়েছে তাঁকে। তাঁর উইকিপিডিয়া পেজে গিয়ে বদলে দেওয়া হয়েছে তাঁর বাবা-মায়ের নাম। অভিনেত্রী জানিয়েছেন তাঁর মায়ের নামের পাল্টে লিখে দেওয়া হয়েছিল রুকসানা আহমেদ এবং বাবার নাম বদলে করে দেওয়া হয়েছিল শিবিন্দর সিংহ। অভিনেত্রী জানিয়েছেন এ ধরনের আক্রমণ একেবারেই বরদাস্ত নয়।তিনি জানিয়েছেন ওই নামে ভারতের কোথাও হয়তো কেউ থাকতে পারেন। কিন্তু তিনি এঁদের কাউকে চেনেন না। তাঁর বাবার নাম শ্রীকান্ত মাতন্ডকর এবং মা সুনীতা মাতন্ডকর। এরপরই ঊর্মিলা বলেছেন, ’’আমার স্বামী মহসিন শুধু মুসলিমই নন, একজন কাশ্মীরি মুসলিম। আমরা উভয়ই সমানভাবে এবং দৃঢ়তার সঙ্গে আমাদের ধর্ম অনুসরণ করি। এটাই তাদের একটা বড় সুযোগ করে দিয়েছে আমাকে এবং আমার পরিবারকে লাগাতার ট্রোল করতে। এটা খুবই দুঃখজনক।‘‘
ট্রোলবাহিনীর উদ্দেশে তাঁর কটাক্ষ, আমার গায়ের চামড়া একেবারেই মোটা নয়, আমার খুব সুন্দর ত্বক রয়েছে। কিন্তু এ ধরনের দুর্বৃত্তরা তাতেই কালি ছেটাচ্ছে। আমি মনে করি সংবেদনশীলতা মহিলাদের একটি অন্যতম শক্তিশালী বিষয়।।‘‘ ২০১৬ সালে বিয়ে করেন ঊর্মিলা। বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্র ছাড়া আর কোনও তারকা সে পার্টিতে আমন্ত্রিত ছিলেন না। শিশু শিল্পী হিসেবে ঊর্মিলার রূপোলি পরদায় আত্মপ্রকাশ। নায়িকা হিসেবেও একাধিক সুপারহিট ছবি দিয়েছেল বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে। তাঁর ফিল্মোগ্রাফিতে রয়েছে ’রঙ্গিলা‘, ’সত্য‘, ’ভুত‘, ’এক হাসিনা থি‘ –মতো আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবি লোকসভা ভোটের ফল প্রকাশের পরে কংগ্রেস ছেড়েছিলেন। দলাদলির রাজনীতির অভিযোগ তুলেই শতাব্দীপ্রাচীন দল থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। তারপর মহারাষ্ট্রে কংগ্রেসের শরিক দল শিবসেনায় রাজনীতির দ্বিতীয় ইনিংস চলছে তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget