এক্সপ্লোর

Ushasie Chakraborty on Pathaan: 'পাঠান কেমন ছবি কীকরে বলি?' সোশ্যাল মিডিয়ায় 'প্রিয় তারকা'কে খোলা চিঠি ঊষসীর

Shah Rukh Khan: সব শেষে অভিনেত্রীর বক্তব্য, 'পাঠান কেমন ছবি আমি কেমন করে বলি?' ঊষসী যে গোটা ছবিজুড়ে কেবল প্রিয় তারকাকেই দেখে গেছেন। ছবির গল্প দেখার যে সুযোগই ঘটেনি তাঁর।

কলকাতা: গোটা দেশ এখন 'পাঠান' (Pathaan) জ্বরে কাবু। প্রিয় তারকা শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি মুক্তিতে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। সেই তালিকায় অবশ্যই সামিল টলিউড অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। 'পাঠান' ছবি দেখে এসে সোশ্যাল মিডিয়ায় প্রিয় তারকাকে (Favourite Actor) লিখলেন খোলা চিঠি। 

শাহরুখকে খোলা চিঠি ঊষসীর

রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ঊষসী। 'পাঠান'-এর পোস্টারে শাহরুখ খানকে জড়িয়ে ঊষসী, সঙ্গে লম্বা চিঠি। 'প্রিয়তম শাহরুখ'-এর উদ্দেশে ঊষসীর সরল স্বীকারোক্তি, 'তোমার যে কোনও ছবি হলে গিয়ে দেখতে যাওয়ার আগে আমি দারুণ সাজি। গাঢ় করে লিপস্টিক লাগাই- কাজল পরি। নিন্দুকেরা হাসে!' কিন্তু তাতে বিশেষ পাত্তা দেন না অভিনেত্রী। কারণ তাঁর কথায়, 'আমি কোনও উত্তর করিনা। মৃদু হাসি। ওরা কী বুঝবে তোমার আমার রসায়ন! ওরা কি জানে দুষ্টু লোকের পিছনে দৌড়তে দৌড়তে, আঁখির কোন দিয়ে তুমি একবার আমার দিকে তাকাবে। তাকাবেই।'              

সব শেষে অভিনেত্রীর বক্তব্য, 'পাঠান কেমন ছবি আমি কেমন করে বলি?' ঊষসী যে গোটা ছবিজুড়ে কেবল প্রিয় তারকাকেই দেখে গেছেন। ছবির গল্প দেখার যে সুযোগই ঘটেনি তাঁর। হাঁ হয়ে দেখেছেন শাহরুখকে। তাঁর বিশ্বাস, শাহরুখ সব পারেন, তা হেলিকপ্টার থেকে এক লাফে নায়িকাকে বাঁচানো হোক বা ভেঙে পড়া ট্রেন থেকে অবিশ্বাস্য দৌড়! তাই তো শাহরুখের জয় মানেই নিজের জয় বলে বিশ্বাস করেন অভিনেত্রী।              

 

চিঠির শেষে রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে ঊষসী লেখেন, 'তবু রাজার দুলাল যাবে গো আমার ঘরের সমুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে?' কারণ রবি ঠাকুর যে সব পরিস্থিতির জন্যই অব্যর্থ গান লিখে গেছেন। 

আরও পড়ুন: Rajnikath News: অমিতাভের পরে রজনীকান্ত, ছবি, কন্ঠস্বর ব্যবহারে জারি হল নিষেধাজ্ঞা

প্রসঙ্গত, প্রথম দিনের ভোরের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। ইতিমধ্যেই ভারতের দুই ব্লকবাস্টার 'কেজিএফ ২' (KGF Chapter 2) ও 'বাহুবলী ২' (Baahubali 2) ছবিকে পিছনে ফেলেছে 'পাঠান'। এবার এই ছবির নতুন রেকর্ড। মুক্তির পাঁচ দিনের মধ্যেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। তাতেও রেকর্ড। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget