এক্সপ্লোর

Uttar Pradesh Loksabha Elections Result: নেই মামলা-মকদ্দমা, উচ্চশিক্ষা-উদার মানসিকতাই সম্বল, উত্তরপ্রদেশে এঁদের জেতালেন মানুষ

Lok Sabha Elections 2024 Result: রাজনীতি করতে গেলে থানা-পুলিশ, কোর্ট-কাছারি এবং সর্বোপরি জেলখাটা বাধ্যতামূলক ভাবে রসিকতা চালু রয়েছে ভারতীয় সমাজে। কিছুটা ব্যতিক্রম হল এবার।

নয়াদিল্লি: ক্ষমতা হাতছাড়া হওয়া থেকে দলে কাটছাঁট, গত কয়েক বছরে লাগাতার সমালোচনার মুখে পড়তে হয়েছে। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভাল ফল করে সকলকে চমকে দিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। রাজ্যের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৩৭টিতেই জয়ী হয়েছে তাঁর দল। ৩৩টি আসন পেয়েছে বিজেপি। এই সাফল্যের জন্য অখিলেশের প্রার্থীচয়নকেই কৃতিত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রার্থীচয়নের ক্ষেত্রে বিজেপি এবং কংগ্রেসও এবার নজর কেড়েছে উত্তরপ্রদেশে। (Uttar Pradesh Loksabha Elections Result)

রাজনীতি করতে গেলে থানা-পুলিশ, কোর্ট-কাছারি এবং সর্বোপরি জেলখাটা বাধ্যতামূলক ভাবে রসিকতা চালু রয়েছে ভারতীয় সমাজে। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে নতুনদের সুযোগ দিতে দেখা গিয়েছে মোটামুটি সব রাজনৈতিক দলকেই। সমাজবাদী পার্টি, বিজেপি, কংগ্রেসের তরফে এমন বেশ কয়েকজনকে প্রার্থী করা হয়, যাঁরা উচ্চশিক্ষিত, কেউ বিদেশ থেকে পড়াশোনা করে ফিরেছেন, কেউ জলের মতো ইংরেজি বলতে পারেন যেমন, তেমনই মানুষের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন প্রচারে। শিক্ষিত, যুবসমাজের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে উদারপন্থী ভাবনার অধিকারী তাঁরা। (Lok Sabha Elections 2024 Result)


Uttar Pradesh Loksabha Elections Result: নেই মামলা-মকদ্দমা, উচ্চশিক্ষা-উদার মানসিকতাই সম্বল, উত্তরপ্রদেশে এঁদের জেতালেন মানুষ

এক্ষেত্রে প্রথমেই ২৫ বছর বয়সি পুষ্পেন্দ্র সরোজের নাম উঠে আসছে। নির্বাচনী জয়ী হয়ে ইতিমধ্যেই দেশের অন্যতম কনিষ্ঠ সাংসদের তকমা জুড়ে গিয়েছে নামের পাশে। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ডিগ্রি রয়েছে পুষ্পেন্দ্রর। অখিলেশ কৌশম্বীতে প্রার্থী করেন তাঁকে। ১ লক্ষের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন পুষ্পেন্দ্র। বিজেপি-র দু'বারের সাংসদ বিনোদ সোনকারকে পরাজিত করেছেন।

পুষ্পেন্দ্রর বাবা ইন্দ্রজিৎ সরোজ উত্তরপ্রদেশের বিধায়ক। জয়ের পর পুষ্পেন্দ্র বলেন, "নিজের কেন্দ্রের উন্নয়নই আমার লক্ষ্য। স্থানীয় আকচাআকচিতে না জড়িয়ে সেদিকেই মনোনিবেশ করতে চাই আমি।"


Uttar Pradesh Loksabha Elections Result: নেই মামলা-মকদ্দমা, উচ্চশিক্ষা-উদার মানসিকতাই সম্বল, উত্তরপ্রদেশে এঁদের জেতালেন মানুষ

একই ভাবে ২৭ বছর বয়সি ইকরা হাসান এবারের নির্বাচনে নজর কেড়েছেন। কৈরানা আসন থেকে ৬৯ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন ইকরা।  ইউনিভার্সিটি অফ লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে আন্তর্জাতিক আইনে ডিগ্রি অর্জন করেন তিনি। তাঁর বক্তব্য, "নিজের কেন্দ্রের কাজকর্মই প্রাধান্য পাবে আমার কাছে। বিশেষ করে মহিলাদের জন্য কাজ করতে চাই, যাঁরা এখনও পিছিয়ে রয়েছেন, শিক্ষার ন্যূনতম সুযোগও পান না।"


Uttar Pradesh Loksabha Elections Result: নেই মামলা-মকদ্দমা, উচ্চশিক্ষা-উদার মানসিকতাই সম্বল, উত্তরপ্রদেশে এঁদের জেতালেন মানুষ

২৫ বছর বয়সি পিয়া সরোজকে এবার মছলিশহরে প্রার্থী করে সমাজবাদী পার্টি। পিয়া সুপ্রিম কোর্টের আইনজীবী। প্রায় ৩৬ হাজার ভোটে জয়ী হয়েছেন তিনি। পিয়ার বাবা তুফানি সরোজ প্রাক্তন সাংসদ। 


Uttar Pradesh Loksabha Elections Result: নেই মামলা-মকদ্দমা, উচ্চশিক্ষা-উদার মানসিকতাই সম্বল, উত্তরপ্রদেশে এঁদের জেতালেন মানুষ

বাহরাইচে এবার আনন্দ গোন্ডকে প্রার্থী করে বিজেপি। আনন্দ MBA করেছেন। PH.D-ও রয়েছে তাঁর ঝুলিতে। বিদায়ী সাংসদ অক্ষবর লাল গোন্ডের ছেলে আনন্দ। ৬৪ হাজার ২২৭ ভোটে জয়ী হয়েছেন তিনি।


Uttar Pradesh Loksabha Elections Result: নেই মামলা-মকদ্দমা, উচ্চশিক্ষা-উদার মানসিকতাই সম্বল, উত্তরপ্রদেশে এঁদের জেতালেন মানুষ

কংগ্রেসের টিকিটে এলাহাবাদ থেকে জয়ী হয়েছেন ঊজ্জ্বল রমন সিংহ। সেন্ট স্টিফেন্স অ্যান্ড দিল্লি ইউনিভার্সিটি ল স্কুল থেকে আইনের ডিগ্রি রয়েছে তাঁর। ৫৮ হাজার ৭৯৫ ভোটে জয়ী হয়েছেন ঊজ্জ্বল। 


Uttar Pradesh Loksabha Elections Result: নেই মামলা-মকদ্দমা, উচ্চশিক্ষা-উদার মানসিকতাই সম্বল, উত্তরপ্রদেশে এঁদের জেতালেন মানুষ

শশাঙ্ক মণি ত্রিপাঠীকে এবার প্রার্থী করে বিজেপি দেওরিয়া আসনে। IIT দিল্লি থেকে বিটেক করেছেন শশাঙ্ক। সুইৎজারল্যান্ড এবং সিঙ্গাপুরে ক্যাম্পাস রয়েছে যে IMD Lausanne-এর, সেখান থেকে MBA করেন। ৩৪ হাজার ৮৪২ ভোটে জয়ী হয়েছেন শশাঙ্ক।


Uttar Pradesh Loksabha Elections Result: নেই মামলা-মকদ্দমা, উচ্চশিক্ষা-উদার মানসিকতাই সম্বল, উত্তরপ্রদেশে এঁদের জেতালেন মানুষ

রাজস্থানের ভরতপুর আসনে সঞ্জনা জাটবকে প্রার্থী করে কংগ্রেস। ২৬ বছর বয়সি সঞ্জনা বিজেপি-র রামস্বরূপ কোলীকে প্রায় ৫২ হাজার ভোটে পরাজিত করেছেন। এর আগে, ২০২৩ সালে রাজস্থান বিধানসভা নির্বাচনে পরাজিত হন সঞ্জনা। দলিত সমাজের প্রতিনিধি তিনি। মহারাজা সুরজমল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অরজন করেন সঞ্জনা। তিনিও কমবয়সি সাংসদ হিসেবে লোকসভায় প্রবেশ করছেন।

আরও পড়ুন: Share Market Manipulation Allegations: মোদি-শাহের বার্তা, সন্দেহজনক লেনদেন, বাজারের ধসে কাদের লাভ? ক্রোনোলজি বোঝালেন রাহুল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget