এক্সপ্লোর

Oti Uttam Song: ভালবাসার সুরেই মন ভরালেন সৃজিত, মনখারাপ উঁকি দিল 'অতি উত্তম'-এর গানে ?

Oti Uttam: ভালবাসার দিনে মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'অতি উত্তম'-এর গান। মোনালি ঠাকুরের কণ্ঠে শোনা গেল 'সাঁইয়া বেইমান'। কবে মুক্তি পাবে ছবি ?

কলকাতা:  কথা ছিল মহানায়ক উত্তমকুমারের প্রয়াণদিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের পরের ছবি 'অতি উত্তম'। ২০২১ সালে মহানায়কের জন্মদিনে এই ছবির পোস্টার প্রথমবারের জন্য সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। এবার মুক্তি পেল সেই ছবির গান (Oti Uttam Song)। আজ বুধবার ভালবাসার দিনে শোনা গেল এক মনখারাপের সুর।

ভ্যালেন্টাইনস ডে'তে মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'অতি উত্তম' ছবির গান 'সাঁইয়া বেইমান'। ভালবাসার দিনে একটি ভালবাসার গান যেন উপহার দিলেন সৃজিত, আর এই গানেই লুকিয়ে প্রেমের অপ্রাপ্তি, চোরাগোপ্তা মনখারাপের অলিগলি। মোনালি ঠাকুরের কণ্ঠে শোনা যাচ্ছে এই গানের (Oti Uttam Song) ফিমেল ভার্সন। যদিও জানা গিয়েছে সঙ্গীতশিল্পী পাপন এই গানের মেল ভার্সনে কণ্ঠ দিয়েছেন। গানের কথা লিখেছেন ধ্রুবজ্যোতি চক্রবর্তী। এর আগে 'এক্স=প্রেম' ছবিতে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন মিউজিক কম্পোজার সপ্তক সানাই দাস, এবার এই ছবিতেও গান কম্পোজ করেছেন সপ্তক।

বুধবার সমাজমাধ্যমে এই গান (Oti Uttam Song) শেয়ার করে সৃজিত লেখেন, 'ভালবাসার দিনে ভালবাসার গান'। ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনায় আসছে এই ছবি 'অতি উত্তম' যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অনিন্দ্য সেনগুপ্ত এবং রোশনি ভট্টাচার্যকে। শহর কলকাতাকে ঘিরে প্রেম, অপ্রাপ্তি, মনখারাপ, বিচ্ছেদ, পুরনো স্মৃতির ভিড় সবটা ঘিরে রয়েছে এই গান 'সাঁইইয়া বেইমান।  

এর আগে সমাজমাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে সৃজিত লিখেছিলেন যে বড়পর্দায় এবার ফিরছেন মহানায়ক উত্তমকুমার। ২০২৩ সালের ডিসেম্বর মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির, কিন্তু এখনও মুক্তি পায়নি ছবি। শোনা যাচ্ছে এই ছবিতে নাকি ভিএফএক্সের মাধ্যমেই উত্তমকুমারকে দেখা যাবে অভিনয় করতে। গৌরব চট্টোপাধ্যায়কেও দেখা যাবে এই ছবিতে অভিনয় করতে। তাছাড়া পর্দায় দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়, লাবণী সরকার প্রমুখকে।

সৃজিত জানিয়েছিলেন যে, টানা ৪ বছরের গবেষণা, ৬২টা ছবি বারবার দেখা, সঠিক জায়গা খুঁজে বের করা, চিত্রনাট্য বদলানো, প্রয়োজনীয় অনুমতি নেওয়া, ভিএফএক্স বিশেষজ্ঞদের সঙ্গে অগণিত বৈঠক, সিনেমাটোগ্রাফার, ডিজাইনারদের সঙ্গে বার বার আলোচনার পরে, একটা স্বপ্ন সফল হতে যাচ্ছে। আপনি আছেন, এটাই যথেষ্ট।'

কিছুদিন আগেই দেবের জন্মদিনে দেবের প্রযোজনা সংস্থার হাত ধরে নতুন ছবির ঘোষণা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। জানা গিয়েছিল 'টেক্কা' ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন সৃজিত এবং দেব। এমনকী এও জানা গিয়েছে যে ২০২৪ সালের পুজোতেই মুক্তি পেতে চলেছে সৃজিত এবং দেবের যুগলবন্দি 'টেক্কা'।

আরও পড়ুন: Dev New Movie: জন্মদিনেই 'টেক্কা' দিলেন দেব! সঙ্গী এবার সৃজিত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget