এক্সপ্লোর

Dev New Movie: জন্মদিনেই 'টেক্কা' দিলেন দেব! সঙ্গী এবার সৃজিত

Dev New Movie Poster: জন্মদিনেই দেব জানালেন তাঁর পরের ছবির কথা। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পেজ থেকে প্রকাশ্যে এল দেবের পরবর্তী ছবির পোস্টার। ছবির নাম 'টেক্কা'। পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়।

কলকাতা: ২৫ ডিসেম্বর, দেবের জন্মদিন। এই বিশেষ দিনের শুরু থেকেই টলিউডের বহু মানুষ, অভিনেতা-অভিনেত্রীদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে দেবের টাইমলাইন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর সাম্প্রতিকতম ছবি 'প্রধান'। বাংলা জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে হইহই করে চলছে প্রধান আর এবার নিজের জন্মদিনের আবহে দেব জানালেন তাঁর পরের ছবির কথা। এদিন সমাজমাধ্যমে তাঁর প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পেজ থেকে প্রকাশ্যে এল দেবের পরবর্তী ছবির পোস্টার।

দেবের এই নতুন ছবি পরিচালনা করবেন সৃজিত মুখোপাধ্যায়। বলাই বাহুল্য, সৃজিতের সঙ্গে এটাই দেবের প্রথম কাজ হতে চলেছে। ২০১৬ সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'জুলফিকার' ছবিতে প্রথম অভিনয় করেন দেব। তারপর আর সেভাবে সৃজিতের সঙ্গে অভিনয় করতে দেখা যায়নি দেবকে। পরপর বেশ কিছু ভাল ছবিতে অভিনয় করেছেন দেব, সৃজিতেরও বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে এর মধ্যে। সাত বছর পরে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন দেব-সৃজিত। ছবির নাম 'টেক্কা'। এদিন সমাজমাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক...'।

পোস্টার দেখে আপাতভাবে মনে হয় এই ছবি কোনও বাবা-মেয়ের গল্প বলতে চলেছে। তবে এই ছবিতে দেব কোন ভূমিকায় ধরা দেবেন তা নিয়ে এখনই কিছু স্পষ্ট জানা যায়নি। এই ছবিতে দেবের সঙ্গে রুক্মিণী মৈত্রকে দেখা যাবে। বিগত কয়েক বছরে বাংলা ছবির জগতে অন্যতম হিট জুটি দেব-রুক্মিণী। এই জুটিকে ফের পর্দায় ফিরিয়ে আনছেন সৃজিত। এছাড়াও এই ছবিতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। অনেকদিন পর সৃজিতের ছবিতে স্বস্তিকাকে দেখবেন দর্শকরা।

তাসের খেলায় অতি গুরুত্বপূর্ণ ‘টেক্কা’কে হাতে রাখা। সাহেব, বিবি, গোলাম সামনে থাকলেও আস্তিনে যদি 'টেক্কা' লুকানো না থাকে, তবে বাজিমাত অসম্ভব ! ‘টেক্কা রহস্য' এই ছবির পোস্টার দেখে বোঝা কঠিন। তবে গল্পের কেন্দ্রে কি থাকবে একটি বাচ্চা মেয়ে ? পোস্টারে দেখা যায় সেই বাচ্চা মেয়েটির মাথায় বন্দুক ধরে আছে এক দুষ্কৃতী। সেই বন্দুকবাজই কি দেব ? নাকি অন্য কেউ ? দেব এই মেয়েটির রক্ষাকর্তা ? উত্তর পেতে অপেক্ষা করতে হবে অনেকটাই। আগামী বছর পুজোয় মুক্তি পাবে এই ছবি। ততদিন দর্শকমনে পাকুক রহস্যের জট।

আরও পড়ুন: Happy Birthday Dev: 'চ্যালেঞ্জ' থেকে 'পাগলু', জন্মদিনে ফিরে দেখা দেবের জনপ্রিয় কিছু সিনেমা

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget