এক্সপ্লোর

Bawaal: প্রেক্ষাগৃহে নয়, বরুণ-জাহ্নবীর 'বাওয়াল' মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে, খবর সূত্রের

'Bawaal' Update: একাধিক সূত্র মারফত খবর, এই ছবির বিষয় খানিক অন্য ধরনের। সাধারণত আদ্যন্ত কমার্শিয়াল মশলা মনোরঞ্জক ছবির মতো এই ছবির বিষয় নয়। তাই নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন ওটিটি মুক্তির। 

নয়াদিল্লি: এখন চলছে বরুণ ধবন (Varun Dhawan) ও জাহ্নবী কপূর (Janhvi Kapoor) অভিনীত 'বাওয়াল'-এর (Bawaal) ছবির কাজ। নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari) পরিচালিত এই ছবির মুক্তির তারিখ আগেই বদল করা হয়েছে। এবার শোনা যাচ্ছে, প্রেক্ষাগৃহে নয় এই ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform)। 

ওটিটিতে মুক্তি পাবে 'বাওয়াল'

বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধবন ও জাহ্নবী কপূর। তাঁদের ছবি 'বাওয়াল' মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে, শোনা যাচ্ছে এমনটাই। 'দঙ্গল' খ্যাত নীতেশ তিওয়ারির এই ছবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। 

একাধিক সূত্র মারফত খবর, এই ছবির বিষয় খানিক অন্য ধরনের। সাধারণত আদ্যন্ত কমার্শিয়াল মশলা মনোরঞ্জক ছবির মতো এই ছবির বিষয় নয়। ফলে সূত্রের খবর, ছবির নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন এই ছবি ওটিটিতে মুক্তির জন্যই উপযুক্ত।                                  

শোনা যাচ্ছে এই ছবি চলতি বছরের অক্টোবর মাসে অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাবে এবং খুব শীঘ্রই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এক সূত্র মারফত খবর, 'প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা তাঁর অভিনেতা ও অভিনেত্রী বরুণ ও জাহ্নবীর সঙ্গে আলোচনা করেন এবং সকলে একই সিদ্ধান্তে এসে পৌঁছনোর পরই ওটিটি মুক্তির কথা ভাবা হয়েছে। গোটা টিমেরই বিশ্বাস ওটিটি প্ল্যাটফর্মেও দর্শকের মন জয় করবে বাওয়াল।'

ওই সূত্র মারফত আরও খবর, 'চলচ্চিত্রটি গতিশীল একটি কবিতা এবং এটি ডিজিটাল মাধ্যমে আরও ব্যাপক দর্শকের কাছে পৌঁছবে বলে আশা করা হচ্ছে, যা প্রেক্ষাগৃহে মুক্তির মাধ্যমে সম্ভব হতো না। ধারণাটি হল 'বাওয়াল'-এর সঙ্গে বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছনো এবং অ্যামাজন তার জন্য উপযুক্ত সঙ্গী।'

আরও পড়ুন: Frizzy Hair: চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে সারাবছরই প্রয়োজন যত্ন, কীভাবে পরিচর্যা করবেন?

এর আগে ৭ এপ্রিল ২০২৩-এ মুক্তি পাওয়ার কথা ছিল 'বাওয়াল' ছবির। কিন্তু পরে সেই তারিখ পিছিয়ে যায়। একাধিক সূত্র মারফৎ খবর, ভিএফএক্সে দেরি হওয়ার জন্য এই ছবির মুক্তির তারিখ পিছিয়ে যায়। ছবির পোস্ট প্রোডাকশন এখনও বাকি রয়েছে বলে মনে করা হয়েছে। অনুরাগীরা অবশ্যই বরুণ ও জাহ্নবীর টাটকা জুটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায়। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget