এক্সপ্লোর

Varun Dhawan: পাঁজরে গুরুতর চোট নিয়েই ম্রুণালের সঙ্গে নতুন ছবির প্রথম দফার শ্যুটিং সারলেন বরুণ

David Dhawan Injured: বাবার পরিচালনায় অভিনয় বরুণের। সেই ছবির শ্যুটিং করতে গিয়েই পাঁজরে গুরুতর চোট পান অভিনেতা। যদিও তার জন্য বন্ধ হয়নি শ্যুটিং। ম্রুণালের সঙ্গে প্রথম দফার শ্যুটিং শেষ করেছেন।

নয়াদিল্লি: ডেভিড ধবনের (David Dhawan) পরিচালনায় আসছে নতুন কমেডি ঘরানার ছবি। যার প্রথম শিডিউলে শ্যুটিং শেষ করলেন অভিনেতা বরুণ ধবন (varun Dhawan) ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)। সূত্রের খবর, এই শ্যুটিংয়ের সময় পাঁজরে গুরুতর চোট (Rib Injury) পান অভিনেতা। যদি তা সত্ত্বেও শ্যুটিং শেষ করেন তিনি।

পাঁজরে চোট নিয়েই নতুন ছবির প্রথম দফার শ্যুটিং শেষ করলেন বরুণ

বাবার পরিচালনায় অভিনয় বরুণের। সেই ছবির শ্যুটিং করতে গিয়েই পাঁজরে গুরুতর চোট পান অভিনেতা। যদিও তার জন্য বন্ধ হয়নি শ্যুটিং। ম্রুণালের সঙ্গে প্রথম দফার শ্যুটিং শেষ করেছেন তিনি মুম্বইয়ে। একইসঙ্গে বরুণ তাঁর অপর ছবি 'সানি সংস্কারি কি তুলসি কুমারি'র শ্যুটিং সারবেন। 

ঘনিষ্ঠ সূত্রে খবর, ডেভিড ধবনের ছবির 'পরবর্তী শ্যুটিং শিডিউল নভেম্বরে রাখা হয়েছে যাতে বরুণ তাঁর আগামী ছবি 'সানি সংস্কারি কি তুলসি কুমারি'র শ্যুটিং শেষ করতে পারেন। এছাড়াও শ্যুটিংয়ের সময় পাঁজরে চোট পান বরুণ ধবন।' এই ছবির হাত ধরে প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধবেন বরুণ ও ম্রুণাল। 

এই ছবি বরুণ ও ডেভিডের একসঙ্গে চতুর্থ কাজ। এর আগে তাঁরা একসঙ্গে 'ম্যায় তেরা হিরো', 'জুড়ওয়া ২' ও 'কুলি নং ১' ছবিতে কাজ করেছেন। 

প্রসঙ্গত, শীঘ্রই বরুণ ধবনকে 'সানি সংস্কারি কি তুলসি কুমারি' ছবিতে দেখা যাবে যেটি লিখেছেন ও পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান। ছবিতে বরুণ  ছাড়াও দেখা যাবে জাহ্নবী কপূর, সানিয়া মলহোত্র, রোহিত শরফ, মণীশ পাল ও অক্ষয় ওবেরয়কে। এছাড়াও তাঁর হাতে রয়েছে অ্যাকশন থ্রিলার ঘরানার 'বেবি জন'। ছবির পরিচালনা করেছেন এ কালীস্বরণ। জিও স্টুডিওস ও সিনে ১ স্টুডিওসের সহযোগিতায় এই ছবির নিবেদক দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি। 

আরও পড়ুন: Rahat Fateh Ali Khan: মানহানির অভিযোগে দুবাই পুলিশের হাতে কি সত্যিই 'গ্রেফতার' পাক সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলি খান?

এখানেই শেষ নয়। বরুণের হাতে রয়েছে হলিউড সিরিজ 'সিটাডেল'-এর ভারতীয় সংস্করণের কাজ। এই সিরিজে তাঁকে দেখা যাবে সামান্থা রুথ প্রভুর বিপরীতে। রুসো ব্রাদার্সের তৈরি একই নামের সিরিজের ভারতীয় সংস্করণ এটি। আন্তর্জাতিক স্তরে এই সিরিজের জন্য বিশেষ প্রশংসা পেয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেন। এখনও বরুণ ও সামান্থার 'সিটাডেল'-এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। রাজ ও ডিকে এই ভারতীয় সংস্করণ তৈরি করছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget