এক্সপ্লোর

Varun Dhawan: ছবি পাওয়ার জন্য এই কাজও করতে হয় বরুণ ধবনকে!

Bollywood Celebrity Updates: কীভাবে দর্শকদের চাহিদা বদলেছে, কীভাবে প্রযোজকদের চাহিদা বদলেছে, তা দেখেছে বলিউড ইন্ডাস্ট্রি। কেরিয়ার প্রসঙ্গে নিজের মতামত দিলেন বরুণ ধবন।

মুম্বই: কেরিয়ারে নানারকম পর্যায় দিয়ে গিয়েছেন বরুণ ধবন (Varun Dhawan)। একসময়ে তাঁর আত্মপ্রকাশ হয়েছিল 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর মতো ছবি দিয়ে। তারপর করোনা পরিস্থিতি তিনি দেখেছেন। অতিমারি পরিস্থিতির পরবর্তী সময়টাও দেখছেন। কীভাবে দর্শকদের চাহিদা বদলেছে, কীভাবে প্রযোজকদের চাহিদা বদলেছে, তাও দেখেছে এই ইন্ডাস্ট্রি। কেরিয়ার প্রসঙ্গে নিজের মতামত দিলেন বরুণ ধবন।

কেরিয়ার এবং পারিশ্রমিক প্রসঙ্গে বরুণ ধবন-

সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ ধবন বলেন, 'যখন লকডাউনের মতো পরিস্থিতি সামনে এলো, তখন সব রাস্তা যেন বন্ধ হয়ে গিয়েছিল। আমার উপর দিয়েও ঝড় বয়ে গিয়েছে। তবে, আমি অনুভব করেছিলাম যে, আমাকে ছবি করতে হবে। কিন্তু যে ছবি করে আমি নিজে তৃপ্ত থাকব, তেমন ছবিই করব। শুধু আমার হাতে অঢেল সময় রয়েছে বলেই আমাকে ছবিতে সই করতে হবে, এমন নয়। তাই আমি 'যুগ যুগ জিও'র মতো ছবিতে সই করতে অনেকটা সময় নিয়েছি। তারপর একে একে 'ভেড়িয়া' এবং 'বাওয়াল'-এর মতো ছবিতে সই করেছি। তাই ২০২২ সাল আমার কাছে অত্যন্ত আত্মতৃপ্তির বছর। এই ছবিগুলির মতো ছবি করতে পেরে আমি খুশি।'

আরও পড়ুন - Avatar 2 Box Office collection: প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, প্রথমদিন কত টাকার ব্যবসা করল 'অবতার ২'?

চলতি বছর বলিউডে লক্ষ্মী আসতে অনেক সময় নিয়েছে। আবার যখন কোনও ছবি সাফল্য পেতে শুরু করেছে, বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে। সেই প্রসঙ্গে বরুণ ধবন আরও বলেন, 'এটা খুবই অদ্ভূত একটা বছর। আমরা অনেক চেষ্টা করে গিয়েছি প্রেক্ষাগৃহে দর্শকদের ফেরানোর জন্য। 'ভেড়িয়া ' যা ব্যবসা করেছে, তার থেকে বেশিই আমার প্রত্যাশা ছিল। তারপরও আমি খুবই কৃতজ্ঞ যে ছবিটা মানুষ সিনেমা হলে গিয়ে দেখেছে। '

গত ১০ বছরে 'বদলাপুর','অক্টোবর'-এর মতো ছবিতে অভিনয় করেছেন বরুণ ধবন। ভিন্ন ভিন্ন ধরনের ছবিতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেতা জানালেন, নানা ধরনের ছবিতে অভিনয় করতে তিনি পছন্দ করেন। তিনি বলছেন, 'সত্যি কথা বলতে কি, যখন এই সমস্ত ছবি করতে গিয়ে, আমাকে পারিশ্রমিক কমাতে হয়েছে, তা আমায় কোনও সমস্যায় ফেলেনি। কারণ, একজন শিল্পীর কাছে ছবির গুণগত মানটাই আসল। আমাদের যেমন ভালো ছবি করার একটা খিদে থাকে, তেমনই ভাবতে হয় প্রযোজকদের কথাও। তাঁরাও যাতে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে দেখতে হয়।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VarunDhawan (@varundvn)

">

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget