এক্সপ্লোর

বরুণ ধবনের মহিলা ভক্ত খুনের হুমকি দিলেন তাঁর বান্ধবী নাতাশাকে, পুলিশে অভিযোগ

বরুণ ধবনের দেখা না পেয়ে হইচই পাকালেন ১ মহিলা ভক্ত, দিলেন বান্ধবীকে খুনের হুমকি। পুলিশে অভিযোগ দায়ের।

মুম্বই: বলিউডে বরুণ ধবনের জনপ্রিয়তা উল্কার বেগে বাড়ছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বরুণের এক মহিলা ভক্ত খুন করার হুমকি দিয়েছেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালকে। ওই মহিলার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়েছে। শিগগিরই মুক্তি পাচ্ছে আলিয়া ভট্টের বিপরীতে বরুণের আগামী ছবি কলঙ্ক। তার প্রমোশনে তিনি ব্যস্ত। এরই মধ্যে মুম্বইয়ের জুহুতে বরুণের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে যান ওই অনুরাগী। ঘণ্টার পর ঘণ্টা বাড়ির বাইরে ঘোরাঘুরি করার পরেও প্রিয় নায়কের দেখা পাননি তিনি। উল্টে নিরাপত্তারক্ষীরা তাঁকে জানিয়ে দেন, বরুণ এখন দেখা করতে পারবেন না। এরপরেই শুরু হয় বিপত্তি। জানা গিয়েছে, বাড়ি থাকলে অনুরাগীদের সাধারণত ফেরান না বরুণ। তাঁদের সঙ্গে সেলফিও তোলেন নিয়মিত। কিন্তু এই মুহূর্তে কলঙ্ক-এর প্রমোশন নিয়ে তিনি অত্যন্ত ব্যস্ত, বাড়ি ফিরতেও অনেক রাত হয়ে গিয়েছিল। ওই অনুরাগী মেয়েটি জেদ ধরেন, তখনই বরুণের সঙ্গে দেখা করতে দিতে হবে তাঁকে। কিন্তু ক্লান্ত বরুণ বিশ্রাম করতে চাইছিলেন। এই পরিস্থিতিতে নিরাপত্তা রক্ষীরা তাঁর সঙ্গে ওই অনুরাগীকে দেখা করতে দিতে না চাওয়ায় তিনি হইচই শুরু করেন। প্রথমে বলেন, নিজেকে শেষ করে দেবেন। তাতেও বরফ না গলায় তিনি আরও ঝামেলা বাধান, বলতে থাকেন, খুন করবেন বরুণের বান্ধবীকে। নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন, ফ্যানরা সাধারণত এত হিংস্র হন না, প্রিয় নায়ক নায়িকার এক ঝলক দর্শন পেলেই খুশি হয়ে যান তাঁরা। বিষয়টি বরুণকে জানালে তিনিও ভয় পেয়ে যান। এর মধ্যে ওই মেয়েটি বারবার বলছিলেন, নাতাশাকে খুন করবেন তিনি। পৌনে এক ঘণ্টা কেটে গেলেও তিনি সেখান থেকে না যাওয়ায় খবর দেওয়া হয় সান্তা ক্রুজ থানায়। তবে বরুণের বিবৃতি নেওয়ার পরেই এফআইআর দায়ের হবে। শোনা যাচ্ছে, এ বছরেই বিয়ে করবেন বরুণ ও নাতাশা। নাতাশা নাকি বিয়ের কেনাকাটাও শুরু করেছেন। যদিও বরুণ জানিয়েছেন, এ বছর বিয়ে করার কোনও পরিকল্পনা তাঁর নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget