এক্সপ্লোর

Arun Bali Death: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি, শেষ দেখা গিয়েছিল তাঁকে 'লাল সিং চাড্ডা'য়

Veteran actor Arun Bali: চির ঘুমের দেশে বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি। সদ্য মুক্তি পাওয়া 'লাল সিং চাড্ডা' হিন্দি ছবিতেও তাঁর উপস্থিতি মন রাঙিয়েছে সবার।

মুম্বই: চির ঘুমের দেশে বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি (Arun Bali)। ৭৯ বছর বয়েসে প্রয়াত হলেন বলিউডের এই দক্ষ অভিনেতা। জীবনকালে একের পর এক ছবিতে নানা চরিত্রে মন ছুঁয়ে গিয়েছেন তিনি সবার। 'রাজু বনগয়া জেন্টেলম্যান' থেকে শুরু করে সদ্য মুক্তি পাওয়া 'লাল সিং চাড্ডা' হিন্দি ছবিতেও তাঁর উপস্থিতি মন রাঙিয়েছে সবার। দীর্ঘ সময় টেলিভিশনেও কাজ করেছেন। ১৯৪২ সালে ২৩ ডিসেম্বর মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর এবার জন্মমাসের ঠিক আগেই অরুণ বালি নিলেন চিরবিদায়।

'রাজু বনগয়া জেন্টেলম্যান' থেকে শুরু করে সদ্য মুক্তি পাওয়া 'লাল সিং চাড্ডা' হিন্দি ছবিতেও অরুণ বালির উপস্থিতি

জানা গিয়েছে, গত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি। স্নায়বিক রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন তিনি। বাইশ সালের শুরুতেই জানুয়ারি মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি বার্ধক্য জনিত সমস্যা কারণে চিকিৎসায় সাড়া দিতে অসুবিধা হচ্ছিল তাঁর। আর এবার ৭৯ বছর বয়েসে এদিন ভোর চারটে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনকালে দূরদর্শনে একের পর এক কাজ করেছেন। যেমন ফির ওহি তালাশ, দিল দরিয়া, আহাট, স্বভিমান,দস্তুর, দেবও কা দেব..মহাদেব। পাশাপাশি ১৯৯১ সালে সৌগন্ধ থেকে রাজু বনগয়া জেন্টেলম্যান, খলনায়ক, সব সে বড়া খিলাড়ি, বরফি, কেদারনাথ এবং  সদ্য মুক্তি পাওয়া ফরেস্ট গাম্পের অনুসরণে আমির খানের 'লাল সিং চাড্ডা' হিন্দি ছবিতে  তাঁকে দেখা গিয়েছিল। 

আরও পড়ুন, টলি থেকে বলি, বিনোদন দুনিয়ার আজকের সেরা খবরগুলি এক ঝলকে

চির ঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি

প্রসঙ্গত, একুশ থেকে বাইশের মাঝে একাধিক নক্ষত্র পতন হয়েছে ভারতীয় সিনেমা জগতে। প্রয়াত হয়েছেন বাপি লাহিড়ি, লতা মঙ্গেশকর, পণ্ডিত বীরজু মহারাজ, সন্ধ্যা মুখোপাধ্যায়, কেকে, পণ্ডিত শিব কুমার শর্মা। স্বাভাবিকভাবেই একের পর এক জনপ্রিয় এই সৃষ্টিশীল শিল্পী বিয়োগে শোকস্তব্ধ সারা দেশ। আর এবার নতুন করে চির ঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget