এক্সপ্লোর

Ramesh Deo Demise: প্রয়াত 'আনন্দ' অভিনেতা রমেশ দেও

প্রয়াত অভিনেতা রমেশ দেওর জন্ম মহারাষ্ট্রের অমরাবতীতে। ১৯৫১ সালে মরাঠী ছবি দিলে অভিনয় জীবনে আত্মপ্রকাশ হয় তাঁর। সেই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায় তাঁকে।

মুম্বই: তিরানব্বই বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড (Bollywood) অভিনেতা রমেশ দেও (Ramesh Deo)। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আজ রাত সাড়ে আটটা নাগাদ কোকিলাবেন ধুরুবাই অম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বর্ষীয়ান বলিউড অভিনেতা রমেশ দেওর ছেলে অভিনয় দেও এদিন পিটিআইকে বলেন, 'হার্ট অ্যাটাক (Heart Attack) হওয়ার কারণে আজ রাত সাড়ে আটটা নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে ওঁর বয়স হয়েছিল তিরানব্বই বছর।'

প্রয়াত অভিনেতা রমেশ দেওর জন্ম মহারাষ্ট্রের অমরাবতীতে। ১৯৫১ সালে মরাঠী ছবি দিলে অভিনয় জীবনে আত্মপ্রকাশ হয় তাঁর। সেই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায় তাঁকে। এরপর ১৯৫৬ সালে প্রথম একটি মরাঠী ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পান। 

আরও পড়ুন - Kareena Kapoor Khan: করিনার নিরামিশাষী প্রেমিককে দেখে কী বলেছিলেন রণধীর কপূর?

বর্ষীয়ান অভিনেতা রমেশ দেও আড়াইশোর বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করেছেন প্রায় দুশোটি মরাঠী ছবিতে। ৬০ বছরের অভিনয় জীবনে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। 'আনন্দ', 'আপ কি কসম' এবং আরও বেশ কিছু জনপ্রিয় হিন্দি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিতেন খুব সহজেই। 'জলি এল এল বি', 'ঘায়েল ওয়ান্স এগেন', 'খিলোনা', 'জীবন মৃত্যু', 'মেরে আপনে'র মতো বহু ছবিতে অভিনয় করে দর্শকের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন। দিলীপ কুমার, রাজেশ খন্না, অমিতাভ বচ্চনদের মতো অভিনেতাদের সঙ্গে বিভিন্ন ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন।

রমেশ দেওকে শেষবার পর্দায় দেখা যায় ২০১৬ সালে সানি দেওল অভিনীত 'ঘায়েল ওয়ান্স এগেন' ছবিতে। তাঁর ছেলে অভিনয় দেও বলিউডের একজন ছবি নির্মাতা। বেশ কিছু জনপ্রিয় ছবি তৈরি করেছেন অভিনয়। বর্ষীয়ান অভিনেতা রমেশ দেওর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন জগতে।

সেরা শিরোনাম

Anupam Kher: ২৬ বছর পরে বাংলা ছবিতে অনুপম খের, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কী অনুরোধ?
২৬ বছর পরে বাংলা ছবিতে অনুপম খের, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কী অনুরোধ?
Alka Yagnik : অলকা ইয়াগনিকের কানের অসুখটা ঠিক কী? শরীরে আর কী কী ঘটায় এই রোগ? সেরে ওঠা কি সম্ভব?
অলকা ইয়াগনিকের কানের অসুখটা ঠিক কী? শরীরে আর কী কী ঘটায় এই রোগ? সেরে ওঠা কি সম্ভব?
Alka Yagnik : হুইলচেয়ারে অলকা ইয়াগনিক, শ্রবণ-সমস্যা থেকে এত বড় সঙ্কট? কোনও বড় সমস্যা ? এবার জানালেন শিল্পী নিজেই
হুইলচেয়ারে অলকা ইয়াগনিক, শ্রবণ-সমস্যা থেকে এত বড় সঙ্কট? কোনও বড় সমস্যা ? এবার জানালেন শিল্পী নিজেই
Dev on Dadagiri: সৌরভের সঙ্গে তুলনা হবে, মাথায় রেখেই 'দাদাগিরি'-র ব্যাটন হাতে নিচ্ছেন দেব! প্রকাশ্যে প্রথম ঝলক
সৌরভের সঙ্গে তুলনা হবে, মাথায় রেখেই 'দাদাগিরি'-র ব্যাটন হাতে নিচ্ছেন দেব! প্রকাশ্যে প্রথম ঝলক

ভিডিও

Taratala Building Collapsed : পেরিয়ে গিয়েছে অনেকটা সময়! এখন কী পরিস্থিতি তারাতলায়?
Taratala Building Collapsed :
Taratala Building Collapsed : তারাতলা বিপর্যয়ে বাবাকে হারিয়ে সরকারের কাছে সহায়তার আর্জি
Sange Suman পর্ব ২(২৫.০৬.২৬): 'টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরী করেছেন,' তীব্র আক্রমণে শুভেন্দু
Sange Suman পর্ব ১(২৫.০৬.২৬):ঝড়ের কলকাতায় আক্রমণের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী,নিশানায় প্রাক্তন মেয়র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
'এটা ইসলামাবাদের শহরতলি নয়...' দেশজুড়ে আজানের শব্দে নিষেধাজ্ঞা জারির ভাবনা ডেনমার্কে
আজানের শব্দ আর নয় ! দেশজুড়ে নিষেধাজ্ঞার ভাবনা ! কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ডেনমার্কের
Budh Asta: ৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Commercial LPG Supply : পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
Embed widget