এক্সপ্লোর

Vicky-Katrina: 'ক্রাশকে বিয়ে করার উপায় বলো প্লিজ', ভিক্যাটের ছবি দেখে মন্তব্য় এক অনুরাগীর!

Vicky-Katrina Photos: সোশ্যাল মিডিয়ায় আজ সকালে কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন ক্যাটরিনা। যেখানে গোটা দুনিয়া মেতেছে চকোলেট দিবস উদযাপনে, তখন ক্যাটরিনা শেয়ার করে নিলেন, কেমন করে কাটে তাঁদের কফি-সকালগুলি

কলকাতা: ওয়ার্ল্ড চকোলেট ডে (World Chocolate Day)-তে তাঁরা বেছে নিলেন কফি, ফ্রেশ ক্রিম আর ফলের জলখাবার। এমনভাবেই কি প্রতিটা সকাল শুরু করেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কইফ (Katrina Kaif)? সোশ্যাল মিডিয়ায় সুখী গৃহকোণের টুকরো ছবি শেয়ার করে নিলেন ক্যাটরিনা। 

সোশ্যাল মিডিয়ায় আজ সকালে কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন ক্যাটরিনা। যেখানে গোটা দুনিয়া মেতেছে চকোলেট দিবস উদযাপনে, তখন ক্যাটরিনা শেয়ার করে নিলেন, কেমন করে কাটে তাঁদের কফি-সকালগুলি! ক্যাটরিনা যে ছবি শেয়ার করেছেন, সেখানে ক্যাটরিনার দিকে তাকিয়ে হাসছেন ভিকি, আর ক্যাটরিনা মুখ লুকিয়েছেন স্বামীর মুখের আড়ালে। 

আরব সাগরের তীর এখন ভিক্যাটের সুখী সংসার। একদিকে যেমন ছবির কাজ চলছে, তেমনই ঠিক একসঙ্গে 'কোয়িলিটি টাইম' বের করে নেন বলিপাড়ার জনপ্রিয় এই জুটি। বিয়ের আগে থেকেই ভিকি জানিয়েছিলেন, ক্যাটরিনাকে তাঁর ভাল লাগে। ক্রাশ। কিন্তু তিনি যে বিয়ে করতে পারবেন সেই ক্রাশকেই, এটা যেন ভাবতেই পারেননি কেউ। একসঙ্গে করেননি কোনও ছবিও। ভিকি ক্যাটরিনার বিয়ের খবরে তাই অবাক হয়েছিলেন অনেকেই। 

আজ ক্যাটরিনার এই পোস্টে ভিকি মন্তব্য করেছেন, 'আমার দুনিয়া'। আর সেখানে এক অনুরাগী খুনসুটি করে ভিকির কাছে জানতে চেয়েছেন, 'ক্রাশকে বিয়ে করার উপায় বলো ভাই।' ভিকির থেকে অবশ্য এর কোনও উত্তর মেলেনি।

সম্প্রতি নিজের ছবির প্রচারের সময় দেওয়া একাধিক সাক্ষাৎকারে তাঁর আর ক্যাটরিনার বিবাহিত জীবন নিয়ে মুখ খুলেছেন ভিকি কৌশল। সেখানে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, সপ্তাহের একদিন ক্যাটরিনা একেবারে ভারতীয় গৃহবধূ হয়ে ওঠেন। সেদিন তিনি, বাড়ির সমস্ত কর্মচারীদের ডেকে নিয়ে, হিসেবের খাতা নিয়ে বসেন। ধরে ধরে যাবতীয় সংসারের হিসেব করেন তিনি। আর সেটা পপকর্ন হাতে নিয়ে বসে উপভোগ করেন ভিকি। নিজেদের বিয়েকে 'পরাঠা ওয়েডস প্যানকেক' বলেছেন ভিকি। কারণ পাঞ্জাবি পরিবারে বেড়ে ওঠা ভিকির প্রিয় খাবার পরোটা, অন্যদিকে ক্যাটরিনার পছন্দের জলখাবার প্যানকেক। তবে ভিকির মায়ের হাতের রান্না ক্যাটরিনা ভীষণ পছন্দ করেন বলেই জানিয়েছিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের পরে ভিকি শেয়ারও করে নিয়েছিলেন ক্যাটরিনার হাতের রান্নার ছবি। বিয়ের পরে ভিকি ও তাঁর পরিবারের জন্য ক্ষীর বানিয়েছিলেন ক্যাটরিনা।

আরও পড়ুন: Rakul Preet: মিটিয়ে দেয় সব সমস্যা! কোন খাবার ডায়েট ভোলায় রকুলপ্রীতকে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget