এক্সপ্লোর

Rakul Preet: মিটিয়ে দেয় সব সমস্যা! কোন খাবার ডায়েট ভোলায় রকুলপ্রীতকে?

Rakul Preet on World Chocolate Day: ব্যস্ত শিডিউলের মধ্যে থেকেই শরীরচর্চা, নিজের যত্ন নেওয়া.. কীভাবে সবটা সামলান রকুল প্রীত?

কলকাতা: আজ বিশ্ব চকোলেট দিবস (World Chocolate Day)। আট থেকে আশি, চকোলেট হাতে পেলেই যেন সবাই শিশু, লোভ সামলানো মুশকিল। বলি নায়িকাদের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা অন্যরকম না মোটেই। কড়া ডায়েট যাঁদের সারা বছরের সঙ্গী, তাঁরাও চকোলেট পেলে বোধহয় ভোলেন সবটাই। প্রমাণ মিলল আজ অভিনেত্রী রকুলপ্রীত (Raku Preet)-এর সোশ্যাল মিডিয়ার পাতায়। 

ইনস্টাগ্রামে আজ নিজের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন রকুলপ্রীত। সেখানে কখনও তিনি মজেছেন চকোলেট আইসক্রিমে কখনও আবার শেয়ার করে নিয়েছেন, এক কাপ উপচে পড়া হট চকোলেটের ছবি বা জন্মদিনে একাধিক কেকের সমাহার। রকুলপ্রীত লিখেছেন, 'এই পৃথিবীতে এমন কোনও সমস্যা নেই যা এই লোভনীয় চকোলেট মিটিয়ে ফেলতে পারে না। হ্যাপি ওয়ার্ল্ড চকোলেট ডে।'

সদ্য ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে রকুলপ্রীতের ছবি 'আই লাভ ইউ' (I Love You)। এই ছবিটি একটি রোম্যান্টিক থ্রিলার। রকুল প্রীত জানিয়েছেন, এই ছবিটির চিত্রনাট্য পছন্দ হওয়াতেই তিনি রাজি হয়েছিলেন ছবিটিতে অভিনয় করতে। বিভিন্ন ছবি ও চরিত্র নির্বাচন নিয়ে এবিপি লাইভের প্রশ্নের উত্তরে রকুল প্রীত বলেন, 'আমি চরিত্র নির্বাচনের সময় সবসময় মাথায় রাখি আমার আগের ছবি ও চরিত্রটি যেন পরের থেকে একেবারে আলাদা হয়। আমি নিজেকে নিজে বিভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ দিতে ভালবাসি।'

ব্যস্ত শিডিউলের মধ্যে থেকেই শরীরচর্চা, নিজের যত্ন নেওয়া.. কীভাবে সবটা সামলান রকুল প্রীত? অভিনেত্রী বলছেন, 'আমার মনে হয়, কেউ কাউকে নিয়মানুবর্তিতা শেখাতে পারে না। আমি ছোট থেকেই ভীষণ নিয়ম মেনে বড় হয়েছি। সেনা পরিবারে বড় হওয়ার জন্য নিয়মানুবর্তিতা বোধহয় আমার রক্তে। আর আমরা যেমন বাড়ি পরিষ্কার করি, যত্ন নিই, সমানভাবে আমাদের উচিত নিজেদের যত্ন নেওয়াও। আমি একটা লম্বা, সুস্থ জীবন যাপন চাই।'

মনখারাপ হলে কী করেন রকুল প্রীত? অভিনেত্রী বলছেন, 'যখন কোনও মানুষ একজন পাবলিক ফিগার হয়ে যায়, তখন বোধহয় তার একা থাকার সময় কমে আসে। নিজেকে বুঝে নিতে হয় কোন কোন জিনিসে খারাপ লাগতে পারে আর সেগুলোকে এড়িয়ে চলতে হয়। আমি কখনও মনখারাপকে নিজের ওপর খুব বেশি প্রভাব বিস্তার করতে দিই না। নিজেকে হয় কাজে ব্যস্ত করে ফেলি অথবা ধ্যান করি। আমি নিজেকে কিছুক্ষণ বোঝাই.. নিজের সমস্ত আবেগগুলোকে লুকিয়ে ফেলা ভীষণ জরুরি। আমি মনখারাপ কাটাতে নিজের সঙ্গে নিজে কথাও বলি। আমি খেলাধূলো ভালবাসি। মাঝে মাঝে খেলতেও চলে যাই মন খারাপ হলে। কখনও সিনেমা দেখি। মোট কথা, কারোও সামনে মনখারাপটা প্রকাশ পেতে দিই না।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন: Shahid Mira Anniversary: বিবাহবার্ষিকীতে শাহিদকে নিয়ে আবেগপ্রবণ মীরা, অনুরাগীরা বলছেন, 'জুটি এমনই হোক'

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Kiran Mazumder: একের পর এক কাজ ছেড়েছেন, লাদাখে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতায় জীবন বদলে যায় কিরণের!
একের পর এক কাজ ছেড়েছেন, লাদাখে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতায় জীবন বদলে যায় কিরণের!
Sadhak Bamakhyapa: বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget