এক্সপ্লোর

Vicky Kaushal-Katrina wedding: ক্যাটরিনা কাইফের বিয়েতে কি থাকবেন সলমন খান?

Vicky Kaushal-Katrina wedding: পরিবারের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সলমনের দুই বোন বিয়ের অনুষ্ঠানে হাজির হবেন। সঙ্গে অর্পিতার স্বামী অভিনেতা আয়ুষ শর্মা ও অলভিরার স্বামী অভিনেতা-পরিচালক অতুল অগ্নিহোত্রীও।

নয়াদিল্লি: প্রথম থেকেই জল্পনা চলছিল বলিউডের বহুল চর্চিত বিয়েতে সলমন খান আদৌ উপস্থিত থাকবেন কি না। তবে শোনা যাচ্ছে বিয়ের আসরে হাজির হবেন 'ভাইজান'-এর পরিবার। ক্যাটরিনা কাইফের সঙ্গে সলমন খানের সম্পর্কের কথা কে না জানে? কিন্তু ভিকি কৌশলের সঙ্গে বিয়েতে সলমন হাজির হবেন কি না সেই জল্পনার মাঝেই শোনা যাচ্ছে অনুষ্ঠানে থাকবেন তাঁর দুই বোন অর্পিতা ও অলভিরা।

পরিবারের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সলমনের দুই বোন অর্পিতা ও অলভিরা বিয়ের অনুষ্ঠানে হাজির হবেন। সঙ্গে অর্পিতার স্বামী অভিনেতা আয়ুষ শর্মা ও অলভিরার স্বামী অভিনেতা-পরিচালক অতুল অগ্নিহোত্রীও থাকবেন।

শোনা যাচ্ছে, ক্যাটরিনা চেয়েছিলেন সলমন খানের মা এবং বাবাও বিয়েতে এসে তাঁদের আশীর্বাদ করুন। কিন্তু স্বাস্থ্য জনিত কারণে তাঁরা আসতে পারছেন না। অন্যদিকে সলমনের 'দা-বাং' কনসার্টের তারিখ ভিকি-ক্যাটরিনার বিয়ের সঙ্গে একইদিনে পড়েছে। ফলে বিয়ের আসরে থাকবেন না তিনিও। সলমন আপাতত পাড়ি দিয়েছেন রিয়াদের উদ্দেশে। সঙ্গে রয়েছেন তাঁর শীর্ষ নিরাপত্তা কর্মী শেরা। প্রসঙ্গত, ভিকি ও ক্যাটরিনার বিয়েতে নিরাপত্তার দেখভালও করছেন শেরাই। 

আরও পড়ুন: Katrina-Vicky Wedding Update : বেইজ রঙা স্যুটে ফুলেল ডিজাইন, ইন্টারনেটে ঝড় তুলছে ভিকির বিয়ের পোশাক

প্রসঙ্গত গতকাল, ভিকি, ক্যাটরিনা, ফোর্টের ম্যানেজার ও জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয় এক আইনজীবী। ভিকি ও ক্যাটরিনার বিয়ের জন্য নিরাপত্তার কারণে ৬ থেকে ১২ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই-মাধোপুর জেলার চৌথ মাতা মন্দিরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় মানুষের সমস্যার কথা ভেবেই তিনি অভিযোগ করেন। যদিও এরপর মন্দির যাওয়ার সেই রাস্তা খুলে দেওয়া হয়।

অন্যদিকে গতকালই অভিনেতা ভিকি কৌশলের শেরওয়ানি হাজির হয় তাঁর বাড়িতে। সেই ছবি ক্যামেরাবন্দি করে পাপারাৎজিরা। ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে ভিকি কৌশলের বিয়ের ( 'KatVic' wedding ) সেই পোশাকও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget