এক্সপ্লোর

Koffee with Karan: বিজয় দেবেরাকোন্ডাকে 'ডেট' করতে চান সারা আলি খান? উত্তর দিলেন অভিনেতা

Koffee with Karan Season 7: প্রোমোয় দেখা যাচ্ছে কর্ণ সারাকে জিজ্ঞেস করছেন, 'সারা এমন একটা ছেলের নাম বলো আমাকে যার সঙ্গে আজ তোমার ডেটে যেতে ইচ্ছে করছে।' তাতেই নাম আসে বিজয় দেবেরাকোন্ডার।

নয়াদিল্লি: মুক্তি পেয়েছে 'কফি উইথ করণ সিজন ৭'-এর (Koffee With Karan Season 7) পরবর্তী পর্বের ঝলক। সেখানে অতিথি হিসেবে উপস্থিত হবেন 'বেস্ট ফ্রেন্ডস' সারা আলি খান (Sara Ali Khan) ও জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। অনুষ্ঠানের প্রোমোই ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। দুই নায়িকার মনের মানুষের আভাস মিলল কি?

কার সঙ্গে 'ডেট'-এ যেতে চান সারা?

প্রোমোতে দেখা যাচ্ছে সারা আলি খানকে কর্ণ জোহর (Karan Johar) জিজ্ঞেস করছেন যে ইন্ডাস্ট্র্রির কার সঙ্গে ডেটে যেতে চান তিনি। তার উত্তরে সারা নিলেন বিজয় দেবেরাকোন্ডার (Vijay Deverakonda) নাম। এবার তার উত্তরও দিলেন অভিনেতা? হ্যাঁ। মঙ্গলবার সারার মন্তব্যের উত্তরে বিজয় বলেন, 'কিউটেস্ট'।

প্রোমোয় দেখা যাচ্ছে কর্ণ সারাকে জিজ্ঞেস করছেন, 'সারা এমন একটা ছেলের নাম বলো আমাকে যার সঙ্গে আজ তোমার ডেটে যেতে ইচ্ছে করছে।' প্রথমে উত্তর দিতে না চাইলেও তারপর অভিনেত্রীকে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার নাম নিতে শোনা যায়। প্রসঙ্গত, বিজয় তেলুগু ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা। খুব শীঘ্রই 'লাইগার' ছবির হাত ধরে বলিউডেও পা রাখবেন তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Disney+ Hotstar (@disneyplushotstar)

এরপর মঙ্গলবার, বিজয় দেবেরাকোন্ডা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে 'কফি উইথ করণ'-এর সদ্য প্রকাশিত এই প্রোমো শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, 'তুমি যেভাবে 'দেবেরাকোন্ডা' বললে খুব ভাল লাগল। কিউটেস্ট।' সঙ্গে হার্ট ইমোজিও পোস্ট করলেন।


Koffee with Karan: বিজয় দেবেরাকোন্ডাকে 'ডেট' করতে চান সারা আলি খান? উত্তর দিলেন অভিনেতা

প্রসঙ্গত, 'কফি উইথ করণ'-এর ষষ্ঠ সিজনে, সারা বলেছিলেন যে তাঁর কার্তিক আরিয়ানকে পছন্দ। এরপর তাঁরা একসঙ্গে 'লভ আজ কাল' ছবিতে কাজ করেন, একসঙ্গে একাধিক জায়গায় তাঁদের দেখাও যায়। তবে কখনও তাঁরা সম্পর্কে আছেন কিনা তা নিশ্চিত করে বলেননি। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে কর্ণ জোহরই নিশ্চিত করেন যে সারা-কার্তিক সম্পর্কে ছিলেন। 

আরও পড়ুন: Vidyut Jammwal Marriage: লন্ডনে বিয়ে সারতে চলেছেন বিদ্যুৎ জামওয়াল ও নন্দিতা মেহতানি?

সারা আলি খানকে এরপর দীনেশ বিজন ও লক্ষ্মণ উতেকরের ছবিতে ভিকি কৌশলের সঙ্গে দেখা যাবে। এছাড়া চিত্রাঙ্গদা সিংহ ও বিক্রান্ত মাসের সঙ্গেও একটি ছবিতে কাজ করছেন তিনি।

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget