এক্সপ্লোর

বিকাশ বহলে বিতর্ক: প্রয়োজনে সুপার ৩০-র প্রযোজককে কঠিন পদক্ষেপ গ্রহণের আর্জি হৃত্বিক রোশনের !

মুম্বই:  পরিচালক বিকাশ বহেলের অশ্লীল আচরণ নিয়ে প্রডাকশন সংস্থা ফ্যান্টম ফিল্মসের এক মহিলা কর্মী মুখ খোলার পর থেকেই বলিউড অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। ওই মহিলা কর্মীর বক্তব্যের সমর্থনে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন কঙ্গনা রানাউত। অনুরাগ কাশ্যপ দুঃখপ্রকাশ করেছেন ওই মহিলা কর্মীকে বিচার দিতে না পারার জন্যে। ভেঙে গিয়েছে ফ্যান্টম ফিল্মস, কাশ্যপ নিজে সেকথা টুইট করে জানিয়েছেন। এবার মুখ খুললেন বহেলের বক্স অফিসে মুক্তির অপেক্ষায় থাকা ছবি 'সুপার থার্টি'র নায়ক হৃত্বিক রোশন। তিনি ওই ছবির প্রযোজককে টুইট করে লিখেছেন, যদি অভিযোগ সত্য হয়, তাহলে তিনি যেন কঠিন পদক্ষেপ গ্রহণ করেন। হৃত্বিক তাঁর টুইটে লিখেছেন, তাঁর পক্ষে এমন কারও সঙ্গে কাজ করা অসম্ভব, যিনি যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত। পুরো ঘটনাটি যখন প্রকাশ্যে আসে তখন বাইরে ছিলেন হৃত্বিক। তাই তিনি সুপার থার্টির প্রযোজককে পুরো পরিস্থিতি বুঝে, যদি প্রয়োজন হয় তাহলে কঠিন পদক্ষেপ গ্রহণের জন্যে অনুরোধ করেছেন। হৃত্বিক মনে করেন এধরনের ঘটনা কখনওই চাপা দেওয়া উচিত নয়, বরং অভিযুক্তের দোষ প্রমাণ হলে শাস্তি হওয়া প্রয়োজন। পরিস্থিতির শিকার যিনি, তাঁকে আরও ক্ষমতা দেওয়া উচিত। তাঁকে সকলের সমর্থন করা উচিত বলেও টুইটে মন্তব্য করেন হৃত্বিক। প্রসঙ্গত, প্রথমে হৃত্বিক এই বিষয়টি নিয়ে চুপই ছিলেন। কিন্তু চলচ্চিত্র নির্মাতা হনসল মেহতার আক্রমণের পর তিনি এই টুইট করেন। হনসলের বক্তব্য ছিল, তাঁরও দুটি মেয়ে রয়েছে। তাঁরাও যদি কাজ করতে এসে এধরনের পরিস্থিতির সম্মুখীন হন, তখনও সবাই নিশ্চয়ই চুপ থাকবেন। এখানে ক্ষমতা কার হাতে, যিনি দোষী তাঁর হাতে, না যিনি নির্যাতনের শিকার? তারপর তিনি বলেন বিকাশের আসন্ন ছবি 'সুপার ৩০'-তে একজন সুপারস্টার অভিনয় করেছেন। তিনি চুপ থেকে কি সমর্থন জানাচ্ছেন বিকাশকে? এরপরই ফুঁসে ওঠেন হৃত্বিক-ভক্তরা। নিজের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হন হনসল। তারপরই হৃত্বিকের এই প্রতিক্রিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget