এক্সপ্লোর

Vikram Chatterjee: 'পারিয়ার জন্য শারীরিক-মানসিকভাবে নিজেকে বদলে ফেলতে হয়েছে', বলছেন বিক্রম

Pariah News: একজন মানুষই কথা বলবে 'পারিয়া'-দের হয়ে। ছবিটি মুক্তি পাবে ৯ ফেব্রুয়ারি। 

কলকাতা: তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) নতুন ছবি 'পারিয়া' (Pariah) বলবে পথকুকুরদের গল্প। অন্য সুরে বাঁধা এই গল্পের কাণ্ডারী অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। সদ্য মুক্তি পেল এই ছবির ট্রেলার। আর সেখানেই পাওয়া গেল গল্পের আভাস। এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, অঙ্গনা রায় (Angana Roy), সৌম্য মুখোপাধ্যায় (Somya Mukherjee), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharya), শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), লোকনাথ দে (Loknath Dey), দেবাশীষ রায় (Debashish Roy) ও অন্যান্যরা। 

এই ছবি সম্পর্কে পরিচালক তথাগত বলছেন, 'পারিয়া নিয়ম ভাঙার গল্প বলে। পারিয়া কথাটার অর্থ, 'নির্বাসিত'। ভারতীয় পথ কুকুরদের বলা হয় 'পারিয়া'। এই ছবির মোশন পোস্টারে দেখা গিয়েছিল, বিক্রমের সারা শরীর রক্তমাখা। হাতে একটা ছোট্ট কুকুরছানা। অপর হাতে লোহার রড নিয়ে চিৎকার করছে সে। মোশন পোস্টারটাই ছিল ভয়ঙ্কর। এই ছবিতে বিক্রম এমন একটা চরিত্রে অভিনয় করবে যে পথকুকুরদের হয়ে কথা বলবে। যাদের কথা কেউ বলে না কখনও, তাঁদের হয়ে কথা বলবে বিক্রমের চরিত্র। যাদের জন্য কেউ লড়াই করে না তাদের হয়ে লড়াই করবে বিক্রম। এই প্রথম ওকে এমন অ্যাকশন অবতারে দেখা যাবে।'

এই ছবিটি নিয়ে অভিনেতা বিক্রম বলছেন, 'পারিয়ার চরিত্রটা এখনও পর্যন্ত আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র। আমায় ভীষভাবে একটা শারিরীক ও মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ২ মাস ধরে শিখতে হয়েছে মার্শাল আর্ট। একজন অভিনেতা হিসেবে, এমন একটা সুযোগ পেয়ে তার সদব্যবহার করা জরুরি ছিল। আশা করি, মানুষের 'পারিয়া' ভাল লাগবে।'

ড্রিম অন সেল ও প্রমোদ ফিল্মসের (Dreams On Sale and Pramod Films) প্রযোজনায় মুক্তি পাবে এই ছবিটি। নেতিবাচক চরিত্রে দেখা যাবে অম্বরীশ ও সৌম্যকে। অন্যদিকে সমাজসেবীদের ভূমিকায় দেখা যাবে অঙ্গনা ও শ্রীলেখাকে। আর ট্রেলারে বিক্রমের যে চরিত্র প্রকাশ্যে এসেছে তা রহস্যে মোড়া। সে পাড়ায় থাকে অথচ তার সম্পর্কে কেউই কিছু জানে না। এমন একজন মানুষই কথা বলবে 'পারিয়া'-দের হয়ে। ছবিটি মুক্তি পাবে ৯ ফেব্রুয়ারি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikram Chatterjee (@vikramchatterje)

আরও পড়ুন: Rafa on Arijit: 'সঙ্গীতের ভগবান' অরিজিৎ! রাফাকে 'ধর্ম' মনে করিয়ে চূড়ান্ত কটাক্ষ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

AXIOM 2026: SNU এবং ন্যাশনাল হাই স্কুল ও সুপারট্রন ইলেকট্রনিক্স-এর যৌথ সহযোগিতায় আয়োজিত ‘AXIOM 2026'
Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget