এক্সপ্লোর

Vicky Kaushal Dance: খুকরি হাতে গোর্খা সেনার সঙ্গে বিশেষ নাচে মাতলেন 'গর্বিত' ভিকি, পোস্ট করলেন ভিডিও

Vicky Kaushal Performance: বক্স অফিসে ভিকি কৌশলের 'স্যাম মানেকশ' মুখোমুখি হবে রণবীর কপূরের 'অ্যানিম্যাল' ছবির সঙ্গে। ফিল্ড মার্শাল স্যাম মানেকশ'র জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি।

নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত 'স্যাম বাহাদুর' (Sam Bahadur)। ফিল্ড মার্শাল স্যাম মানেকশ'র (Sam Manekshaw) জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি প্রেক্ষাগৃহে আসবে ১ ডিসেম্বর। স্বাভাবিকভাবেই এখন জোর কদমে চলছে ছবির প্রচারপর্ব। সেই আবহেই দেখা গেল তাঁকে 'খুকুরি' নাচে (Khukuri Dance) মাততে, সঙ্গী গোর্খা সেনাবাহিনী (Gorkha Soldiers)। 

লখনউয়ে গিয়ে ভিকি কৌশলের 'খুকুরি' নাচ, পোস্ট করলেন ভিডিও

লখনউয়ের মঞ্চে গোর্খা সেনাবাহিনীর সঙ্গে 'খুকুরি' নাচ করলেন ভিকি কৌশল। 'দ্য খুকুরি ডান্স' হচ্ছে গোর্খা সেনাদের প্রদর্শনীর জন্য দেওয়া একটি নাম। একাধিক উৎসব, যেমন সেরিমোনিয়াল প্যারেড বা সাংস্কৃতিক অনুষ্ঠানে, বিশেষত গোর্খা ব্রিগেডের ব্যান্ডের পারফর্ম্যান্সে, তাঁরা এই বিশেষ নাচ করে থাকেন। সেই নাচের স্টেপে পা মেলালেন ভিকি কৌশল। সেই পারফর্ম্যান্সের একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন তিনি। হাতে খুকরি নিয়ে এই সেনাবাহিনীর সঙ্গে এই পারফর্ম করতে দেখা গেল অভিনেতাকে। 

ভিডিও পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, 'ওঁদের খুকুরি হাতে ধরার সৌভাগ্য হল। ওঁদের সঙ্গে পা মেলানোর আনন্দ। গর্বিত ও আশীর্বাদধন্য যে আমি গোর্খাদের সঙ্গে আজ খুকুরি নাচে অংশ নিতে পারলাম। জয় মহাকালি, আয়ো গোর্খালি।' সেই সঙ্গে তিনি এও উল্লেখ করেন, 'স্যাম বাহাদুর' মুক্তি পাচ্ছে ১ ডিসেম্বর। তাঁর পোস্টে ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

'স্যাম বাহাদুর' ট্রেলার প্রকাশ্যে

সম্প্রতি ছবির নির্মাতারা 'স্যাম বাহাদুর'-এর ট্রেলার প্রকাশ করেন। ভিকিকে সেখানে স্যাম মানেকশ রূপে দেখা যায়, হুবহু যেন একই ধরনের সেই গোঁফ, হাঁটাচলার ধরন থেকে কথা বলার ধরন। দর্শকের মতে, স্যাম মানেকশকে খুব নিঁখুতভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন ভিকি। 

গোটা ট্রেলারে নিজের দেশের প্রতি সেনাকর্মী হিসেবে তাঁর কর্তব্য, এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতি তাঁর নিষ্ঠা ফুটিয়ে তোলা হয়েছে। অন্যদিকে, ফাতিমা সানা শেখকে দেখা গেছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে, তাঁর মতো কথা বলার ধরন রপ্ত করতে দেখা গেছে অভিনেত্রীকে। ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশকে নিয়ে তৈরি এই ছবি নিয়ে দর্শকদের আশা বিপুল। তাঁর কর্মজীবন ৪ দশক ব্যাপী এবং তার মধ্যে ছিল ৫টি যুদ্ধ। তিনিই প্রথম ভারতীয় সেনা যাঁকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করা হয়। মনে করা হচ্ছে এই ছবি বক্স অফিসে ভাল সাফল্য লাভ করবে। 

আরও পড়ুন: 'Tumpa Autowali': অতীত ভুলে গোটা পরিবারকে এক করতে পারবে টুম্পা? বাড়িতে ফেরাতে পারবে পম্পাকে?

বক্স অফিসে ভিকি কৌশলের 'স্যাম মানেকশ' মুখোমুখি হবে রণবীর কপূরের 'অ্যানিম্যাল' ছবির সঙ্গে। ভবানি আইয়ার, শান্তনু শ্রীবাস্তব ও মেঘনা গুলজারের লেখা চিত্রনাট্যের পরিচালক মেঘনা নিজেই। প্রযোজনায় রনি স্ক্রুওয়ালার 'আর এস ভি পি মুভিজ'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget