এক্সপ্লোর

Indian Police Force: সিদ্ধার্থ-শিল্পার পর রোহিত শেট্টির 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ এই বলিউড তারকা

সিনেমা হলের পর এবার ওয়েব প্ল্যাটফর্মেও রাজত্ব করতে আসছেন রোহিত শেট্টি। তাঁর আগামী ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর ঘোষণা আগেই হয়েছে। একে একে তিনি পরিচয় করাচ্ছেন তাঁর ওয়েব সিরিজের অভিনেতাদের সঙ্গে।

মুম্বই: যত দিন এগোচ্ছে, রোহিত শেট্টির (Rohit Shetty) ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফের্স'কে (Indian Police Force) ঘিরে উত্তেজনা বাড়ছে দর্শকদের। একজন একজন করে তারকার এন্ট্রি হচ্ছে তাতে। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল রোহিত শেট্টির কপ ইউনিভার্সে দেখা যেতে চলেছে কোনও নতুন মুখকে। নাম হিসেবে উঠে আসছিল টাইগার শ্রফ, সিদ্ধার্থ মলহোত্রর নাম। অবশেষে জানা গিয়েছে, কপ ইউনিভার্সে দেখা যেতে চলেছে সিদ্ধার্থ মলহোত্রকে (Sidharth Malhotra)। দিন কয়েক পরই জানা যায়, রোহিত শেট্টির ওয়েব সিরিজে যোগ দিয়েছেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। এবার জানা গেল আরও এক বলিউড তারকার নাম।

রোহিত শেট্টির 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ বলিউড তারকার এন্ট্রি-

সিনেমা হলের পর এবার ওয়েব প্ল্যাটফর্মেও রাজত্ব করতে আসছেন রোহিত শেট্টি। তাঁর আগামী ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর ঘোষণা আগেই হয়েছে। একে একে তিনি পরিচয় করাচ্ছেন তাঁর ওয়েব সিরিজের অভিনেতাদের সঙ্গে। সিদ্ধার্থ মলহোত্র, শিল্পা শেট্টির পর এবার রোহিত শেট্টির ওয়েব সিরিজে দেখা যাবে বলিউড তারকা বিবেক ওবেরয়কে। এদিন রোহিত শেট্টি এবং বিবেক ওবেরয় (Vivek Oberoy) দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ওয়েব সিরিজে ফার্স্ট লুক শেয়ার করেছেন। বিবেক ওবেরয় তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি পোস্ট করে লিখেছেন, 'সেরা ফোর্স 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ যোগ দিলাম। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের সুপার কপ। ধন্যবাদ ভাই রোহিত শেট্টি আমার উপর বিশ্বাস রাখার জন্য আর অসাধারণ একটা চরিত্রে আমাকে সুযোগ দেওয়ার জন্য। সিদ্ধার্থ মলহোত্র এবং শিল্পা শেট্টির মতো আরও দুই সুপার কপের সঙ্গে অ্যাকশন করতে পেরে ভালো লাগছে।' রোহিত শেট্টি আবার তাঁর ওয়েব সিরিজে বিবেক ওবেরয়কে স্বাগত জানিয়ে লিখেছেন, 'আমাদের স্কোয়াডের সবথেকে অভিজ্ঞ এবং সিনিয়র অফিসারের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিবেককে স্বাগত।'

আরও পড়ুন - Bhool Bhulaiyaa 2 Trailer: মাত্র তিন মিনিটের ট্রেলারেই ভয় ধরাচ্ছে 'ভুল ভুলাইয়া টু', ছবি মুক্তি ২০ মে

জানা যাচ্ছে, রোহিত শেট্টির নতুন এই প্রোজেক্টে তাঁর সঙ্গে হাত মিলিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও। 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' দিয়েই প্রথমবার কপ হিরোর ভূমিকায় দেখা যেতে চলেছে সিদ্ধার্থ মলহোত্রকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget