এক্সপ্লোর

Aryan Khan: ছাত্র হিসেবে কেমন ছিলেন আরিয়ান ? শাহরুখ-পুত্রের রহস্য ফাঁস করলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

Aryan Khan News: সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জনৈক অধ্যাপক ফাঁস করলেন আরিয়ান খান ছাত্র হিসেবে ঠিক কেমন ছিলেন।

নয়াদিল্লি: বলিউডের মহাতারকা শাহরুখ খানের (Shah Rukh Khan) পথ ধরেই বলিউডে ধীরে ধীরে নিজেদের জায়গা পাকা করছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান (Aryan Khan) এবং তাঁর কন্যা সুহানা খান। 'দ্য আর্চিস' ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন সুহানা, অন্যদিকে আরিয়ানের পরিচালনাতেও প্রথম ছবি আসতে চলেছে শীঘ্রই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জনৈক অধ্যাপক ফাঁস করলেন আরিয়ান খান ছাত্র হিসেবে ঠিক কেমন ছিলেন।

এই বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক উত্তীর্ণ হয়েছেন শাহরুখ পুত্র। প্রতিষ্ঠানের সিনেম্যাটিক আর্টস এবং সিনেমা অ্যান্ড মিডিয়া স্টাডিজের দুই অধ্যাপক এলিজাবেথ ড্যালি এবং প্রিয়া জয়কুমার সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছাত্র হিসেবে আরিয়ান ঠিক কেমন ছিলেন। প্রিয়া জয়কুমার বলেন কোভিডের কারণে শাহরুখ-পুত্রের (Aryan Khan) সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সরাসরি কখনও দেখা হয়নি তাঁর। কিন্তু এও বলেন যে, 'ইন্ট্রো টু সিনেমা' বলে একটি বিশেষ অধ্যায় সকলকেই পড়তে হত আর সেই ক্লাসের অন্যান্য সমস্ত ছাত্র-ছাত্রীর সঙ্গেই পড়তেন আরিয়ান। তাঁর সহপাঠীরা আরিয়ানের মাধ্যমে শাহরুখ খানের সঙ্গেও কথা বলতেন। আরিয়ানের সঙ্গে একত্রে কাজও করতেন তাঁরা। প্রিয়া জয়কুমার আরও জানান, USC-তে তাঁর কাটানো দিনগুলির কথা খুবই মনে রয়েছে আরিয়ানের আর তাই আসন্ন ছবিতেও এই প্রতিষ্ঠানের বেশ কয়েকজনের সঙ্গে কাজ করতে চলেছেন আরিয়ান খান।

অন্যদিকে এলিজাবেথ ড্যালি জানান যে শাহরুখ (Shah Rukh Khan) চেয়েছিলেন যাতে প্রফেশনাল মানুষদের সঙ্গে আরিয়ান কাজ করেন, কিন্তু আরিয়ান তার বদলে তাঁর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়েই এই কাজ করতে চেয়েছেন। তাঁর পরিচালনায় প্রথম ছবি আসছে, সেখানে প্রফেশনাল শিল্পীদের থেকে নিজের বন্ধু-সহপাঠীদেরই বেশি গুরুত্ব দিয়েছেন আরিয়ান। ডিন এলিজাবেথ জানান যে কোভিডের কারণে তাঁর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়নি আরিয়ানের, কিন্তু তিনি এবং অন্যান্য সকল অধ্যাপকই চেয়েছিলেন যাতে আরিয়ান অন্যান্য ছাত্র-ছাত্রীদের মতই সাধারণ জীবনযাপন করেন।

গত বছর ডিসেম্বর মাসেই আরিয়ান খান তাঁর (Aryan Khan) সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ক্ল্যাপস্টিকের ছবি পোস্ট করে তাঁর বলিউড জার্নি শুরু হওয়ার সুখবরটা জানিয়েছেন। তবে আরিয়ানকে ক্যামেরার সামনে দেখা যাবে না। তিনি থাকবেন ক্যামেরার পিছনে। অর্থাৎ অভিনয় নয়, পরিচালক হিসেবেই বলিউডে পা রাখতে চলেছেন তিনি। শাহরুখের রেড চিলিজ প্রোডাকশন থেকেই আসতে চলেছে আরিয়ানের প্রথম ছবি। আরিয়ান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে সুখবরটা শেয়ার করার পরই সেখানে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। শুভেচ্ছা জানিয়েছেন বলি-তারকারাও।

আরও পড়ুন: Snigdhajit Bhowmik: মঞ্চে উঠে 'অ্যায় খুদা' গাওয়ার 'অপরাধ', নামিয়ে দেওয়া হল সঙ্গীতশিল্পী স্নিগ্ধজিৎকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget