এক্সপ্লোর

Snigdhajit Bhowmik: মঞ্চে উঠে 'অ্যায় খুদা' গাওয়ার 'অপরাধ', নামিয়ে দেওয়া হল সঙ্গীতশিল্পী স্নিগ্ধজিৎকে

Snigdhajit Bhowmik on Social Media: স্নিগ্ধজিৎ লিখছেন, 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই', এই উক্তিটি কি ভুল হয়ে গেল? আমি একজন শিল্পী। আমি মনে করি, শিল্পীর জাত-পাত দেখে গান গাওয়া উচিত নয়'

কলকাতা: মঞ্চে উঠে 'অ্যায় খুদা' গান শোনানো আপত্তিকর? অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার সঙ্গীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)-কে। একটি গানের অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন তিনি। আর সেখানে, মঞ্চে উঠে অরিজিৎ সিংহের (Arijit Singh)-এর 'অ্যায় খুদা' গানটি গাইতে শুরু করায়, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল শিল্পীকে! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন স্নিগ্ধজিৎ। 

ঘটনাটা ঠিক কী? স্নিগ্ধজিৎ লিখছেন, 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই', এই উক্তিটি কি ভুল হয়ে গেল? আমি একজন শিল্পী। আমি মনে করি, শিল্পীর জাত-পাত দেখে গান গাওয়া উচিত নয়। শিল্পীর কাছে কি আল্লাহ-ঈশ্বর-ভগবান আলাদা? শিল্পীরা কি এবার হিন্দু-মুসলিম হিসেব করে গান গাইবেন? একই অনুষ্ঠানে আমি আজান দিয়ে যেমন আমি 'পাল তুলে দে', 'মন আমার কেমন কেমন করে' গেয়েছি, আবার 'হরে কৃষ্ণ হরে রাম'-ও গেয়েছি। সব জায়গায় নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। সময়ের চেয়ে বেশি পারফর্ম করেছি, সবার আশীর্বাদ ভালোবাসা পেয়েছি, বলা ভাল, অনেক বেশী পেয়েছি। পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে অপর প্রান্ত গান গেয়ে বেরিয়েছি। কোনোদিন কোথাও, কারও থেকে কোনো কটুকথা শুনতে হয়নি বা অপমানিত হইনি। বরং সবাই অনেক বেশি সম্মান ও ভালবাসা দিয়েছে। কিন্তু আজ নিজের খুব লজ্জা হচ্ছে, ভয় লাগছে। আজ মঞ্চে অরিজিৎ সিংহদার "Aye Khuda" গানটা গাওয়ার জন্য মঞ্চ থেকে নেমে যেতে বলা হল? এত জায়গায় এই গানটা গেয়েছি, কোথাও তো এরকম হয়নি। আজ কেন এই অভিজ্ঞতা হল? আজ অনুষ্ঠানে তো আমি 'রাম ভজন' ও গেয়েছিলাম, 'জয় শ্রী রাম' ও বলেছিলাম। নিরপেক্ষভাবে বলেছি, মনের আনন্দে বলেছি। সমস্ত দর্শক বন্ধুরা সেই আনন্দে সামিল হয়েছে। তবে কি গুরুজন শ্রী চণ্ডীদাসের "সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই" এই উক্তিটি ভুল হয়ে গেল?'

স্নিগ্ধজিতের এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। অনেকে যেমন সমর্থন করেছেন সঙ্গীতশিল্পীর, বিরূপ মন্তব্য করেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার মন্তব্যে উঠে এসেছে রামমন্দির নিয়েও। স্নিগ্ধজিৎকে অনেক নেটিজেন আবার মনে করিয়ে দিয়েছেন যে ৫০০ বছর লড়াইয়ের পরে, যেদিন রামমন্দির স্থাপন হচ্ছে, সেদিন নাকি মঞ্চে উঠে এই গান গাওয়া অনুচিত। তবে সব মন্তব্যের উত্তর দেননি স্নিগ্ধজিৎ। 

আরও পড়ুন: Vikram Chatterjee: 'পারিয়ার জন্য শারীরিক-মানসিকভাবে নিজেকে বদলে ফেলতে হয়েছে', বলছেন বিক্রম

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget