এক্সপ্লোর

দেখুন: ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাক ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকায় রণবীর সিংহ

খুব শীঘ্রই রূপোলি পর্দায় কিংবদন্তী ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা রণবীর সিংহকে। আগামী '৮৩' সিনেমায় ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের ভূমিকায় অভিনয় করবেন তিনি।

ম্যাঞ্চেস্টার: খুব শীঘ্রই রূপোলি পর্দায় কিংবদন্তী ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা রণবীর সিংহকে। আগামী '৮৩' সিনেমায় ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের ভূমিকায় অভিনয় করবেন তিনি। ক্রিকেটের প্রতি রণবীরের অনুরাগ নতুন নয়। গতকাল রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালে স্টেডিয়ামে দেখা গেল তাঁকে। আর বিশ্বকাপের মেগা ম্যাচে মাইক হাতে তুলে নিয়ে ধারাভাষ্যও দিতে দেখা গেল তাঁকে। ক্রিকেট আর বলিউডের মেলবন্ধন সবসময়ই আকর্ষীয় ব্যাপার। আর চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের খেলার আগের উত্তেজনা তুলে ধরার ক্ষেত্রে চেষ্টার কোনও কসুর করলেন না রণবীর। আর এই ভূমিকায় অনুরাগীদের মন জয় করে নিলেন তিনি। শুরুটা করলেন এভাবে- ভদ্মহাদয়গণ, ছেলে ও মেয়েরা-ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে স্বাগত। বিশ্বকাপ আর সবচেয়ে বড় ম্যাচ-ভারত বনাম পাকিস্তান, এর থেকে বড় কিছু হয় না। ম্যাচের আগে আবহাওয়া সম্পর্কেও দর্শকদের জানান রণবীর। মাঠে দর্শকদের উন্মাদনা, আবেগ ও উচ্ছ্বাসের প্রসঙ্গও উঠে আসে তাঁর ধারাভাষ্যে। ম্যাচ শুরুর আগে টিম ইন্ডিয়ার সদস্যদের সঙ্গেও কথা বলতে দেখা যায় রণবীরকে।কথা বলতে বলতে টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধবনের সঙ্গে হাসিতে ফেটে পড়েন তিনি। অফস্পিনার হরভজন সিংহকেও বলিউডের এই নায়কের সঙ্গে পোজ দিতে দেখা যায়।
View this post on Instagram
 

Come on 🇮🇳 let’s do it today 💪 kya bolta hai Lala @ranveersingh gully boys 👍🏏 india vs Pakistan

A post shared by Harbhajan Turbanator Singh (@harbhajan3) on

রণবীর কপিল দেবের নেতৃত্বাধীন ভারতের বিশ্বকাপ জয়ের ঘটনা অবলম্বনে তৈরি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কবীর খানের পরিচালিত এই সিনেমা আগামী বছর ১০ এপ্রিল মুক্তি পাবে।

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget