এক্সপ্লোর

প্রথম যখন দেখা হয়েছিল শাহরুখ-সলমনের সঙ্গে তখন তাঁদের দেখে কি মনে হয়েছিল আমিরের জানেন?

মুম্বই:  জীবনে প্রথমবার যখন শাহরুখ খান এবং সলমন খানের সঙ্গে দেখা হয়েছিল আমির খানের, তখন তাঁদের দেখে কী মনে হয়েছিল মিস্টার পারফেকশনিস্টের সেকথা নিজেই এক সাক্ষাত্কারে জানিয়েছেন। সেময় তিন খানের কেউই সুপারস্টার হয়ে উঠতে পারেননি। তিনজনেই ছিলেন স্ট্রাগলিং পর্যায়ে। ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে প্রথম সলমনের সঙ্গে কাজ করেন আমির। তাঁদের প্রথম দেখা হয়েছিল পরিচালক আদিত্য ভট্টাচার্যের বাড়িতে। একটি শর্ট ফিল্ম নিয়ে আলোচনা করার জন্যে সেদিন সেখানে গিয়েছিলেন আমির। সেই স্বল্পদৈর্ঘ্যের ছবির অভিনেতা, স্পট-বয়, প্রোডাকশন হেড থেকে শুরু করে ফার্স্ট অ্যাড সবই ছিলেন আমির। একমাস ধরে শ্যুটি হয়েছিল ‘প্যারানইয়া’ নামের সেই ছবির। তখন আমিরের বয়স ছিল মাত্র ১৫ বছর এবং সেটাই ছিল তাঁর জীবনের প্রথম অভিনয়। যখন পরিচালক আদিত্য ভট্টাচার্যের বাড়ি ছিলেন আমির সেদিন সেইসময় কার্টার রোডে সাইকেল চালাচ্ছিলেন সলমন। তারপর পরিচালকের বাড়ি আসেন ভাইজানও। বাড়ির বারান্দায় দুজনের কথা হয় প্রথম। আমিরকে সলমন জানিয়েছিলেন, তিনিও সিনেমার জগত নিয়ে আগ্রহী, অভিনয় করতে চান। সলমনকে তখন আমিরের একটি মিষ্টি ছেলে বলে মনে হয়েছিল। এমনকি আমির এবং সলমন একই স্কুলে পড়েছেন এবং এক ক্লাসেও। কিন্তু সেসময় তাঁদের কোনও কথা হয়নি। তবে দীর্ঘ এই বলিউডি কেরিয়ারে সলমন-আমির একসঙ্গে মাত্র একটা ছবি করলেও, দুজনের বন্ধুত্ব, সম্পর্ক খুবই গাঢ় এবং ঘনিষ্ঠ। শাহরুখের সঙ্গে আমিরের দেখা হয়েছিল রাস্তায় একটি ছবির শ্যুটিং চলার সময়। একদিন জুহি চাওলার সঙ্গে একটি ছবির শ্যুট করছিলেন আমির। সেসময় শাহরুখের সঙ্গে জুহির ‘রাজু বন গয়া জেন্টলম্যানে’র শ্যুট চলছিল। তখনও শাহরুখের প্রথম ছবি ‘দিওয়ানা’ মুক্তি পায়নি। এটা সেই সময়কার কথা। সেদিনের শাহরুখের সঙ্গে সাক্ষাত্টা খুব অল্প সময়ের জন্যে হলেও, আমিরের মনে থেকে গিয়েছে। এখনও পর্যন্ত বলিউডের এই দুই খান একসঙ্গে কোনও কাজ না করলেও, সম্প্রতি এক পার্টিতে দুজনকে একসঙ্গে সেলফি তুলতে দেখা যায়। সেলফিটি নিজের সোশ্যাল সাইটে শেয়ার করে শাহরুখ ক্যাপশন দিয়েছেন, আমাদের দীর্ঘ ২৫ বছরের সম্পর্ক, কিন্তু এই প্রথম আমরা একসঙ্গে ছবি তুললাম। এইমুহূর্তে তিন খানই ব্যস্ত রয়েছেন নিজের নিজের কাজে। আমির যশরাজ ফিল্মসের সঙ্গে ‘ঠাগস অফ হিন্দুস্তান’-এ কাজ করছেন, সলমনও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর কাজে ব্যস্ত। শাহরুখ আনন্দ এল রাইয়ে নামহীন ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

সেরা শিরোনাম

সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
Laughtersane Niranjan: 'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম
'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget