এক্সপ্লোর

Aditi-Siddharth Marriage: বাগদান সারা, কবে সাত পাকে বাঁধা পড়ছেন অদিতি-সিদ্ধার্থ?

Aditi Rao Hydari and Siddharth Marriage Update: জনপ্রিয় এই বলিউড জুটির কবে বিয়ের অনুষ্ঠান হবে? কোথায় ও কীভাবে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁদের? সম্প্রতি বিয়ে ও অদিতির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ। 

কলকাতা: প্রথমে বিয়ের গুঞ্জন ও এরপরে বাগদানের খবরে সিলমোহর দিয়েছিলেন তাঁরা নিজেই।  অভিনেত্রী অদিতি রাও হায়দরি (Aditi Rao Hydari) ও অভিনেতা সিদ্ধার্থ (Siddharth)। সোশ্যাল মিডিয়ায় এনগেজমেন্ট রিঙের সঙ্গে নিজেরাই ছবি শেয়ার করেছিলেন তাঁরা। তবে সেই সঙ্গে স্পষ্ট করে দিয়েছিলেন, বিয়ে নয়, বাগদান সারা হয়েছে তাঁদের। এই খবরেই খুশি অনুরাগীরা। তবে জনপ্রিয় এই বলিউড জুটির কবে বিয়ের অনুষ্ঠান হবে? কোথায় ও কীভাবে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁদের? সম্প্রতি বিয়ে ও অদিতির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ। 

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি ‘মহা সমুদ্রম’-এর সেটে আলাপ অদিতি ও সিদ্ধার্থের। তারপরেই বন্ধুত্ব ও প্রেম। ২০২৪ সালের মার্চ মাসে বাগদান সারেন এই জুটি। আর এই প্রথম বিয়ের পরে মুখ খুললেন সিদ্ধার্থ। তাঁর কথায়, 'অনেকেই বলেছেন, আমরা লুকিয়ে বিয়ে করেছি। আসলে যাঁদের নিমন্ত্রণ করা হয়নি, তাঁরাই বলছেন আমরা লুকিয়ে বিয়ে করেছি। আসলে কিছু মানুষ কিছু বিষয়, কিছু অনুষ্ঠান তো ব্যক্তিগত রাখতেই পছন্দ করে। ঘনিষ্ঠ বৃত্তে সারতে পছন্দ করে। তার মানে এটাই নয় যে বাগদানের কথা আমরা লুকিয়ে গিয়েছি।'

এখানেই শেষ নয়, সিদ্ধার্থ আরও বলেন, 'অনেকেই প্রশ্ন করেছেন, অদিতি কতদিন সময় নিয়েছিল বিয়ের জন্য রাজি হতে? সত্যি বলতে আমিও টেনশনে ছিলাম যে ও কি উত্তর দেবে। তবে হ্যাঁ.. বাগদান হয়ে গিয়েছে বটে, কিন্তু এই মুহূর্তে বিয়ের দিন ঠিক হয়নি। এটা গোটা জীবনের ব্যাপার, তাই আমাদের পরিবারের বড়দের ওপরেই ছেড়ে দিয়েছি বিষয়টা। সমস্ত কিছুরই একটা সঠিক সময় রয়েছে। সবার মতামত নিয়েই আমরা বিয়ের দিন ঠিক করব।'

প্রসঙ্গত, অদিতি ও সিদ্ধার্থ, দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। ২০০৩ সালে ছোটবেলার বান্ধবীকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। অন্যদিকে, মাত্র ২১ বছর বয়সে এক উচ্চপদস্থ সরকারি আধিকারিকের সঙ্গে বিয়ে হয়েছিল অদিতির। সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৩ সালে বিচ্ছেদ হয় অদিতির। অন্যদিকে ২০০৭ বিচ্ছেদ হয়ে গিয়েছিল সিদ্ধার্থেরও। পরবর্তীতে কাজের সূত্রেই সম্পর্ক হয় তাঁদের। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

আরও পড়ুন: Top Entertainment News Today: কলকাতায় কাজল, সুশান্তের বাড়িতে থাকবেন আদাহ্? আজকের বিনোদনের সারাদিন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Nandini-Rajveer: 'আমি ভুলে গিয়েছিলাম, ও একজন..', কলকাতায় পা রেখে বললেন নন্দিনী! বিগ বসের বাড়ি থেকে রাজবীর অবশ্য বলছেন..
'আমি ভুলে গিয়েছিলাম, ও একজন..', কলকাতায় পা রেখে বললেন নন্দিনী! বিগ বসের বাড়ি থেকে রাজবীর অবশ্য বলছেন..
Nandini Dutta: বিগ বসের সফর শেষ, নন্দিনীকে নিতে বিমানবন্দরে এলেন বাবা, বললেন, 'ও বাড়িতেও তো...'
বিগ বসের সফর শেষ, নন্দিনীকে নিতে বিমানবন্দরে এলেন বাবা, বললেন, 'ও বাড়িতেও তো...'
Nandini Dutta: 'আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর! কী লিখলেন?
'আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর! কী লিখলেন?
Nandini Dutta: রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই 'কাল'! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে
রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই 'কাল'! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget