এক্সপ্লোর

রাত ২টোয় পার্টিতে এসে পৌঁছন কিং খান, কমেডি শোয়ের মঞ্চে গল্প শোনালেন জুহি

গল্প করতে করতে জুহি বলেন, 'যখনই আমাদের বাড়িতে কোনও পার্টি হয়, আমরা সবসময় শাহরুখকে নিমন্ত্রণ করি। এরকমই একটা পার্টিতে ওকে ডেকেছিলাম। সবাই খুব উত্তেজিত ছিল ও আসবে বলে।

নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী জুহি চাওলা সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে জানান সুপারস্টার শাহরুখ খানের রাত ২টোয় পার্টিতে আসার গল্প। টেলিভিশনের বিখ্যাত হাসির অনুষ্ঠান 'জি কমেডি শো'-এ এই সপ্তাহান্তে বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে জুহি চাওলাকে। শোয়ের সেটে এসে শোনালেন বন্ধু শাহরুখের কীর্তি।

গল্প করতে করতে জুহি বলেন, 'যখনই আমাদের বাড়িতে কোনও পার্টি হয়, আমরা সবসময় শাহরুখকে নিমন্ত্রণ করি। এরকমই একটা পার্টিতে ওকে ডেকেছিলাম। সবাই খুব উত্তেজিত ছিল যে ও আসবে, বিশেষ করে আমার কর্মীরা কারণ ওরা শাহরুখের সঙ্গে ছবি তুলবে ভেবেছিল।'

জুহি আরও বলেন, 'আমি শাহরুখকে বলেছিলাম রাত ১১টার মধ্যে চলে আসতে, কিন্তু ও বলেছিল যে ওর আসতে একটু দেরি হবে। শেষ পর্যন্ত ও যখন এল তখন রাত ২টো বাজে, তার মধ্যে আমার সেই কর্মীরা চলে গেছে আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এমনকী খাবারও শেষ হয়ে গিয়েছিল। সবাই বাড়ি চলে যাওয়ার পর ও এসেছিল।'

বিভিন্ন জায়গায় কিং খানের না কি এমনই দেরি করে পৌঁছনোর অভ্যেস, সেই ব্যাপারে জানা গেল 'জি কমেডি শো'-এর 'লাফিং বুদ্ধ' ফারাহ খানের কথা থেকে। নিজের অভিজ্ঞতা শেয়ার করে ফারাহ বলেন, 'আমাদের সকলের জানা যে সকাল ৯টায় কল টাইম, শাহরুখ ঠিক এসে পৌঁছবে দুপুর ২টোয়, কিন্তু সেটাও ঠিক আছে। কিন্তু যখন হঠাৎ করে বেলা ১১টায় এসে পৌঁছে যায় তখন সবকিছু ওলট পালট হয়ে যায়। সব গড়বড় হয়ে যায় আর আমাদের সবকিছু সেইভাবে বদলাতে হয় তখন।'

প্রিয় বন্ধু শাহরুখ খানের জন্য ছোট্ট উপদেশও দিয়েছেন ফারাহ খান। তিনি বলেন, 'আমার মনে হয় দেরি করে আসছ তো ধারাবাহিকভাবে দেরি করে এসো।'

জনপ্রিয় টেলিভিশন শো 'জি কমেডি শো' দেখা যায় জি টিভিতে।

আরও পড়ুন: Shahrukh Khan Update: শাহরুখ খানের সঙ্গে রাজকুমার হিরানির ছবির কাজ কতদূর এগোল?

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget