এক্সপ্লোর

Saif Ali Khan: 'সবকিছুর একটা সীমা প্রয়োজন', রাত ২টোয় পাপারাৎজিদের ক্যামেরা দেখে কটাক্ষের পর সরব সেফ আলি খান

Bollywood: পাপারাৎজিদের ক্যামেরা দেখে বেশ বিরক্তই হন সেফ। ছবি তুলতে তুলতে তাঁদের বলতে শোনা যায়, 'স্যার স্যার, দাঁড়ান না!' সেফ তার উত্তরে বলে ওঠেন, 'এক কাজ করুন, আমাদের বেডরুমেই চলে আসুন।'

নয়াদিল্লি: সেফ আলি খানের (Saif Ali Khan) কটাক্ষের শিকার পাপারাৎজিরা (paparazzi)। সম্প্রতি একটি পার্টি থেকে বেরিয়ে অপেক্ষায় থাকা পাপারাৎজিদের উদ্দেশে মন্তব্য ছুঁড়ে দেন ছোটে নবাব। সেই থেকেই শুরু হয়েছে বিতর্ক। ঠিক কী ঘটেছিল?

সেফের মন্তব্যে বিতর্ক

গত বৃহস্পতিবার রাত্রে, হঠাৎই পাপারাৎজিদের অজস্র ক্যামেরার সম্মুখীন হন সেফ আলি খান ও করিনা কপূর (Kareena Kapoor Khan), যাতে খানিক বিরক্তই হন অভিনেতা। মালাইকা অরোরার মায়ের জন্মদিনের পার্টি থেকে অনেক রাতে বাড়ি ফিরতেই দম্পতি ক্যামেরাবন্দি হন।

পাপারাৎজিদের ক্যামেরা দেখে বেশ বিরক্তই হন সেফ। ছবি তুলতে তুলতে তাঁদের বলতে শোনা যায়, 'স্যার স্যার, দাঁড়ান না!' সেফ তার উত্তরে বলে ওঠেন, 'এক কাজ করুন, আমাদের বেডরুমেই চলে আসুন।' তাঁর কথায় স্বাভাবিকভাবেই খানিক অপ্রস্তুত হয়ে পড়েন কয়েকজন ফটোগ্রাফার। বলে ওঠেন, 'না না'। 

এরপরই মিডিয়ায় খবর রটে যায় সেফ আলি খান নাকি তাঁর নিরাপত্তারক্ষীদের বরখাস্ত করছেন এবং আইনি পদক্ষেপও নিচ্ছেন। তবে অভিনেতার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কাউকে বরখাস্তও করা হয়নি। সেই সঙ্গে ২ মার্চ রাত ২টোর সময়ে ঠিক কী ঘটেছিল সেই ব্যাপারেও জানিয়েছেন তিনি। 

সেফ আলি খানের কথায়, 'বিল্ডিং সিকিউরিটি গার্ডকে বরখাস্ত করা হচ্ছে না, এটা তাঁদের দোষ নয় এবং কেউ পাপারাৎজিদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিচ্ছে না কারণ আমরা এমন কোনও কাজ করতে চাই না। তবে, আসল ব্যাপারটা হল তাঁরা গেট দিয়ে আমাদের ব্যক্তিগত সম্পত্তির ভিতরে ঢুকে পড়ে, নিরাপত্তারক্ষীকে পাশ কাটিয়ে আমাদের ব্যক্তিগত পরিসরে আক্রমণ করে এবং সেই সময়ে আমাদের ওপর ২০টি ক্যামেরা এবং লাইট জ্বালিয়ে ছবি তুলছিল যেন এটা করা তাঁদের অধিকারের মধ্যে পড়ে। এটি অত্যন্ত অন্যায় আচরণ এবং প্রত্যেকেরই প্রয়োজন সীমার মধ্যে থাকা।'

তিনি তাঁর বিবৃতিতে আরও বলেন, 'আমরা সবসময়ে পাপারাৎজিদের সঙ্গে সহযোগিতা করি এবং বুঝি কিন্তু সেটা বাড়ির বাইরে, গেটের বাইরে, নয়তো কোথায় সেই সীমারেখাটা টানতে হবে? সেই কারণে আমি বেডরুমের মন্তব্যটা করেছিলাম কারণ তাঁরা ততক্ষণে একটা সীমা অতিক্রম করে ফেলেছিল, তো গোটা ব্যাপারটা সম্পূর্ণ জঘন্য করে তোলার আগে আর কত সীমা অতিক্রম করবে?'

আরও পড়ুন: WPL 23: তেরি আঁখে ভুলভুলাইয়া... ডব্লিউপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন কিয়ারা

সবশেষে অভিনেতা বলেন, 'বাচ্চারা যখন কোনও এক্সট্রা কারিকুলার ক্লাস বা যে কোনও ক্লাস করছে তখন তাদের ছবি তোলা, এই সবের তো কোনও প্রয়োজন নেই, স্কুলের ভিতরে তো পাপারাৎজিরা ঢুকতে পারেন না, সেখানেই সীমারেখাটা টানা প্রয়োজন। আমরা শুধু এইটুকুই বলছি এবং বাকি গোলমাল এবং কথাবার্তা হচ্ছে কারণ কেউ জানে না সত্যিটা কী এবং সবাই কিছু না কিছু বিক্রি করতে চায়, কিন্তু এটাই সত্যি। আমার এটুকুই বলার আছে, ধন্যবাদ।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget