এক্সপ্লোর

মহালয়ার ভোরে কোন চ্যানেলে মহিষাসুরমর্দিনী কোন নায়িকারা? দেখে নিন

দেখে নেওয়া যাক, কোন চ্যানেলে দুর্গারুপে এইবছর দেখা যাবে কোন কোন পরিচিত মুখকে।

কলকাতা: মহালয়ার বাকি আর মাত্র কয়েকটা দিন। শরৎ আকাশে ছেঁড়া মেঘ জানান দিচ্ছে দেবীপক্ষের আগমনীর। রেডিওর পাশাপাশি টিভির পর্দায় মহালয়া দেখার অভ্যাস সাধারণ মানুষের অনেকদিনই। প্রতিবছরই তাই বিভিন্ন রকম চমকের আয়োজন করে প্রথম সারির চ্যানেলগুলি। এই বছরেও ব্যতিক্রম হয়নি তার। দেখে নেওয়া যাক, কোন চ্যানেলে দুর্গারুপে এইবছর দেখা যাবে কোন কোন পরিচিত মুখকে।

জি বাংলাতে এই বছর মহিষাসুরমর্দিনী রূপে মহালয়ায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এর আগেও মহিষাসুরমর্দিনীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তবে মা হওয়ার পর এই চরিত্রে প্রথম অভিনয় করছেন শুভশ্রী। তিনি আদ্যাশক্তি, তিনিই আবার সনাতনী সাজে মহিষাসুরমর্দিনী। প্রকাশ পেয়েছে দুর্গারুপে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি। সেখানে কখনও তিনি মমতাময়ী আবার কখনও রুদ্ররুপী। আদ্যাশক্তি রুপে ইউভান জননীর চোখে মুখে মায়া ফুটে উঠছে যেন। একইভাবে মহিষাসুরমর্দিনী রুপে দুষ্টের দমন করতে প্রস্তুত তিনি। ইতিমধ্যেই সামনে এসেছিল আদ্যাশক্তি রুপে তাঁর ছবি। শ্যুটিং-এর সময় জবার মালা ও লাল সাদা শাড়ি পড়া শুভশ্রীর ছবি ভাগ করে নিয়েছিলেন কলাকুশলীরা।

অন্যদিকে কালার্স বাংলায় মহিষাসুরমর্দিনী রুপে দেখা যাবে আরেক নায়িকা কোয়েল মল্লিককে। মা হওয়ার পর শুভশ্রী ও কোয়েল এই প্রথমবার দেবী দূর্গার ভূমিকায় অভিনয় করবেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই অনুষ্ঠানের ঝলক। এক ঢাল চুল, গা ভরা গয়নায় কোয়েলকে দেবী দূর্গার রূপে অপূর্ব লাগছে।

আর এই দুই নায়িকার সঙ্গে যিনি পাল্লা দেবেন, তিনি অবশ্য বয়সে অনেকটাই ছোট। স্টার জলসার মহালয়ার অনুষ্ঠানে মহিষাসুরমর্দিনী রুপে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় মুখ দিতিপ্রিয়া রায়কে। তবে ছোটপর্দা ছাড়িয়ে দিতিপ্রিয়া ইতিমধ্যেই পা দিয়েছেন বড়পর্দায়। অভিনয় করেছেন, স্বাক্ষর করা হয়েছে একাধিক চুক্তিও। এর আগেও দেবী দুর্গার অন্য রুপ, পার্বতীর ভূমিকায় দিতিপ্রিয়াকে দেখেছেন দর্শকেরা। ভালোও বেসেছেন। আর তাই এবার দিতিপ্রিয়াকেই মহিষাসুরমর্দিনী রুপে ভেবেছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। এর আগে পার্বতীর ভূমিকাতেও দেখা গিয়েছিল তাঁকে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget