এক্সপ্লোর

সলমনের কথায় নাম পরিবর্তন করেছেন কিয়ারা আডবাণী!

সলমন খান আলিয়া নাম পরিবর্তন করার কথা বললেও কিয়ারা নামটা নিজেই ভেবেছেন। এখন তাঁর মা বাবাও আলিয়ার পরিবর্তে কিয়ারা নাম ধরেই ডাকেন তাঁকে।

মুম্বই: ছিলেন আলিয়া। হয়েছেন কিয়ারা। ‘ফিট আপ উইথ দ্য স্টার সিজন টু’-তে এই নাম পরিবর্তনের রহস্য ফাঁস করলেন নায়িকা নিজেই। ‘কলঙ্ক’ ছবির কুশীলব জানিয়েছেন সুপারস্টার সলমনের  কথাতেই নাম পরিবর্তন করছেন। একই নামের ২ জন বলিউডে থাকবে না। মহেশ কন্যা আলিয়া ইতিমধ্যেই বলিউঠের প্রথম সারির নায়িকাদের তালিকায় ঠাঁই করে নিয়েছেন। এই পরিস্থিতি মুম্বইয়ের আডবাণী পরিবারের আলিয়ার পরিচয় সঙ্কট হতে পারে। সেকারণেই ৩১ বছরের নায়িকা আলিয়া নাম পরিবর্তন করে কিয়ারা হয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, সলমন খান আলিয়া নাম পরিবর্তন করার কথা বললেও কিয়ারা নামটা নিজেই ভেবেছেন। এখন তাঁর মা বাবাও আলিয়ার পরিবর্তে কিয়ারা নাম ধরেই ডাকেন তাঁকে। ‘লাস্ট স্টোরিজ’-এ কীভাবে অডিশন ছাড়াই সুযোগ পেয়েছিলেন সেকথাও জানিয়েছেন কিয়ারা।

‘লাস্ট স্টোরিজ’-এ ভাইব্রেটরের যে দৃশ্য ভাইরাল হয়েছে, সেবিষয়েও কথা বলেছেন কিয়ারা। তাঁকে পরিচালক কর্ণ জোহর বলেছিলেন, অতিরঞ্জিত কিছু না করে স্বাভাবিকভাবে অভিনয় করতে। আর তিনি সেটাই করেছিলেন।

প্রসঙ্গত, ‘ফুগলি’ ছবিতে অভিনয় করেই বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন কিয়ারা। ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে সাক্ষী ধোনির ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আগামীতে ‘কবীর সিংহ’, ‘গুড নিউজ’-এর মতো ছবিতেও দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Don 3 Controversy: রণবীর সিংহের বিরুদ্ধে এবার ফেডারেশনে অভিযোগ ফারহান আখতারের! বিশ বাঁও জলে 'ডন ৩'
রণবীর সিংহের বিরুদ্ধে এবার ফেডারেশনে অভিযোগ ফারহান আখতারের! বিশ বাঁও জলে 'ডন ৩'
Jojo Health Update: গুরুতর অস্ত্রোপচার, বন্ধ রাখতে হয়েছিল শো! এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী জোজো?
গুরুতর অস্ত্রোপচার, বন্ধ রাখতে হয়েছিল শো! এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী জোজো?
Paresh Rawal: ফের সমস্যা? সুদসমেত টাকা ফেরত দিয়ে 'হেরা ফেরি ৩' ছেড়ে বেরিয়ে গেলেন পরেশ রাওয়াল?
ফের সমস্যা? সুদসমেত টাকা ফেরত দিয়ে 'হেরা ফেরি ৩' ছেড়ে বেরিয়ে গেলেন পরেশ রাওয়াল?
Dev: রবিবাসরীয় সকালে রাজার বেশে দেব! ইঙ্গিত দিলেন নতুন চমকের
রবিবাসরীয় সকালে রাজার বেশে দেব! ইঙ্গিত দিলেন নতুন চমকের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget